বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নড়াইলে টলি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৪জন আহত

নড়াইলে টলি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৪জন আহত

নড়াইলে টলি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আজ সোমবার ১৮ মে বেলা ১১টার দিকে সদর উপজেলার কালনা–নড়াইল সড়কের তালতলা ঘোষবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে নড়াইল সদরের তালতলা এলাকায় একটি টলি ও পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত এবং চারজন গুরুতর আহত হন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়।

নড়াইল হাইওয়ে থানা পুলিশের  (এসআই) উপ পরিদর্শক মো: কামরুল বলেন,নিহতের নাম মনজুরুল ইসলাম বাবু। তিনি সাতক্ষীরার গোয়াল বাথান গ্রামের হাসেম আলীর ছেলে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এদিকে নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বর্তমানে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও

পাংশায় আবাসিক এলাকায় বছরের পর বছর গুল কারখানা,পরিবেশ অধিদপ্তর নীরব স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা

সারা দেশ

পাংশায় আবাসিক এলাকায় বছরের পর বছর গুল কারখানা,পরিবেশ অধিদপ্তর নীরব স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা

রাজবাড়ীর পাংশা পৌরসভার আবাসিক এলাকায় দীর্ঘদিন ধরে তামাকজাত গুল তৈরির একটি কারখানা পরিচালনার অভিযোগ উঠেছে। আবাসিক ভবন, শি...

২০২৬-০৮-২৬ ১৯:১৯

কুড়িগ্রামে ৫০০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির

সারা দেশ

কুড়িগ্রামে ৫০০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন প্রো...

২০২৬-০৮-২৬ ১৮:০৭

সাঁতার না জানায় বন্ধুকে ধরে বাঁচার চেষ্টা, ২ শিশুর মৃত্যু

সারা দেশ

সাঁতার না জানায় বন্ধুকে ধরে বাঁচার চেষ্টা, ২ শিশুর মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে একটি প্রাথমিক বিদ্যালয়ের পাশের নদীতে গোসলে নেমে সাঁতার না জানার কারণে বন্ধুকে জড়িয়ে ধরে পানিতে তলিয়ে...

২০২৬-০৮-২৬ ১৮:০৬

কুড়িগ্রামে সার লুটের নেপথ্যে ফেসবুক পোস্টের মাধ্যমে মব : তদন্তে আড়াল করা হয় প্রকৃত ঘটনা

সারা দেশ

কুড়িগ্রামে সার লুটের নেপথ্যে ফেসবুক পোস্টের মাধ্যমে মব : তদন্তে আড়াল করা হয় প্রকৃত ঘটনা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের সার ডিলার মেসার্স শাহ আমানত এন্টারপ্রাইজ পয়েন্টে বুধবার উপজেলা নির্বাহ...

২০২৬-০৮-২৬ ১৭:৫৭

বাগেরহাটে যৌথ অভিযানে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

সারা দেশ

বাগেরহাটে যৌথ অভিযানে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

বাগেরহাটে জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ অভিযানে ৩১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা, ৪ লিটার চোলাই মদ,...

২০২৬-০৮-২৬ ১৭:৫৬

সারের ঘাটতি নেই, যতটা সংকট তার চেয়ে বেশি রটানো হচ্ছে: ত্রাণমন্ত্রী

সারা দেশ

সারের ঘাটতি নেই, যতটা সংকট তার চেয়ে বেশি রটানো হচ্ছে: ত্রাণমন্ত্রী

দেশে সারের ঘাটতি নেই জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং সার বিতরণ ও ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সদস্য...

২০২৬-০৮-২৬ ১৭:৫৪