বুধবার, ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নড়াইলে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

নড়াইলে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

নড়াইল সদর উপজেলায় ঘুমন্ত অবস্থায় চাঁদনী আক্তার খাদিজা (২২) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী সাকিব শেখের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের স্বামী সাকিব শেখকে আটক করেছে নড়াইল সদর থানা পুলিশ।

মঙ্গলবার (৫ মে) দিবাগত মধ্যরাতে উপজেলার কলোড়া ইউনিয়নের বাহিরগ্রামে এ হত্যার ঘটনা ঘটে। নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত চাঁদনি আক্তার খাদিজা খুলনার ফুলতলা উপজেলার আলকা গ্রামের কালাম শেখের মেয়ে। অভিযুক্ত সাকিব শেখ একই উপজেলার দামোদার গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনার ফুলতলা থেকে সোমবার (৪ মে) নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের বাহিরগ্রামে খালাশাশুড়ির বাড়িতে সপরিবারে বেড়াতে আসেন সাকিব শেখ ও তার স্ত্রী চাঁদনী আক্তার খাদিজা। সাকিব মাদকাসক্ত ও কর্মবিমুখ হওয়ায় তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ চলে আসছিল। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ঘরে ঘুমন্ত অবস্থায় চাঁদনীকে বটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে তার স্বামী সাকিব। পরে স্বজনরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ঘটনাটি দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছে সদর থানা পুলিশ। তবে পুলিশ কর্মকর্তাদের সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদের মুখে বেরিয়ে আসে প্রকৃত ঘটনা।

নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুণ্ডু বলেন, হাসপাতালে নিহতের পরিবার দাবি করে অসাবধানতাবশত বটির ওপর পড়ে গিয়ে চাঁদনী আহত হয়েছেন। তবে ঘটনাস্থলে গিয়ে আলামত এবং সাকিবের কথাবার্তায় অসংলগ্নতা পাওয়ায় আমরা তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করি। পরে তিনি স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও

‘সিজার রোগী আনলে দুই হাজার, নর্মালে ১ হাজার টাকা’

সারা দেশ

প্রসূতির গর্ভে সন্তানের মৃত্যু ‘সিজার রোগী আনলে দুই হাজার, নর্মালে ১ হাজার টাকা’

ফেনীতে নার্স (সেবিকা) পরিচয় দিয়ে এক প্রসূতিকে প্রসব করানোর চেষ্টা করতে গিয়ে গর্ভের সন্তানের মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলব...

২০২৬-০৫-০৬ ০৮:৩৭

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খালাতো ভাইয়ের হাতে রিক্সা চালক নিহত

সারা দেশ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খালাতো ভাইয়ের হাতে রিক্সা চালক নিহত

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খালাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ গেল গোলাম হোসেন (৪৬) নামের এক রিক্সা চালকের। আজ মঙ্গল...

২০২৬-০৫-০৫ ২৩:৩১

নারায়ণগঞ্জে র‍্যাবের ওপর হামলার পর যৌথ বাহিনীর অভিযান,অস্ত্র সহ ১০ জন আটক

সারা দেশ

নারায়ণগঞ্জে র‍্যাবের ওপর হামলার পর যৌথ বাহিনীর অভিযান,অস্ত্র সহ ১০ জন আটক

নারায়ণগঞ্জের ফতুল্লার একটি বাড়িতে মাদকের আস্তানায় র‍্যাব-পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমান মাদক, দেশীয় অস্ত্র ও নগদ ১০ লক...

২০২৬-০৫-০৫ ২৩:২৮

উখিয়া ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা নেতার মৃত্যু

সারা দেশ

উখিয়া ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা নেতার মৃত্যু

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে রোহিঙ্গা সংগঠন ‘এআরও’ গ্রুপের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় গুলি...

২০২৬-০৫-০৫ ২৩:১১

মীরসরাইয়ে মাছের অধিক ফলন ও লাভজনক চাষে ব্র্যাক ফিশারিজের প্রশিক্ষণ

সারা দেশ

মীরসরাইয়ে মাছের অধিক ফলন ও লাভজনক চাষে ব্র্যাক ফিশারিজের প্রশিক্ষণ

চট্টগ্রামের মীরসরাইয়ে মৎস্যখাতে উৎপাদন বৃদ্ধি ও খামারিদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন ক...

২০২৬-০৫-০৫ ২২:২১

মীরসরাইয়ে বেপরোয়া গতির বাস কেড়ে নিল স্কুলছাত্রীর প্রাণ

সারা দেশ

মীরসরাইয়ে বেপরোয়া গতির বাস কেড়ে নিল স্কুলছাত্রীর প্রাণ

চট্টগ্রামের মীরসরাইয়ে মহাসড়ক পার হতে গিয়ে বেপরোয়া গতির বাসের ধাক্কায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার (৫ মে) দুপুর ১২...

২০২৬-০৫-০৫ ২২:১৯