মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নড়াইলে মসজিদের চাউল আদায়ের বিরোধে দু'গ্রুপের সংঘর্ষ, আহত ১২

নড়াইলে মসজিদের চাউল আদায়ের বিরোধে দু'গ্রুপের সংঘর্ষ, আহত ১২

নড়াইল সদর উপজেলায় মসজিদের কমিটি গঠন ও মক্তবের জন্য মহল্লা হতে সাপ্তাহিক চাল তোলা নিয়ে সৃষ্ট বিরোধ মীমাংসাকালে পুনরায় সৃষ্ট বিরোধে অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হবখালী ইউনিয়নের সিঙ্গিয়া ব্যবসায়ীপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ভুক্তভোগী সূত্রে জানা গেছে, সদর উপজেলার হবখালী ইউনিয়নের সিঙ্গিয়া ব্যবসায়ীপাড়া (বনিকপাড়া) জামে মসজিদের কমিটি গঠন ও মসজিদের জন্য মহল্লাহ সাপ্তাহিক চাল (মুষ্টির চাল) আদায় নিয়ে একই মহল্লার আলম ও মেজবাহ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। 

শুক্রবার সকালে বিষয়টি মীমাংসার জন্য বৈঠক বসে। উভয়পক্ষের উপস্থিতিতে আলোচনা সভা চলাকালে মতানৈক্য সৃষ্টি হওয়ায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। 

এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করেন।

আহতদের মধ্যে আলম গ্রুপের সিঙ্গিয়া এলাকার মোজাম বিশ্বাসের ছেলে ইস্রাফিল বিশ্বাস, আবু সরমার ছেলে বাদশাহ, দলিল উদ্দিন বিশ্বাসের ছেলে মোচা বিশ্বাস ও তার ভাই লিপন বিশ্বাস, ওই এলাকার জিন্না বিশ্বাস, মো. রাব্বি বিশ্বাসসহ মোট ৮ জন।

অপরপক্ষের মেজবাহ গ্রুপের আহত ৪ জন হলেন সিঙ্গিয়া পাড়ার আরব আলী বিশ্বাসের ছেলে মিন্টু বিশ্বাস ও তার ভাই লিটন বিশ্বাস, হোসেন বিশ্বাসের ছেলে মশিয়ার বিশ্বাস ও হাশেম মোল্লার ছেলে নাসিরুল মোল্যা। তারা সবাই জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও

প্রাথমিক বৃত্তি, এসএসসি জিপিএ-৫ ও শিক্ষা পদকপ্রাপ্তদের সম্মাননা

সারা দেশ

প্রাথমিক বৃত্তি, এসএসসি জিপিএ-৫ ও শিক্ষা পদকপ্রাপ্তদের সম্মাননা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী, ২০২৬ সালের এসএসসি পর...

২০২৬-০৮-২৫ ১৮:১৯

কুড়িগ্রামে কৃষকদের সার লুটের ঘটনা নথিপত্রে ঘাপলা, ডিলারকে শোকজ

সারা দেশ

কুড়িগ্রামে কৃষকদের সার লুটের ঘটনা নথিপত্রে ঘাপলা, ডিলারকে শোকজ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার ডিলারের গুদামের বেড়া ভেঙে কৃষকদের সার লুটের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এরমধ্যে...

২০২৬-০৮-২৫ ১৮:০৫

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে ফরিদপুরে ‘মিট দ্য ডিসি’

সারা দেশ

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে ফরিদপুরে ‘মিট দ্য ডিসি’

ফরিদপুরের মধুখালী উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে ‘মিট দ্য ডিসি’ ও সংবর্ধনা অনুষ্ঠানে...

২০২৬-০৮-২৫ ১৭:৪৫

ফেনীর সোনাগাজীতে যুবককে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই, আটক ২

সারা দেশ

ফেনীর সোনাগাজীতে যুবককে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই, আটক ২

সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের আড়কাইম গ্রামে নয়ন নামে পিক-আপের চালককে ছুরিকাঘাতের ঘটনায় জড়িত বাবুল ও সেলিম নামে ২ ব্য...

২০২৬-০৮-২৫ ১৭:৪৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মালবাহীলরি

সারা দেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মালবাহীলরি

চট্টগ্রামের মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে গেছে মালবাহী একটি লরি। মঙ্গলবার (২৫ আগস্ট) ভোরে ঢাকা-চট্টগ্রা...

২০২৬-০৮-২৫ ১৭:৪৩

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের মাঝে বিআরটিএর ২ কোটি ৫৫ লাখ টাকার চেক বিতরণ

সারা দেশ

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের মাঝে বিআরটিএর ২ কোটি ৫৫ লাখ টাকার চেক বিতরণ

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহত ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে আর্থিক সহ...

২০২৬-০৮-২৫ ১৬:৩৬