মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নড়াইলে মেজর পরিচয়ে প্রতারণার অভিযোগে দবির শেখের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নড়াইলে মেজর পরিচয়ে প্রতারণার অভিযোগে দবির শেখের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মেজর পরিচয়ে চাকরির প্রলোভনে অর্থআত্মসাত ও প্রতারণা অভিযোগে নড়াইলের নড়াগাতী থানার যোগানিয়া বাজারে আব্দুর রহিম দবির শেখের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ভুক্তভোগী পরিবার।

এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের আয়োজনে শনিবার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য দেন-ভুক্তভোগী ডুমুরিয়া গ্রামের আহম্মদ আলী, শাহিনুর বেগম, সাজেদা বেগম, মেহেদী হাসান, যোগানিয়া গ্রামের কাজলী বেগম, খুকু বেগম, শাহিন শেখসহ অনেকে।

বক্তারা বলেন, নড়াইলের যোগানিয়া গ্রামের আব্দুর রহিম দবির নিজেকে মেজর পরিচয় দেন। সেনাবাহিনীর পোশাক পরিহিত ছবি ফেসবুকে ছাড়েন। গ্রামের সহজ-সরল মানুষগুলোর কাছে গিয়ে সেনাবাহিনীতে চাকরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। এছাড়া বিদেশ পাঠানোর কথা বলেও টাকা হাতিয়েছেন। কারোর কাছ থেকে পাঁচ লাখ, কারোর থেকে তিন লাখ, আবার এক থেকে দুই লাখ টাকাও নেওয়ার অভিযোগ রয়েছে দবিরের বিরুদ্ধে।

এদিকে, মামলার ভয় দেখিয়ে জমি আত্মসাতসহ মাদক কারবারির অভিযোগও রয়েছে দবিরের বিরুদ্ধে। এসব অপরাধমূলক কর্মকান্ডে অন্তত ৫০টি পরিবার ক্ষতির শিকার হয়েছেন বলে জানান বক্তারা। মানববন্ধন শেষে দবিরের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেন ক্ষতিগ্রস্থরা।

এ ব্যাপারে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, দবির শেখের বিরুদ্ধে অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও

মানিকগঞ্জে ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

সারা দেশ

মানিকগঞ্জে ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

মানিকগঞ্জের শিবালয়ে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর আগেই অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়ন...

২০২৬-১০-০৫ ২২:০২

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সারা দেশ

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

‎নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে এবং যত্রতত্র ট্রাফিক আইন অমান্য রোধে লালমনিরহাটে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। এর...

২০২৬-১০-০৫ ২০:৪৯

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী  কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি

সারা দেশ

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে গাইবান্ধা জেলা জামায়াত সপ্তাহব্যাপী কর্মসূচি...

২০২৬-১০-০৫ ২০:৪৫

থানচিতে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ২, আহত ৫

সারা দেশ

থানচিতে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ২, আহত ৫

বান্দরবানের থানচিতে পর্যটকবাহী জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন...

২০২৬-১০-০৫ ২০:১০

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

সারা দেশ

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

শিশু অধিকার প্রতিষ্ঠা ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বি...

২০২৬-১০-০৫ ১৯:২৩