সোমবার, ৬ জুলাই ২০২৬ ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নড়াইলে ‘হাম-রুবেলা’ টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

নড়াইলে ‘হাম-রুবেলা’ টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

নড়াইলে ‘সব শিশুকে টিকা দিবো, হাম-রুবেলা রোধ করবো’এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে নড়াইল সিভিল সার্জন অফিসের আয়োজনে নড়াইল সদর হাসপাতালে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের টিকা প্রদানের মাধ্যমে কার্যক্রমের সূচনা করেন ​নড়াইল -২ এর সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মোঃ মুস্তাফিজুর রহমান আলেক, নড়াইল পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ আহসান মাহমুদ রাসেল।

সিভিল সার্জন ডাঃ আব্দুর রশীদ এর সভাপতিত্বে জেলা হাসপাতালের তত্ত্বাধায়ক ডাঃ আব্দুল গাফফার, ডাক্তার, সাংবাদিকসহ, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগন এ সময় উপস্থিত ছিলেন।

২০ এপ্রিল থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন চলবে ১১ কর্ম দিবস পর্যন্ত । এ ক্যাম্পেইনের মাধ্যমে জেলার ৬ মাস থেকে ৫ বছর ( ৫৯ মাস ২৯ দিন ) বয়সী ৭৭ হাজার ৮ শত ২২ জন শিশুকে ৯ শত ৬৬ টি কেন্দ্রের মাধ্যমে এ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

আরও

ফেনীতে মা-মেয়েকে ধর্ষনের ঘটনায় ২ জনের যাবজ্জীবন, ১ জনের ১০ বছরের জেল

সারা দেশ

ফেনীতে মা-মেয়েকে ধর্ষনের ঘটনায় ২ জনের যাবজ্জীবন, ১ জনের ১০ বছরের জেল

ফেনীর দাগনভূঞায় মা-মেয়েকে ধর্ষনের ঘটনায় ২ জনের যাবজ্জীবন ও ১ জনের ১০ বছরের জেল দিয়েছেন আদালত। আজ ৫ জুলাই রোববার বিকালে ম...

২০২৬-০৭-০৫ ২০:০৬

ফেনীর ছাগলানাইয়ায় প্রাইভেটকার থেকে ২৬ কেজি গাঁজা উদ্ধার, চালক আটক

সারা দেশ

ফেনীর ছাগলানাইয়ায় প্রাইভেটকার থেকে ২৬ কেজি গাঁজা উদ্ধার, চালক আটক

প্রাইভেটকার তল্লাশি করে ২৬ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। রোববার (০৫ জুলাই) দুপুরের দিকে ফেনীর ছাগলনাইয়া উপজেলার মুহুরী...

২০২৬-০৭-০৫ ১৯:৫৫

১০ দিন পর প্রাণ হারালেন জামায়াত নেতা বাপ্পা

সারা দেশ

১০ দিন পর প্রাণ হারালেন জামায়াত নেতা বাপ্পা

বগুড়ার দুপচাঁচিয়ায় জমিজমা-সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা সম্রাট হোসে...

২০২৬-০৭-০৫ ১৯:৫১

রাজবাড়ীর পাংশায় হত্যা মামলার বাদীর উপর হামলা, থানায় লিখত অভিযোগ

সারা দেশ

রাজবাড়ীর পাংশায় হত্যা মামলার বাদীর উপর হামলা, থানায় লিখত অভিযোগ

রাজবাড়ীর পাংশায় চাঞ্চল্যকর রাশিদুল ইসলাম হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে বাদী কে মারপিট ও মারপিট ও প্রাণনাশের হুমকি দেওয়া...

২০২৬-০৭-০৫ ১৯:৫০

সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু, প্রবাসীদের উচ্ছ্বাস

সারা দেশ

সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু, প্রবাসীদের উচ্ছ্বাস

যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার অবসান ঘটিয়ে অবশেষে পুনরায় চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাই...

২০২৬-০৭-০৫ ১৯:৪৯