শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফতুল্লায় বাসা থেকে ধরে নেওয়ার পর যুবকের মৃত্যু, গণপিটুনির অভিযোগ

ফতুল্লায় বাসা থেকে ধরে নেওয়ার পর যুবকের মৃত্যু, গণপিটুনির অভিযোগ

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসা থেকে ধরে নিয়ে ছিনতাইকারী আখ্যা দিয়ে জিসান নামে এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে একটি সামাজিক সংগঠনের নেতাদের বিরুদ্ধে।

শনিবার (৫ জুলাই) রাত ১০টার দিকে পশ্চিম মাসদাইর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জিসান ওই এলাকার ইউনুছ মিয়ার ছেলে।

নিহতের বাবা ইউনুছ মিয়া অভিযোগ করেন, এলাকার একটি মসজিদের ইমাম কাওছার সম্প্রতি একটি সামাজিক সংগঠন গড়ে তুলেছেন। শনিবার রাতে কাওছারের নেতৃত্বে সংগঠনের ৩০ থেকে ৪০ জন সদস্য বাসা থেকে তাঁর ছেলেকে ধরে নিয়ে যান। পরে তাঁকে নির্মমভাবে নির্যাতন ও মারধর করে গুরুতর আহত অবস্থায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরপর দ্রুত তাঁকে শহরের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে আল ফালাহ সমাজকল্যাণ সংগঠনের নেতা কাওছার আহমেদ বলেন, জিসানের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ ছিল। তাঁকে সংশোধনের জন্য বোঝানো হয়েছিল। স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে তাঁকে মারধর করে। পরে তাঁকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

এদিকে জিসানের মৃত্যুর খবর পেয়ে তাঁর বড় ভাই বাবুর নেতৃত্বে একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও

দক্ষিণ-পশ্চিম ও উত্তরাঞ্চলের অর্থনৈতিক রূপান্তরে পদ্মা ব্যারেজ গুরুত্বপূর্ণ: পানি সম্পদমন্ত্রী

সারা দেশ

দক্ষিণ-পশ্চিম ও উত্তরাঞ্চলের অর্থনৈতিক রূপান্তরে পদ্মা ব্যারেজ গুরুত্বপূর্ণ: পানি সম্পদমন্ত্রী

দক্ষিণ-পশ্চিম ও উত্তরাঞ্চলের অর্থনৈতিক রূপান্তরে পদ্মা ব্যারেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন পানি সম্পদমন্ত্রী...

২০২৬-০৯-১১ ২১:০০

অর্থনীতি ভঙ্গুর করে পালিয়েছে আওয়ামী লীগ: সমাজকল্যাণমন্ত্রী

সারা দেশ

অর্থনীতি ভঙ্গুর করে পালিয়েছে আওয়ামী লীগ: সমাজকল্যাণমন্ত্রী

দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর করে আওয়ামী লীগ পালিয়ে গেছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ...

২০২৬-০৯-১১ ২০:০১

ভোলায় মেঘনার পাড় ধসে নদীতে নিখোঁজ দুই বন্ধুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার

সারা দেশ

ভোলায় মেঘনার পাড় ধসে নদীতে নিখোঁজ দুই বন্ধুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার

ভোলায় মেঘনা নদীর পাড় ধসে নিখোঁজ ২ জনের মধ্যে মো.রাকিব (২৭) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও নদীতে নিখোঁজ রয়ে...

২০২৬-০৯-১১ ১৯:০৬

গাইবান্ধায় স্ত্রী মরদেহ হাসপাতালে রেখে স্বামীর পলায়ন, স্থানীয়দের হাতে আটক স্বামীকে পুলিশে সোপর্দ

সারা দেশ

গাইবান্ধায় স্ত্রী মরদেহ হাসপাতালে রেখে স্বামীর পলায়ন, স্থানীয়দের হাতে আটক স্বামীকে পুলিশে সোপর্দ

গাইবান্ধার পলাশবাড়ীতে প্রাইভেটকারে করে মুমূর্ষু গৃহবধূ শাহিনা বেগমকে (২২) হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে...

২০২৬-০৯-১১ ১৫:৪৫

বেনাপোলে শুল্ক ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার

সারা দেশ

দুই কাস্টমস কর্মকর্তা ক্লোজ বেনাপোলে শুল্ক ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার

দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে শুল্ক ফাঁকি ও অবৈধভাবে পণ্য পাচারের অভিযোগ যেন থামছেই না। সর্বশেষ বন্দরের ২৯ নম্বর শেড...

২০২৬-০৯-১১ ১৫:৪৪

রাজবাড়ীর পাংশায়  ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

সারা দেশ

রাজবাড়ীর পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সে পাং...

২০২৬-০৯-১১ ১৫:৪২