মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নড়াইলে ছাত্রদল নেতা বহিষ্কার,ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

নড়াইলে ছাত্রদল নেতা বহিষ্কার,ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

নড়াইলের লোহাগড়া উপজেলায় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হওয়ার পর জিএম মাশরাফি নামে এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল।

সোমবার (২৪ আগস্ট) রাতে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রুবাইয়াৎ তুরশেদ শাথীল সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

নড়াইল জেলা ছাত্রদলের সদস্য সচিব মামুন গাজী বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বহিষ্কার হওয়া ছাত্রদল নেতা জিএম মাশরাফি লোহাগড়া আদর্শ কলেজ শাখার প্রচার সম্পাদক ছিলেন এবং লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর গ্রামের বেপারীপাড়ার বাসিন্দা।

জানা গেছে, গত সোমবার (২৪ আগস্ট) উপজেলায় লোহাগড়া সরকারি আদর্শ কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক জিএম মাশরাফির ইয়াবা সেবনের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে কোন স্থান থেকে ভিডিওটি করা হয় তা জানা যায়নি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হলে ওঠে নানা আলোচনা-সমালোচনা।

তবে এসব অভিযোগের বিষয়ে জানতে ছাত্রদল নেতা জিএম মাশরাফির সাথে বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি, যে কারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

জেলা ছাত্রদলের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নড়াইল জেলা শাখার এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লোহাগড়া সরকারি আদর্শ কলেজ শাখার প্রচার সম্পাদক জিএম মাশরাফিকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো। নড়াইল জেলা ছাত্রদলের আহ্বায়ক মাহামুদুল হাসান সানি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রুবাইয়াৎ তুরশেদ শাথীল এবং সদস্য সচিব মো. মামুন গাজী এই নির্দেশনা প্রদান করেন।

 

আরও

ভারতের পানি আগ্রাসনের শিকার আমাদের দেশের মানুষ যেন না হতে পারে, আমরা সজাগ থাকবো

সারা দেশ

ফেনীতে পানি সম্পদ মন্ত্রী এ্যানি ভারতের পানি আগ্রাসনের শিকার আমাদের দেশের মানুষ যেন না হতে পারে, আমরা সজাগ থাকবো

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দূর্ণীতির বিরুদ্ধে আমাদের প্রতিরোধ এবং চ্যালেঞ্জ। দুর্নীতির যেটা...

২০২৬-০৮-২৫ ১৬:৩১

স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে

সারা দেশ

স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে

যৌতুক নিরোধ আইনের মামলায় রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোছা. তানিয়া খাতুন (২২) নামে এক নার্সকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে...

২০২৬-০৮-২৫ ১৬:৩০

নড়াইলে পরিবেশ রক্ষায় ব্যাতিক্রমী আয়োজন প্লাস্টিকের বোতল দিন গাছের চারা নিন

সারা দেশ

নড়াইলে পরিবেশ রক্ষায় ব্যাতিক্রমী আয়োজন প্লাস্টিকের বোতল দিন গাছের চারা নিন

নড়াইলে প্লাস্টিক বর্জ্য কমানো ও পরিবেশ রক্ষায় তিনটি ব্যবহৃত প্লাস্টিকের বোতল জমা দিলেই বিনামূল্যে দেওয়া হচ্ছে একটি করে গ...

২০২৬-০৮-২৫ ১৬:২৯

শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ

সারা দেশ

শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ

তথ্য অধিদফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থকে প্রশ্ন করার সময় এক সাংবাদিক তাকে সাবেক প্...

২০২৬-০৮-২৫ ১৫:৩১

বয়রাগাদী কাজী অফিসে ইউএনওর আকস্মিক পরিদর্শন, ফি রশিদ বহি জব্দ

সারা দেশ

বয়রাগাদী কাজী অফিসে ইউএনওর আকস্মিক পরিদর্শন, ফি রশিদ বহি জব্দ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বয়রাগাদী ইউনিয়ন কাজী অফিসে আকস্মিক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুম্পা...

২০২৬-০৮-২৫ ১৫:২০

নেত্রকোনায় সামাজিক পরিবেশের অবক্ষয় রোধে করণীয় বিষয়ক আলোচনা

সারা দেশ

নেত্রকোনায় সামাজিক পরিবেশের অবক্ষয় রোধে করণীয় বিষয়ক আলোচনা

সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশের অবক্ষয় রোধ এবং ভুল তথ্য মোকাবিলায় নাগরিক সমাজের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা আজ মঙ্গলবার নে...

২০২৬-০৮-২৫ ১৫:১১