মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নড়াইলে বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপ মুখোমুখি, শহরের উত্তেজনা

নড়াইলে বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপ মুখোমুখি, শহরের উত্তেজনা

নড়াইলে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেওয়ায় শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।

শনিবার সকালে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির কার্যালয়ের নিচে পুরাতন বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে হস্তক্ষেপ করেন।

জানা গেছে, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন আলম ও সাধারণ সম্পাদক কাজী জহিরুল হক জহির দীর্ঘদিন ধরে সংগঠনের দায়িত্ব পালন করে আসছিলেন। তবে গত ৯ জুন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম স্বাক্ষরিত এক পত্রে আলহাজ দেলোয়ার হোসেনকে সভাপতি এবং আলী হাসানকে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ১৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়। নতুন কমিটি অনুমোদনের পর থেকেই পুরোনো ও নতুন কমিটির নেতাদের মধ্যে বিরোধ শুরু হয়। এরই জেরে শনিবার সকালে সাবেক কমিটির পক্ষ থেকে খুলনা বিভাগীয় কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল মোস্তরের নেতৃত্বে একদল নেতাকর্মী এবং নড়াইল জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক আলী হাসানের নেতৃত্বে আরেকটি দল সমিতির কার্যালয়ের সামনে অবস্থান নেয়। একপর্যায়ে উভয় পক্ষ মুখোমুখি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে জেলা পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে তালা ঝুলিয়ে উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানানো হয়। এতে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস বলেন, “আপাতত জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে তালা দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

আরও

প্রাথমিক বৃত্তি, এসএসসি জিপিএ-৫ ও শিক্ষা পদকপ্রাপ্তদের সম্মাননা

সারা দেশ

প্রাথমিক বৃত্তি, এসএসসি জিপিএ-৫ ও শিক্ষা পদকপ্রাপ্তদের সম্মাননা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী, ২০২৬ সালের এসএসসি পর...

২০২৬-০৮-২৫ ১৮:১৯

কুড়িগ্রামে কৃষকদের সার লুটের ঘটনা নথিপত্রে ঘাপলা, ডিলারকে শোকজ

সারা দেশ

কুড়িগ্রামে কৃষকদের সার লুটের ঘটনা নথিপত্রে ঘাপলা, ডিলারকে শোকজ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার ডিলারের গুদামের বেড়া ভেঙে কৃষকদের সার লুটের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এরমধ্যে...

২০২৬-০৮-২৫ ১৮:০৫

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে ফরিদপুরে ‘মিট দ্য ডিসি’

সারা দেশ

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে ফরিদপুরে ‘মিট দ্য ডিসি’

ফরিদপুরের মধুখালী উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে ‘মিট দ্য ডিসি’ ও সংবর্ধনা অনুষ্ঠানে...

২০২৬-০৮-২৫ ১৭:৪৫

ফেনীর সোনাগাজীতে যুবককে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই, আটক ২

সারা দেশ

ফেনীর সোনাগাজীতে যুবককে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই, আটক ২

সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের আড়কাইম গ্রামে নয়ন নামে পিক-আপের চালককে ছুরিকাঘাতের ঘটনায় জড়িত বাবুল ও সেলিম নামে ২ ব্য...

২০২৬-০৮-২৫ ১৭:৪৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মালবাহীলরি

সারা দেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মালবাহীলরি

চট্টগ্রামের মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে গেছে মালবাহী একটি লরি। মঙ্গলবার (২৫ আগস্ট) ভোরে ঢাকা-চট্টগ্রা...

২০২৬-০৮-২৫ ১৭:৪৩

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের মাঝে বিআরটিএর ২ কোটি ৫৫ লাখ টাকার চেক বিতরণ

সারা দেশ

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের মাঝে বিআরটিএর ২ কোটি ৫৫ লাখ টাকার চেক বিতরণ

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহত ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে আর্থিক সহ...

২০২৬-০৮-২৫ ১৬:৩৬