মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নড়াইলে ৩৯৮ বোতল ইসকাফ ও বিদেশি মদসহ গ্রেপ্তার ২

নড়াইলে ৩৯৮ বোতল ইসকাফ ও বিদেশি মদসহ গ্রেপ্তার ২

নড়াইলে পৃথক দুই অভিযানে ৩৯৮ বোতল ইসকাফ ও ৫ বোতল বিদেশি মদসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় ইসকাফ পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে শহরের শেখ রাসেল সেতু এলাকায় ও রাতে উপজেলার পঙ্কবিলা একালায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার ও মাদক উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- যশোরের চৌগাছা উপজেলার সরুপদা গ্রামের ইয়াসিন আলীর ছেলে মাহাবুর রহমান (২৬) এবং নড়াইল সদর উপজেলার পঙ্কবিলা গ্রামের মালোপাড়ার সমর বিশ্বাসের ছেলে মানিক বিশ্বাস (৩২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে শহরের শেখ রাসেল সেতু'র ওপর একটি প্রাইভেটকাওে তল্লাশি চালিয়ে পেছনের ডালায় রাখা বস্তাভর্তি ৩৯৮ বোতল ভারতীয় 'ইসকাফ' উদ্ধার করা হয়। এসময় যশোরের চৌগাছা এলাকার মাহাবুর রহমানকে আটক করে ডিবি পুলিশ ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করা হয়। উদ্ধারকৃত ইসকাফের আনুমানিক বাজার মূল্য প্রায় ৮ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। এদিকে একই দিন রাতে পৃথক অভিযানে সদর উপজেলার পঙ্কবিলা কালি মন্দিরের সামনে থেকে ৫ বোতল বিদেশি মদসহ মানিক বিশ্বাসকে আটক করে ডিবি পুলিশ।

নড়াইল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুজ্জামান বলেন, “দুই ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরর মাধ্যমে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

 

আরও

মানিকগঞ্জে ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

সারা দেশ

মানিকগঞ্জে ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

মানিকগঞ্জের শিবালয়ে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর আগেই অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়ন...

২০২৬-১০-০৫ ২২:০২

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সারা দেশ

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

‎নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে এবং যত্রতত্র ট্রাফিক আইন অমান্য রোধে লালমনিরহাটে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। এর...

২০২৬-১০-০৫ ২০:৪৯

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী  কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি

সারা দেশ

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে গাইবান্ধা জেলা জামায়াত সপ্তাহব্যাপী কর্মসূচি...

২০২৬-১০-০৫ ২০:৪৫

থানচিতে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ২, আহত ৫

সারা দেশ

থানচিতে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ২, আহত ৫

বান্দরবানের থানচিতে পর্যটকবাহী জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন...

২০২৬-১০-০৫ ২০:১০

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

সারা দেশ

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

শিশু অধিকার প্রতিষ্ঠা ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বি...

২০২৬-১০-০৫ ১৯:২৩