রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নড়াইলে ৩ কোটি ১২ লাখ টাকার ক্ষতিপূরণ জীবনের নিরাপত্তায় সংবাদ সম্মেলন

নড়াইলে ৩ কোটি ১২ লাখ টাকার ক্ষতিপূরণ জীবনের নিরাপত্তায় সংবাদ সম্মেলন

নড়াইলে ৩ কোটি ১২ লাখ টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগে প্রতারক চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী জেসমিন খানম (৫৬)। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে নড়াইল চৌরাস্তা এলাকায় আয়োজিত এ সম্মেলনে তিনি ঘটনার সুষ্ঠু বিচার এবং সন্ত্রাসী চক্রের হাত থেকে নিজের জীবনের নিরাপত্তা দাবি করেন।

নড়াইলে পারিবারিক সম্পর্কের সুযোগ নিয়ে ৩ কোটি ১২ লাখ ১০ হাজার ১১৫ টাকা আত্মসাৎ এবং পরবর্তীতে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে একটি প্রতারক চক্র ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

​আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১২টার দিকে নড়াইল চৌরাস্তা এলাকায় উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী জেসমিন খানম (৫৬)। তিনি লোহাগড়া পৌরসভার ৫ নং ওয়ার্ড কুন্দসি গ্রামের মনিরুজ্জামানের স্ত্রী। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেসমিন খানম জানান, লোহাগড়া থানার গোপীনাথপুর (কাড়াল পাড়া) গ্রামের ফাল্গুনী সিকদার রিমি ওরফে সাবা (২৩), তার মা কুনু রানী সিকদার এবং বোন শ্রাবনী সিকদারের সাথে তাদের দীর্ঘদিনের পারিবারিক সুসম্পর্ক ছিল। ২০১৯ সালে ফাল্গুনী জানান, যশোরের কোতয়ালী থানার বেজপাড়া এলাকার আনন্দ কুমার সরকার তার স্বামী এবং তারা অত্যন্ত ধনাঢ্য।
​পরবর্তীতে ২০২৩ সালের সেপ্টেম্বরে ফাল্গুনী অসুস্থতার কথা বলে চিকিৎসার খরচের জন্য আনন্দ বাবুর পাঠানো টাকা জেসমিন খানমের বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে গ্রহণ করতে শুরু করেন। ব্যাংক ও বিভিন্ন মোবাইল ব্যাংকিং নম্বরের মাধ্যমে আনন্দ কুমার সরকার সর্বমোট ৩ কোটি ১২ লাখ ১০ হাজার ১১৫ টাকা পাঠান, যা জেসমিন খানম তুলিয়া ফাল্গুনীদের হাতে তুলে দেন।

​তবে সম্প্রতি টাকা পাঠানো বন্ধ হলে প্রতারক চক্রটি সমস্ত দোষ জেসমিন খানমের ওপর চাপানোর চেষ্টা করে। একই সাথে ৪ ও ৫ নং অভিযুক্ত কাজল শেখ ও আলপনা রাসেল শেখ তাকে বিভিন্ন হুমকি-ধামকি দিতে থাকে।

​সর্বশেষ গত ২৬ জুন ২০২৬ তারিখে যশোর আদালতে মামলা (সি.আর- ১৭২৪/২৬) হওয়ার খবর পেয়ে অভিযুক্তরা আত্মগোপনে চলে যায় এবং জেসমিন খানমকে মেরে ফেলার হুমকি দেয়। এ ঘটনায় নিজের জীবনের নিরাপত্তা চেয়ে তিনি গত ২৭ জুন লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ১৪১৫) দায়ের করেন।

​সংবাদ সম্মেলন থেকে তিনি সাংবাদিক সমাজ, আইনশৃঙ্খলা বাহিনী এবং দেশবাসীর কাছে এই প্রতারক চক্র ও তাদের সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিজের ও পরিবারের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার আকুল আবেদন জানান।

আরও

ঠাকুরগাঁও-১ জনগণের ভোট রক্ষায় সকলকে পাহাড়াদারের ভূমিকা পালন করতে হবে	-সেলিম উদ্দিন

সারা দেশ

ঠাকুরগাঁও-১ জনগণের ভোট রক্ষায় সকলকে পাহাড়াদারের ভূমিকা পালন করতে হবে -সেলিম উদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমীর ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্র...

২০২৬-১০-১৪ ১৩:০৫

ছাত্ররাজনীতি থেকে দলীয় নেতৃত্ব—পাংশার রাজনীতিতে চাঁদ আলী খানের দীর্ঘ পথচলা

সারা দেশ

ছাত্ররাজনীতি থেকে দলীয় নেতৃত্ব—পাংশার রাজনীতিতে চাঁদ আলী খানের দীর্ঘ পথচলা

রাজবাড়ীর পাংশা উপজেলার রাজনৈতিক অঙ্গনে পরিচিত নাম মো. চাঁদ আলী খান। ছাত্ররাজনীতি থেকে শুরু করে জনপ্রতিনিধিত্ব এবং দলীয় ন...

২০২৬-১০-১৪ ১৩:০২

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

সারা দেশ

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগ করে দেশীয় প্রজাতির মাছ নিধনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর থেকে নদীর বিভিন্ন...

২০২৬-১০-১৩ ১৯:৫৭

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯