শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় নিহত ২

নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় নিহত ২

নওগাঁর পত্নীতলায় ডাম্প ট্রাকের চাপায় অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়েছেন। রোববার (২৪ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার নজিপুর-ধামইরহাট আঞ্চলিক সড়কের গাহন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার মহাদেবপুর উপজেলার সুজাইল এলাকার হাবিবুর রহমানের ছেলে আবু হাসান (৪৬) ও ধামইরহাট উপজেলার দুর্গাপুর এলাকার অছি উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (৪৫)।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটোরিকশাটি নজিপুর থেকে ধামইরহাট উপজেলার ফতেপুর বাজারের দিকে যাচ্ছিলো। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাক অটোরিকশাটি চাপে দিলে ঘটনাস্থলেই অটোরিকশা চালক আবু হাসান ও যাত্রী তরিকুল ইসলাম মারা যান। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

পত্নীতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, রাত ২টার দিকে খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ  উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। ঘটনার পর ডাম্প ট্রাকটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আরও

মহেশপুরে নেশাগ্রস্থ ছেলের হাতে মা খুন, অভিযুক্ত আটক

সারা দেশ

মহেশপুরে নেশাগ্রস্থ ছেলের হাতে মা খুন, অভিযুক্ত আটক

ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামে নেশাগ্রস্থ ছেলের হাতে মা খুন হয়েছে। শুক্রবার ভোররাতে ওই গ্রামের পশ্চিমপাড়ায় এ...

২০২৬-০৮-১৪ ১৬:৪৪

লালমনিরহাটে মালচিং পদ্ধতিতে সবজি চাষে ঝুঁকছেন কৃষকরা

সারা দেশ

লালমনিরহাটে মালচিং পদ্ধতিতে সবজি চাষে ঝুঁকছেন কৃষকরা

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ অতিরিক্ত বৃষ্টি, খরা, আগাছা, রোগবালাই ও উৎপাদন খরচ—কৃষিতে দীর্ঘদিনের এসব চ্যালেঞ...

২০২৬-০৮-১৪ ১৬:৪২

ফরিদপুরে পদ্মার ভাঙন রোধে ১১২ মিটার জিও ব্যাগ ফেলার কাজ উদ্বোধন

সারা দেশ

ফরিদপুরে পদ্মার ভাঙন রোধে ১১২ মিটার জিও ব্যাগ ফেলার কাজ উদ্বোধন

ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চরে পদ্মা নদীর ভাঙন রোধে ১১২ মিটার জিও ব্যাগ ফেলার কার্যক্রম উদ্বোধন ক...

২০২৬-০৮-১৪ ১৬:৩৮