রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নজরদারি না থাকায় সিরাজদিখানে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে অবৈধ আবাসন প্রকল্প

নজরদারি না থাকায় সিরাজদিখানে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে অবৈধ আবাসন প্রকল্প

মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় কোনো প্রকার বৈধ অনুমোদন ছাড়াই গড়ে উঠছে অসংখ্য আবাসন প্রকল্প। বিশেষ করে সিরাজদিখান উপজেলায় এ প্রবণতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে।

অভিযোগ উঠেছে, এসব আবাসন সিটির অধিকাংশই ভুয়া বা অনুমোদনবিহীন, যা সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে এবং ফসলি জমি ধ্বংস করছে।

সরেজমিনে সিরাজদিখানের রশুনিয়া ইউনিয়নের পূর্ব রশুনিয়া এলাকায় গিয়ে দেখা যায়, “স্বর্ণভূমি সিটি” নামে একটি আবাসন প্রকল্প অন্যের জমি ভাড়া নিয়ে সাইনবোর্ড টানিয়ে কার্যক্রম চালাচ্ছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রকল্পটির নিজস্ব কোনো ক্রয়কৃত জমি নেই। ঢাকার রুবেল নামের এক ব্যক্তির কাছ থেকে প্রায় ১৭ শতাংশ জমি ব্যবহার করে তারা তাদের কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া স্থানীয় জমির মালিকদের কাছ থেকে অর্থের বিনিময়ে বিভিন্ন স্থানে সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, মাঝে মাঝে উপজেলা প্রশাসন এসব অবৈধ সাইনবোর্ড অপসারণ করলেও কিছুদিন পর আবারও তা স্থাপন করা হয়। ফলে কার্যত বন্ধ হচ্ছে না এসব অবৈধ কার্যক্রম। তারা দ্রুত এসব প্রকল্প বন্ধ করে ফসলি জমি রক্ষার দাবি জানান।

এ বিষয়ে স্বর্ণভূমি সিটির এরিয়া ডিরেক্টর মো. জসিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, তাদের সকল বৈধ অনুমতি আছে আর এই প্রকল্পের সঙ্গে উচ্চপদস্থ কিছু কর্মকর্তা জড়িত রয়েছেন। তবে তাদের নাম-পরিচয় জানতে চাইলে তিনি কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানান এবং সরাসরি আপনার সাথে কথা বলবো বলে ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ ব্যাপারে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন, “প্রশাসন নিয়মিতভাবে অবৈধ আবাসন প্রকল্পের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। অভিযোগ পাওয়া গেলে সঠিক তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সচেতন মহল মনে করছে, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে একদিকে যেমন সাধারণ মানুষ প্রতারিত হবে, অন্যদিকে ধ্বংস হবে গুরুত্বপূর্ণ কৃষিজমি।

আরও

জমি নিয়ে বিরোধের জেরে সোনারগাঁয়ে দু'পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ১০

সারা দেশ

জমি নিয়ে বিরোধের জেরে সোনারগাঁয়ে দু'পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ১০

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১০ জ...

২০২৬-০৯-১২ ২০:২৯

নবম পে স্কেল বাস্তবায়নে আরও এক ধাপ, আসছে ৭ এসআরও

সারা দেশ

নবম পে স্কেল বাস্তবায়নে আরও এক ধাপ, আসছে ৭ এসআরও

সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় বেতন কাঠামো বা পে স্কেল-২০২৬ বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোচ্ছে সরকার। নতুন মূল বেতন কাঠাম...

২০২৬-০৯-১২ ২০:২৭

চিলমারী নৌবন্দর ফেরিশূন্য, ভোগান্তিতে সাড়ে তিন লাখ মানুষ

সারা দেশ

চিলমারী নৌবন্দর ফেরিশূন্য, ভোগান্তিতে সাড়ে তিন লাখ মানুষ

কুড়িগ্রামে নাব্যতা সংকট কেটে গেলেও চিলমারী-রৌমারী নৌরুটে ফেরি চলাচল শুরু হয়নি। গত তিন মাসে নাব্যতা সংকট ও মেরামতের কারণ...

২০২৬-০৯-১২ ২০:২২

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে পাংশায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

সারা দেশ

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে পাংশায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে পাংশায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২০২৬-০৯-১২ ২০:১০