শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নির্মাণাধীন ভবনের পানির রিজার্ভ ট্যাংকে কাজ করতে গিয়ে নিহত ২

নির্মাণাধীন ভবনের পানির রিজার্ভ ট্যাংকে কাজ করতে গিয়ে নিহত ২

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি নির্মাণাধীন ভবনে পানি ধারণের ট্যাংকের ভেতরে কাজ করার সময় “শ্বাসরুদ্ধ” হয়ে দুইজন শ্রমিক মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে কাশীপুর ইউনিয়নের ভোলাইল গেদ্দারবাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম।

নিহতরা হলেন: পটুয়াখালীর বাউফল উপজেলার ভাংরা গ্রামের আলতাফ মৃধার ছেলে দেলোয়ার মৃধা (৩৫) এবং গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার আব্দুর রহিমের ছেলে মো. রানা (২২)।

তারা পরিবার নিয়ে ভোলাইল এলাকাতে ভাড়া বাসায় থাকতেন। দেলোয়ার পেশায় একজন রাজমিস্ত্রী এবং রানা পোশাক কারখানায় কাজ করতেন। ছুটির দিন হওয়াতে দেলোয়ারের সঙ্গে রাজমিস্ত্রীর কাজে এসেছিলেন। কয়েকমাস আগে রানা বিয়ে করেছিলেন বলে পরিবারের সদস্যদের বরাতে জানিয়েছে পুলিশ।

ফতুল্লা থানার ওসি মাহবুব আলম বলেন, স্থানীয় বাসিন্দা শাহাবুদ্দিনের নির্মাণাধীন ভবনে কাজ করার সময় পানি ধারণের জন্য তৈরি ট্যাংকের ভেতর ঢুকে অচেতন হয়ে পড়েন ওই দুই ব্যক্তি। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের ট্যাংকের ভেতর থেকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠান। সেখানে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয়দের বরাতে ফতুল্লা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হালিম বলেন, নির্মাণাধীন ভবনের দোতলার সাটারিং-এর কাজ চলছিল। পানির ট্যাংকের ভেতর থেকে কাঠ আনতে নামেন রানা। পরে সেখানে সে অচেতন হয়ে পড়লে তুলতে যান দেলোয়ার।

“ট্যাংকের কাজও পুরোপুরি শেষ হয়নি। এসব ট্যাংকের ভেতরে অক্সিজেন কম থাকে এবং পরিবেশ বিষাক্ত হয়ে ওঠে। ধারণা করছি, অক্সিজেনের কমতির কারণেই তারা অচেতন হয়ে পড়েন।”

নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহাদাত হোসেন বলেন, “হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে তারা অক্সিজেনের অভাবে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।”

আরও

ধামরাইয়ে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সারা দেশ

ধামরাইয়ে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকার ধামরাইয়ে হেরোইনসহ মো. সামু ওরফে দয়াল ভান্ডারী (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলি...

২০২৬-০৪-১৭ ১৪:৪০

আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস; নেই সরকারি কোনো আয়োজন

সারা দেশ

আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস; নেই সরকারি কোনো আয়োজন

আজ ১৭ এপ্রিল। ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে দিনটি এক গৌরবোজ্জ্বল ও অ...

২০২৬-০৪-১৭ ১১:৪২

চাঁদা চাইনি, বলেছি দোকান দিচ্ছেন ছেলেপেলেদের কিছু খাওয়াইয়েন

সারা দেশ

এডওয়ার্ড কলেজ ছাত্রদলের নেতাকে শোকজ চাঁদা চাইনি, বলেছি দোকান দিচ্ছেন ছেলেপেলেদের কিছু খাওয়াইয়েন

পহেলা বৈশাখ উৎসব উপলক্ষে বসা কলেজ মাঠে বিভিন্ন অস্থায়ী দোকানে চাঁদাবাজির অভিযোগ উঠেছে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ শাখা...

২০২৬-০৪-১৭ ০৮:৩৭

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বৈশাখী আড্ডা ও নৌ ভ্রমণ

সারা দেশ

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বৈশাখী আড্ডা ও নৌ ভ্রমণ

নদী ও মানুষের সম্পর্ক সেই প্রাচীনকাল থেকেই। যে কারণে এবার খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন খুলনার কোল ঘেঁষে বয়ে যা...

২০২৬-০৪-১৬ ২২:৩২

বৈশাখের ভোরেই কুলাউড়ার হাওরে ধান কাটার ধুম

সারা দেশ

বৈশাখের ভোরেই কুলাউড়ার হাওরে ধান কাটার ধুম

বৈশাখের প্রথম প্রহরেই মৌলভীবাজারের কুলাউড়ার হাওরগুলোতে শুরু হয়েছে বোরো ধান কাটার মহোৎসব। আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে কৃষকর...

২০২৬-০৪-১৬ ২১:৫৯