সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

নিজ দেশকেই আর নিরাপদ মনে করছেন না ইসরায়েলিরা

নিজ দেশকেই আর নিরাপদ মনে করছেন না ইসরায়েলিরা

ইসরায়েলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে দেশটিরই গণমাধ্যমে উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, অনেক ইসরায়েলি নাগরিক এখন নিজেদের দেশকে আর নিরাপদ হিসেবে বিবেচনা করছেন না।

সোমবার (১৩ এপ্রিল) ইসরায়েলি টিভি চ্যানেল-১৫ এর বরাতে পার্সটুডে জানায়, দেশটিতে নিরাপত্তা, অর্থনীতি এবং সামাজিক স্থিতিশীলতা নিয়ে মানুষের মধ্যে ব্যাপক অনিশ্চয়তা তৈরি হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল ত্যাগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের সংখ্যা বেড়েছে। অনেকেই লিখছেন, তারা শিগগিরই দেশ ছাড়তে চান এবং এ সিদ্ধান্ত থেকে তাদের বিরত রাখার কোনো প্রয়োজন নেই, কারণ দেশটিতে থাকার পক্ষে যথেষ্ট কারণ তারা দেখছেন না।

চ্যানেলটির দাবি অনুযায়ী, বর্তমান পরিস্থিতিতে অনেক নাগরিক আর ত্যাগ স্বীকার করতে প্রস্তুত নন, কারণ তারা বিশ্বাস হারিয়েছেন যে তাদের ত্যাগ কোনো ইতিবাচক ফল বয়ে আনছে।

প্রতিবেদনে আরও বলা হয়, একসময় যারা ইসরায়েলকে নিজেদের মাতৃভূমি হিসেবে দেখতেন, তাদের অনেকেই এখন দেশত্যাগের কথা ভাবছেন। ফলে দেশটির অভ্যন্তরে সামাজিক ও মানসিক বিভাজন আরও গভীর হচ্ছে বলে মন্তব্য করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, নিরাপত্তা ও অর্থনৈতিক সংকটের কারণে জনমনে এই অনাস্থা তৈরি হচ্ছে, যা দীর্ঘমেয়াদে ইসরায়েলের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলতে পারে।

সূত্র: পার্সটুডে

আরও

ইরানে আবার হামলা চালানোর কথা ভাবছেন ট্রাম্প : দ্য ওয়াল স্ট্রিট জার্নাল

আন্তর্জাতিক

ইরানে আবার হামলা চালানোর কথা ভাবছেন ট্রাম্প : দ্য ওয়াল স্ট্রিট জার্নাল

পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনা স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করতে ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে...

২০২৬-০৪-১৩ ১০:২২

হজযাত্রীদের জন্য ‘হজ ভিসা’ বাধ্যতামূলক করল সৌদি আরব

আন্তর্জাতিক

হজযাত্রীদের জন্য ‘হজ ভিসা’ বাধ্যতামূলক করল সৌদি আরব

সৌদি আরবের বাইরে থেকে আগত মুসল্লিদের জন্য পবিত্র হজ পালনের ক্ষেত্রে একমাত্র ‘হজ ভিসা’ ছাড়া অন্য কোনো ভিসা বৈধ নয় বলে জান...

২০২৬-০৪-১৩ ০৮:৫৪

ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ কার্যকর হচ্ছে আজ থেকে

আন্তর্জাতিক

ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ কার্যকর হচ্ছে আজ থেকে

ইরানের বন্দরগুলো অবরোধ করছে মার্কিন প্রতিরক্ষা বাহিনী। আজ সোমবার ইরানের স্থানীয় সময় সকাল ১০টা (বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০...

২০২৬-০৪-১৩ ০৮:৪৮

আল-আকসায় ইসরায়েলি মন্ত্রীর সফর ঘিরে পশ্চিম তীরে উত্তেজনা

আন্তর্জাতিক

আল-আকসায় ইসরায়েলি মন্ত্রীর সফর ঘিরে পশ্চিম তীরে উত্তেজনা

ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদে আবারও উসকানিমূলকভাবে অনুপ্রবেশ করেছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপ...

২০২৬-০৪-১৩ ০৮:২০

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে ৯৪২ স্কুল ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে ৯৪২ স্কুল ক্ষতিগ্রস্ত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় অন্তত ৯৪২টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরান। রোববার এক সংবাদ সম্মেলনে ইরান...

২০২৬-০৪-১৩ ০৮:১৮

হরমুজ প্রণালীর বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো

আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো

হরমুজ প্রণালী দিয়ে কোনো মার্কিন সামরিক জাহাজ পার হওয়ার খবর সরাসরি অস্বীকার করেছে ইরান। সেই সঙ্গে তেহরান হুঁশিয়ারি দিয়েছে...

২০২৬-০৪-১৩ ০৮:১৬