শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নেত্রকোনায় নিখোঁজের ৭ দিন পর মাটি চাপা দেয়া নারীর মরদেহ উদ্ধার

নেত্রকোনায় নিখোঁজের ৭ দিন পর  মাটি চাপা দেয়া নারীর মরদেহ উদ্ধার

জিডি'র সূত্র ধরে তদন্তকালে স্বামীর দেখানো মাটির নিচে পুঁতে রাখা জায়গা থেকে নিখোঁজের ৭ দিন পর স্ত্রী নাজু আক্তারের (৩৪) মরদেহ উদ্ধার করে নেত্রকোনা মডেল থানা পুলিশ।

নারকীয় এ ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের নগুয়া গ্রামে।

এ ঘটনায় পুলিশ তার স্বামী নুরুল আমীনকে (৪০) আটক করেছে।  নেত্রকোনা মডেল থানায় অফিসার ইনচার্জ আবুল খায়ের সাংবাদিকদের জানান, ১৮ সেপ্টেম্বর নাজু আক্তার নিখোঁজ হন। ২২ সেপ্টেম্বর তার ভাই শুভ নেত্রকোণা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর নিখোঁজের বিষয়টি তদন্ত করতে গিয়ে পুলিশ নুরুল আমীনকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে নুরুল আমীন নাজু আক্তারকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার কথা স্বীকার করেন। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পাশের মাঠে দেখানো স্থানে থেকে মাটি কুড়ে স্ত্রী নাজু আক্তারের মরদেহ উদ্ধার করে।

ওসি আবুল খায়ের আরো জানান, হত্যাকাণ্ডের কয়েক দিন আগে নাজু আক্তার ও নুরুল আমীনের বিবাহ বিচ্ছেদ হয়। ওই ঘটনার ক্ষোভ থেকেই নাজু আক্তারকে হত্যা করা হয়েছে বলে জিজ্ঞাসাবাদে নুরুল আমীন পুলিশকে জানিয়েছেন। নাজু আক্তার
নুরুল আমীনের ২য় স্ত্রী। উদ্ধার হওয়া মরদেহ ময়না তদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও

মেঘনায় ট্রলারডুবি: ৩০ ঘণ্টায়ও নিখোঁজ একই পরিবারের ৪ জন

সারা দেশ

মেঘনায় ট্রলারডুবি: ৩০ ঘণ্টায়ও নিখোঁজ একই পরিবারের ৪ জন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবির ঘটনায় ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও একই পরিবারের নিখোঁজ চার সদস্যে...

২০২৬-০৯-২৫ ২২:৪২

জীবননগরে অবৈধভাবে মজুদকৃত ৪০৩ বস্তা সরকারি ডিএপি সার আটক

সারা দেশ

জীবননগরে অবৈধভাবে মজুদকৃত ৪০৩ বস্তা সরকারি ডিএপি সার আটক

চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে মজুদ করে রাখা ৪০৩ বস্তা সরকারি ডিএপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। সার বিক্রির বৈধ লাইসেন...

২০২৬-০৯-২৫ ২২:৩৫

ইসলামী আন্দোলন ভোলা নবগঠিত কমিটির শপথ অনুষ্ঠান

সারা দেশ

ইসলামী আন্দোলন ভোলা নবগঠিত কমিটির শপথ অনুষ্ঠান

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা সদর উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ট...

২০২৬-০৯-২৫ ২০:৪৪

বাজারে কোন জিনিসপত্রের দাম বাড়ে নাই: জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী

সারা দেশ

বাজারে কোন জিনিসপত্রের দাম বাড়ে নাই: জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী

দেশের অর্থনীতি আজকে মজবুত-শক্তিশালী, আমাদের রিজার্ভ সর্ব সময়ের চেয়ে এখন বেশি আছে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন ও খাদ্য মন...

২০২৬-০৯-২৫ ২০:৪৩

জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপের পর্দা উঠল

সারা দেশ

জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপের পর্দা উঠল

উৎসবমুখর পরিবেশে জয়পুরহাটে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। শুক্রবার বিকেলে জয়পুরহাট স্টেডিয়ামে...

২০২৬-০৯-২৫ ২০:৪২