শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

নেত্রকোণায় ১৮ পাম্পে অকটেন-পেট্রোলের তীব্র ঘাটতি

নেত্রকোণায় ১৮ পাম্পে অকটেন-পেট্রোলের তীব্র ঘাটতি

নেত্রকোণায় তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। জেলার ১৮টি ফিলিং স্টেশনের কোনোোটিতে পেট্রোল বা অকটেন পাওয়া যাচ্ছে না। ঈদের ছুটি শেষ হয়ে কর্মস্থলে ফেরার চাপ বাড়ার সঙ্গে সঙ্গে এই সংকট আরও তীব্র হয়ে উঠেছে।

সরেজমিনে দেখা গেছে, বুধবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে জেলার আন্তঃজেলা বাস টার্মিনাল সংলগ্ন মোনাকো ইন্টারন্যাশনাল লিমিটেড পাম্পেও পেট্রোল শেষ হয়ে গেছে। এর আগে ঈদের আগ থেকেই বেশিরভাগ ফিলিং স্টেশনে অকটেনের সরবরাহ বন্ধ ছিল।

জ্বালানি সংকটের কারণে বাস, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। অনেক চালক পাম্পে গিয়ে জ্বালানি না পেয়ে ফিরে যাচ্ছেন। এতে সাধারণ যাত্রী ও চালকদের ভোগান্তি চরমে পৌঁছেছে।

এক মোটরসাইকেল চালক অভিযোগ করেছেন, “সরকার বলেছে পর্যাপ্ত পরিমাণে তেলের মজুদ রয়েছে, কিন্তু আমরা যে পাম্পেই যাচ্ছি সেখানেই জ্বালানি নেই। এখন আমরা কি করব বুঝতে পারছি না।”

পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় এবং সরবরাহ স্বাভাবিক না থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। মোনাকো ফিলিং স্টেশনের ম্যানেজার হাবিবুর রহমান বলেন, “সাধারণত প্রতিদিন গড়ে তিন হাজার লিটার পেট্রোল ও অকটেন বিক্রি হয়। তবে ঈদের কারণে চাহিদা প্রায় তিনগুণ বেড়ে গেছে। গতকাল আমাদের প্রায় নয় হাজার লিটার বিক্রি হয়েছে, আর আজ বেলা সাড়ে ১১টার মধ্যে মজুদ শেষ হয়েছে। পুনরায় সরবরাহ কখন হবে তা এখনও নিশ্চিত করা যায়নি।”

একদিকে জ্বালানি সংকট যান চলাচল ব্যাহত করছে, অন্যদিকে ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। নেত্রকোণার বিভিন্ন বাস টার্মিনালে সকাল থেকেই উপচে পড়া ভিড় দেখা গেছে। টিকিট কাউন্টারগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও অনেকেই কাঙ্ক্ষিত টিকিট পাচ্ছেন না।

যাত্রীদের মধ্যে কেউ বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প যানবাহনে যাচ্ছেন, কেউ দীর্ঘ সময় অপেক্ষা করেও বাস পাচ্ছেন না। অন্যরা ট্রাক, পিকআপ ভ্যান বা লেগুনার মতো বিকল্প মাধ্যম ব্যবহার করে শহরমুখী হচ্ছেন।

আরও

ওয়াশিংটনে ইউক্রেনের রাষ্ট্রদূত পদে যেতে চাইছেন না কেউই; বিপাকে জেলেনস্কি

আন্তর্জাতিক

ওয়াশিংটনে ইউক্রেনের রাষ্ট্রদূত পদে যেতে চাইছেন না কেউই; বিপাকে জেলেনস্কি

ভলোদিমির জেলেনস্কি এখন একটি বড় সংকটে পড়েছেন। ওয়াশিংটনের সবচেয়ে কঠিন এই কাজ কেউই করতে চাইছেন না। যুদ্ধের এই স্পর্শকাত...

২০২৬-০৮-১৪ ২২:২৮

ভারতীয় সেনাবাহিনীর ‘অগ্নিবীর’ প্রকল্পে ঢুকতে আন্দোলনে নেপালি তরুণরা

আন্তর্জাতিক

ভারতীয় সেনাবাহিনীর ‘অগ্নিবীর’ প্রকল্পে ঢুকতে আন্দোলনে নেপালি তরুণরা

ভারতীয় সেনাবাহিনীর ‘অগ্নিবীর’ প্রকল্পে অন্তর্ভুক্ত হতে আন্দোলন শুরু হয়েছে নেপালে। আজ শুক্রবার দেশটির পশ্চিমাঞ্চলীয় পর্যট...

২০২৬-০৮-১৪ ১৪:৩৩

ইরানের বন্দরগুলোতে ‘অনির্দিষ্টকালের জন্য’ অবরোধের ইঙ্গিত হেগসেথের

আন্তর্জাতিক

ইরানের বন্দরগুলোতে ‘অনির্দিষ্টকালের জন্য’ অবরোধের ইঙ্গিত হেগসেথের

ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌবাহিনীর জারি করা অবরোধ অনির্দিষ্টকালের জন্য হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রত...

২০২৬-০৮-১৪ ১০:২৯

নতুন সমীকরণ, এবার শক্তিশালী সামরিক কাঠামো গড়ছে সৌদি-পাকিস্তান-তুরস্ক

আন্তর্জাতিক

নতুন সমীকরণ, এবার শক্তিশালী সামরিক কাঠামো গড়ছে সৌদি-পাকিস্তান-তুরস্ক

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় এবার একটি অভিন্ন রাজনৈতিক ও সামরিক কাঠামো গড়ে তুলতে যাচ্ছে সৌদি আরব, পাকিস্তান ও তুরস...

২০২৬-০৮-১৩ ২১:০৯

ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির দায়িত্ব: এরদোয়ান

আন্তর্জাতিক

ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির দায়িত্ব: এরদোয়ান

ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির বিশেষ করে মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে জানিয়েছেন তুরস্কের প্রেস...

২০২৬-০৮-১৩ ০৯:৫১

যুক্তরাষ্ট্রে সেনাবাহিনীর অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে সেনাবাহিনীর অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় হেলিকপ্টারে থাকা দুই সেনা নিহত হয়েছেন। বুধবার (১২...

২০২৬-০৮-১৩ ০৯:০১