শনিবার, ৯ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

নেপথ্যে রণকৌশল নির্ধারণে মোজতবা খামেনি? মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

নেপথ্যে রণকৌশল নির্ধারণে মোজতবা খামেনি? মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

মার্কিন গোয়েন্দা সংস্থার এক মূল্যায়নে দাবি করা হয়েছে, ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাশাপাশি দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি নেপথ্যে থেকে যুদ্ধ কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

একাধিক সূত্রের বরাত দিয়ে সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়, ইরানের বর্তমান প্রশাসনের ভেতরে ক্ষমতার ভারসাম্য ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এখনো পুরোপুরি স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ভবিষ্যৎ পথ নির্ধারণে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিচ্ছেন তিনি।

প্রতিবেদনে আরও বলা হয়, যুদ্ধের শুরুর দিকে এক হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন এবং ওই ঘটনায় মোজতবা খামেনি গুরুতর আহত হন। এরপর থেকেই তার শারীরিক অবস্থা এবং রাজনৈতিক ভূমিকা নিয়ে নানা আলোচনা শুরু হয়।

গোয়েন্দা সূত্রগুলোর মতে, যুক্তরাষ্ট্র এখনো কূটনৈতিক সমাধানের পথ খুঁজছে। হামলার কারণে ইরান ক্ষতিগ্রস্ত হলেও তাদের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়নি। পাশাপাশি কঠোর নিষেধাজ্ঞার মধ্যেও দেশটি আরও কয়েক মাস পরিস্থিতি সামাল দিতে সক্ষম বলে ধারণা করা হচ্ছে।

এক সময়ের ওই হামলার পর মোজতবা খামেনিকে তার বাবার উত্তরসূরি হিসেবে ইরানের সম্ভাব্য সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয় বলে দাবি করা হয় প্রতিবেদনে। তবে তার বর্তমান অবস্থান নিয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, মোজতবা খামেনি কোনো ইলেকট্রনিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন না। তিনি কেবল সরাসরি সাক্ষাৎ বা বিশ্বস্ত বার্তাবাহকের মাধ্যমে যোগাযোগ রক্ষা করেন।

অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ের প্রোটোকল প্রধান মাজাহের হোসেইনি বলেছেন, খামেনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং বর্তমানে ভালো আছেন। তিনি আরও বলেন, “শত্রুরা নানা গুজব ছড়াচ্ছে, তবে সঠিক সময়ে তিনি নিজেই জনগণের সামনে আসবেন।”

সূত্র: সিএনএন

আরও

তামিলনাড়ুতে নতুন নাটকীয়তা, কাল শপথ হচ্ছে না থালাপতি বিজয়ের

আন্তর্জাতিক

তামিলনাড়ুতে নতুন নাটকীয়তা, কাল শপথ হচ্ছে না থালাপতি বিজয়ের

তামিলনাড়ুর রাজনীতি ও সরকার গঠন প্রক্রিয়া নতুন মোড় নিয়েছে। আলাদা চারটি দল থালাপতি বিজয়ের টিভিকে-কে সমর্থন জানালেও এখনও তি...

২০২৬-০৫-০৯ ০৮:৩০

শঙ্কায় পড়লেন থালাপতি বিজয়, সমর্থন তুলে নিলো মুসলিম লীগ

আন্তর্জাতিক

শঙ্কায় পড়লেন থালাপতি বিজয়, সমর্থন তুলে নিলো মুসলিম লীগ

ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়েল শপথগ্রহণ অনিশ্চয়তায় পড়ে গেছে। তাকে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউ...

২০২৬-০৫-০৯ ০৮:২০

হরমুজ প্রণালির পাশে মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে লড়াই

আন্তর্জাতিক

হরমুজ প্রণালির পাশে মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে লড়াই

গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির পাশে যুক্তরাষ্ট্র ও ইরানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় সেখানে বিস্ফোরণের শব্দও...

২০২৬-০৫-০৮ ২৩:৪০

ইরানের দুই ট্যাংকার অকেজো করে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক

ইরানের দুই ট্যাংকার অকেজো করে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের

নৌ-অবরোধ ভেঙে ইরানে যাওয়ার চেষ্টাকালে দেশটির দুটি ট্যাংকার জাহাজে হামলা চালিয়ে সেগুলো অকেজো করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে...

২০২৬-০৫-০৮ ২৩:২০

ট্রাম্পের ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক বাতিল করল মার্কিন আদালত

আন্তর্জাতিক

ট্রাম্পের ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক বাতিল করল মার্কিন আদালত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক বাতিল করে রায় দিয়েছে দেশটির বাণিজ্য আদালত। আদাল...

২০২৬-০৫-০৮ ১৯:৫৩

ট্রাম্প আমলে বিশ্বে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি রাশিয়ার চেয়েও খারাপ: জরিপ

আন্তর্জাতিক

ট্রাম্প আমলে বিশ্বে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি রাশিয়ার চেয়েও খারাপ: জরিপ

ডোনাল্ড ট্রাম্পের নীতি ও পররাষ্ট্র কৌশলের কারণে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি আরও নেতিবাচক হয়েছে বলে জানিয়েছে আন্তর...

২০২৬-০৫-০৮ ১৯:৩৮