সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নীলফামারীতে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নীলফামারীতে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নজরুল বর্ষ উপলক্ষে নীলফামারীতে শিক্ষার্থীদের অংশগ্রহণে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকালে জেলা শিল্পকলা একাডেমীতে সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম এবং জেলা বিএনপির আহ্বায়ক মোস্তফা প্রধান হক বাচ্চু প্রমুখ।

জেলা শিল্পকলা একাডেমীর সিনিয়র প্রশিক্ষক তাসনিম ফৌজিয়া ওপেলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা কালচারাল অফিসার নুঝাত তাবাসসুম রিমু।

এসময় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম, সংগীত, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, নজরুলের সৃষ্টিকর্ম শুধু সাহিত্য ও সংগীতের মধ্যে সীমাবদ্ধ নয়। তাঁর লেখনীতে অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ, সাম্য ও মানবতার শক্তিশালী বার্তা রয়েছে।

নতুন প্রজন্মের মাঝে নজরুলের আদর্শ ও মূল্যবোধ ছড়িয়ে দিতে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও বক্তারা আশা প্রকাশ করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনীম আওন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাশেদুল হক, জেলা জাসাসের আহ্বায়ক আসলাম হায়াত মিল্টনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আরও

মাগুরায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন

সারা দেশ

মাগুরায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন

নজরুল বর্ষ উপলক্ষে মাগুরায় শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক ‘জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হ...

২০২৬-০৮-৩১ ১৮:১৪

চাকরি স্থায়ীকরণের দাবিতে মাগুরায় ওজোপাডিকো শ্রমিকদের অনশন ও কর্মবিরতি

সারা দেশ

চাকরি স্থায়ীকরণের দাবিতে মাগুরায় ওজোপাডিকো শ্রমিকদের অনশন ও কর্মবিরতি

পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানী লিঃ (ওজোপাডিকো)-এর আওতাধীন ২১ জেলার লাইন সাহায্যকারী (গেটিজ) কর্মীরা বয়স ও শিক্ষাগত...

২০২৬-০৮-৩১ ১৮:১১

মেঘনা নদীর ২৪১ একর জমি দখলের অভিযোগ, তদন্তে চাঞ্চল্যকর তথ্য

সারা দেশ

মেঘনা নদীর ২৪১ একর জমি দখলের অভিযোগ, তদন্তে চাঞ্চল্যকর তথ্য

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীর জমি দখলের অভিযোগ উঠেছে মেঘনা গ্রুপের বিরুদ্ধে। এই অভিযোগের তদন্ত করে সত্যতা পেয়েছে জা...

২০২৬-০৮-৩১ ১৮:০৫

আইএসডিতে দ্বিতীয় ‘ডিপ্লোম্যাটিক ইনডোর গেমস’ -এর আয়োজন পররাষ্ট্র মন্ত্রণালয়ের

সারা দেশ

আইএসডিতে দ্বিতীয় ‘ডিপ্লোম্যাটিক ইনডোর গেমস’ -এর আয়োজন পররাষ্ট্র মন্ত্রণালয়ের

ক্রীড়ার মাধ্যমে কূটনীতি, বন্ধুত্ব ও আন্তর্জাতিক সহযোগিতার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কূটনৈতিক অঙ্গন সংশ্লিষ্টদের নিয়ে গ...

২০২৬-০৮-৩১ ১৭:৫৯

মিমের মৃত্যু, পালিয়ে বেড়ানো স্বামী-শ্বশুর গ্রেপ্তার

সারা দেশ

মিমের মৃত্যু, পালিয়ে বেড়ানো স্বামী-শ্বশুর গ্রেপ্তার

বিয়ের পর সংসারটা ভালোই চলবে—এমন স্বপ্ন নিয়েই স্বামীর ঘরে গিয়েছিলেন মিম খাতুন (২৩)। কিন্তু সেই সংসারেই নাকি বারবার উঠেছিল...

২০২৬-০৮-৩১ ১৭:৫৭