মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নড়াইলে গ্রাম্য শালিসে দুই ভাইয়ের বিরোধ মেটাতে গিয়ে জামায়াত নেতা জখম

নড়াইলে গ্রাম্য শালিসে দুই ভাইয়ের বিরোধ মেটাতে গিয়ে জামায়াত নেতা জখম

নড়াইলে গ্রাম্য সালিশে দুই ভাইয়ের বিরোধ মেটাতে গিয়ে মো. আব্দুর রহিম (৪০) নামে এক জামায়াত নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে নড়াইল পৌর এলাকার ডুমরতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মো. আব্দুর রহিম ডুমরতলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি নড়াইল পৌরসভার ১নং ওয়ার্ড জামায়াতের একটি  ইউনিটের সাধারণত সম্পাদক পদে রয়েছেন বলে ওই ওয়ার্ডের জামায়াত আমির হারুন রশীদ নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডুমরতলা গ্রামের ঈদগাহপাড়ার কালিম মোল্যার দুই ছেলে আশিক মোল্যা ও রাজু মোল্যার মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিলো। বুধবার (১০ জুন) রাজুর বসতঘরে তার ভাই আশিক হামলা ও ভাঙচুর করে বলে অভিযোগ ওঠে। এ সময় আরও অভিযোগ ওঠে আশিক তার বাবা ও ভাইকে মারধর করেন।

ঘটনায় বিচার চেয়ে রাজু ও তার বাবা স্থানীয়ভাবে সালিশ ডাকেন। সালিশে মীমাংসার জন্য স্থানীয় ইউনিটের জামায়াত নেতা আব্দুর রহিমসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়ে আলোচনা শুরু করেন। এ সময় সালিশের মধ্যেই অভিযুক্ত আশিক হট্টগোল শুরু করেন, জামায়াত নেতা আব্দুর রহিম তাকে শান্ত করতে যান। এ সময় তাকে এলোপাতাড়ি  কুপিয়ে গুরুতর আহত করা হয়।

পরে স্থানীয়রা জামায়াত নেতা আব্দুর রহিমকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেলে পাঠানো হয়।

এ বিষয়ে জানতে অভিযুক্ত আশিক মোল্যার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুণ্ডু বলেন, ‘সালিশ বৈঠকে একজনকে কুপিয়ে আহত করার একটি অভিযোগ পেয়েছি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনা হবে। পাশাপাশি অভিযোগ যাচাই-বাছাই করে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

আরও

প্রাথমিক বৃত্তি, এসএসসি জিপিএ-৫ ও শিক্ষা পদকপ্রাপ্তদের সম্মাননা

সারা দেশ

প্রাথমিক বৃত্তি, এসএসসি জিপিএ-৫ ও শিক্ষা পদকপ্রাপ্তদের সম্মাননা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী, ২০২৬ সালের এসএসসি পর...

২০২৬-০৮-২৫ ১৮:১৯

কুড়িগ্রামে কৃষকদের সার লুটের ঘটনা নথিপত্রে ঘাপলা, ডিলারকে শোকজ

সারা দেশ

কুড়িগ্রামে কৃষকদের সার লুটের ঘটনা নথিপত্রে ঘাপলা, ডিলারকে শোকজ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার ডিলারের গুদামের বেড়া ভেঙে কৃষকদের সার লুটের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এরমধ্যে...

২০২৬-০৮-২৫ ১৮:০৫

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে ফরিদপুরে ‘মিট দ্য ডিসি’

সারা দেশ

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে ফরিদপুরে ‘মিট দ্য ডিসি’

ফরিদপুরের মধুখালী উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে ‘মিট দ্য ডিসি’ ও সংবর্ধনা অনুষ্ঠানে...

২০২৬-০৮-২৫ ১৭:৪৫

ফেনীর সোনাগাজীতে যুবককে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই, আটক ২

সারা দেশ

ফেনীর সোনাগাজীতে যুবককে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই, আটক ২

সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের আড়কাইম গ্রামে নয়ন নামে পিক-আপের চালককে ছুরিকাঘাতের ঘটনায় জড়িত বাবুল ও সেলিম নামে ২ ব্য...

২০২৬-০৮-২৫ ১৭:৪৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মালবাহীলরি

সারা দেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মালবাহীলরি

চট্টগ্রামের মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে গেছে মালবাহী একটি লরি। মঙ্গলবার (২৫ আগস্ট) ভোরে ঢাকা-চট্টগ্রা...

২০২৬-০৮-২৫ ১৭:৪৩

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের মাঝে বিআরটিএর ২ কোটি ৫৫ লাখ টাকার চেক বিতরণ

সারা দেশ

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের মাঝে বিআরটিএর ২ কোটি ৫৫ লাখ টাকার চেক বিতরণ

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহত ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে আর্থিক সহ...

২০২৬-০৮-২৫ ১৬:৩৬