শনিবার, ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নাটোরে ট্রাক-প্রাইভেট কার সংঘর্ষে চালক নিহত

নাটোরে ট্রাক-প্রাইভেট কার সংঘর্ষে চালক নিহত

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে সাগর হোসেন (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারটির চালক ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

শুক্রবার (২৭ মার্চ) ভোরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের থানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর হোসেন চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার বোয়ালমারি গ্রামের নজরুল ইসলামের ছেলে। দুর্ঘটনায় আহতদের একজন ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার আমিরগাড়ী গ্রামের আব্দুর সালামের ছেলে নোমান তরফদার। আহত অপরজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বনপাড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঢাকা পোস্টকে জানান, ঢাকা থেকে মেহেরপুরগামী একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ২২-২২৯২) বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের থানা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট ১৮-৪৬৯) সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালক নিহত হন।

তিনি আরও জানান, দুর্ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও প্রাইভেট কার জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় সড়ক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও

হৃদরোগীর মৃত্যুকে কেন্দ্র করে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসকের ওপর হামলা

সারা দেশ

হৃদরোগীর মৃত্যুকে কেন্দ্র করে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসকের ওপর হামলা

শরীয়তপুর সদর হাসপাতালে হৃদরোগে আক্রান্ত এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে দায়িত্বরত এক চিকিৎসকের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটে...

২০২৬-০৫-১৬ ২০:০৫

মীরসরাইয়ের গাছবাড়িয়া খালের পুনঃখনন উদ্বোধন করেন মীরসরাইয়ের সাংসদ নুরুল আমিন

সারা দেশ

মীরসরাইয়ের গাছবাড়িয়া খালের পুনঃখনন উদ্বোধন করেন মীরসরাইয়ের সাংসদ নুরুল আমিন

চট্টগ্রামের মীরসরাইয়ে ১৯৮০ সালে নিজহাতে কোদাল দিয়ে মাটি কেটে গাছবাড়িয়া খাল খনন উদ্বোধন করেন সাবেক রাষ্ট্রপতি, বিএনপির প্...

২০২৬-০৫-১৬ ২০:০৩

রাঙামাটিতে ট্রাফিক ব্যবস্থাপনায় ডিজিটাল উদ্যোগ: অনলাইন বাস টার্মিনাল ও সিএনজি চালকদের ডিজিটাল ডাটাবেস কার্যক্রমের উদ্বোধন

সারা দেশ

রাঙামাটিতে ট্রাফিক ব্যবস্থাপনায় ডিজিটাল উদ্যোগ: অনলাইন বাস টার্মিনাল ও সিএনজি চালকদের ডিজিটাল ডাটাবেস কার্যক্রমের উদ্বোধন

রাঙামাটি পার্বত্য জেলায় সড়ক নিরাপত্তা জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং যাত্রী ও...

২০২৬-০৫-১৬ ২০:০১

ফরিদপুরে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কর্মশালা

সারা দেশ

ফরিদপুরে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কর্মশালা

ফরিদপুরে নারী, শান্তি ও নিরাপত্তা অ্যাজেন্ডার স্থানীয় ইস্যু চিহ্নিতকরণ এবং শান্তি বিষয়ক স্থানীয় কর্মপরিকল্পনা বাস্তবা...

২০২৬-০৫-১৬ ১৯:০৭