বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নারায়ণগঞ্জে ঝালমুড়ি বিক্রির আড়ালে মাদক বিক্রির অভিযোগ, আটক ১

নারায়ণগঞ্জে ঝালমুড়ি বিক্রির আড়ালে মাদক বিক্রির অভিযোগ, আটক ১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফেরি করে ঝালমুড়ি বিক্রির আড়ালে মাদক বিক্রির অভিযোগে বাবর (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার, ২৩ জুলাই নাসিক ৪ নাম্বার ওয়ার্ডের পারটেক্স পেপার মিলের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পারটেক্স পেপার মিলের ভেতরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সরকারি খাবার পানির সাবমার্সিবল (টিউবওয়েল) স্থাপনের কাজ চলছিল। এ সময় ঝালমুড়ি বিক্রির উদ্দেশ্যে বাবর সেখানে প্রবেশ করেন।

অভিযোগ রয়েছে, তিনি কাজে নিয়োজিত চারজন শ্রমিকের কাছে ঝালমুড়ি বিক্রির আড়ালে ইয়াবা ও গাঁজা বিক্রির চেষ্টা করেন।

বিষয়টি টের পেয়ে মিলের নিরাপত্তারক্ষীরা তাকে আটক করে। পরে খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাবরকে হেফাজতে নেন।

পরে তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়েছে। আটক বাবরের বাবার নাম এলাহিমিয়া। তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ‘ফেরি করে মাদক বিক্রির অভিযোগে বাবর নামে একজনকে আটক করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার হওয়া আলামত জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

আরও

লৌহজংয়ে ফসলি জমি রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

সারা দেশ

লৌহজংয়ে ফসলি জমি রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ফসলি জমি রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (...

২০২৬-০৭-২৩ ২০:৩৯

মাদক বিক্রির অর্থ ভাগাভাগিকে কেন্দ্র করে ফুলতলায় স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা করে দুই পুলিশ

সারা দেশ

মাদক বিক্রির অর্থ ভাগাভাগিকে কেন্দ্র করে ফুলতলায় স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা করে দুই পুলিশ

মাদক বিক্রির অর্থ ভাগাভাগিকে কেন্দ্র করে খুলনার ফুলতলার স্বর্ণ ব্যবসায়ী সৌরভ সরকারকে হত্যা করে দুই পুলিশ সদস্য রবিউল ইসল...

২০২৬-০৭-২৩ ২০:৩৮

রংপুরে চোরাই মোটরসাইকেলসহ বাবা ছেলে গ্রেফতার

সারা দেশ

রংপুরে চোরাই মোটরসাইকেলসহ বাবা ছেলে গ্রেফতার

চোরাই মোটরসাইকেল দুটি উদ্ধারসহ বাবা ছেলে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, পীরগঞ্জ থানার মকিমপুর এলাকার নুরুল ইসল...

২০২৬-০৭-২৩ ২০:৩৭

বর্তমান প্রজন্মকে মেধাবী, সুস্থ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সহশিক্ষার বিকল্প নেই ডিসি

সারা দেশ

বর্তমান প্রজন্মকে মেধাবী, সুস্থ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সহশিক্ষার বিকল্প নেই ডিসি

বর্তমান প্রজন্মকে মেধাবী, সুস্থ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সহশিক্ষা কার্যক্রমের বিকল্প নেই বলে দাবী করেছেন রাজবাড়ী...

২০২৬-০৭-২৩ ১৯:৩৪

মানিকগঞ্জ সদর থানায় অগ্নিকাণ্ড, পুড়লো ওসির কক্ষ

সারা দেশ

মানিকগঞ্জ সদর থানায় অগ্নিকাণ্ড, পুড়লো ওসির কক্ষ

মানিকগঞ্জ সদর থানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেনের অফিস কক্ষ পুড়ে...

২০২৬-০৭-২৩ ১৯:৩২

পাবনায় পুলিশের অভিযানে ৬০ বোতল ফেনসিডিলসহ ২ মাদককারবারি আটক

সারা দেশ

পাবনায় পুলিশের অভিযানে ৬০ বোতল ফেনসিডিলসহ ২ মাদককারবারি আটক

পাবনা সদর থানা পুলিশের অভিযানে ৬০ বোতল ফেনসিডিলসহ ২ মাদককারবারিকে আটক করেছে পুলিশ। আজ (বৃহস্পতিবার, ২৩ জুলাই) দুপুরে সদর...

২০২৬-০৭-২৩ ১৯:৩১