রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'গ্রুপের সংঘর্ষ

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'গ্রুপের সংঘর্ষ

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে ইটভাটা চাঁদার ও মাটি বিক্রি কমিশন বাণিজ্যের নিয়ন্ত্রণ নিয়ে সামাদ আলী ও হালিম আজাদ দু'গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলি ও টেঁটাবিদ্ধ সহ উভয়পক্ষের ১০জন আহত হয়েছে। শনিবার বিকেল থেকে সন্ধা পর্যন্ত আকবরনগর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে হাজী সামেদ আলীর ছেলে হৃদয় গুলিবিদ্ধ এবং আলাউদ্দিন শেখের ছেলে রাজু শেখ টেঁটাবিদ্ধ হয়। আহতদের উদ্ধার করে প্রথমে খানপুর হাসপাতাল পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক হাজী সামেদ আলী সাথে বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল আসছিলো। ধলেশ্বরী নদীর পশ্চিম তীরের ইটভাটাগুলোকে কেন্দ্র করে মাটি, শ্রমিক সরবরাহ সহ বিভিন্ন কার্যক্রমের নিয়ন্ত্রণ এবং আজকে কৃষক দলের একটি আলোচনা সভায় মুন্সিগঞ্জের সিরাজদিখান থানা বিএনপির যুগ্ম আহবায়ক মোক্তার হোসেনকে প্রধান অতিথি করার নিয়ে বিরোধের সূত্রপাতে দু'গ্রুপের মধ্যে উত্তেজনার এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) শামীম হোসেন জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৪টি টেঁটা উদ্ধার করা হয়।জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক ও ৪০টি টেঁটা উদ্ধার করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও

দুর্গাপূজায় ৩০০ জনকে বস্ত্র ও অর্থ দিল স্বর্ণগ্রাম

সারা দেশ

দুর্গাপূজায় ৩০০ জনকে বস্ত্র ও অর্থ দিল স্বর্ণগ্রাম

ধর্মীয় উৎসবের আনন্দ যেন আর্থিক অসচ্ছলতার কারণে কারও কাছে ম্লান না হয়—এমন মানবিক প্রত্যয়ে বগুড়ায় অসহায় সনাতন ধর্মাবলম্বীদ...

২০২৬-১০-১০ ২৩:৪৩

অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল ধামরাই উপজেলা প্রশাসন

সারা দেশ

অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল ধামরাই উপজেলা প্রশাসন

প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ও পরিবেশগত ছাড়পত্র না থাকায় ঢাকার ধামরাই উপজেলায় একটি নির্মাণাধীন অবৈধ ইটভাটা ভেকু দিয়ে ভেঙে গুঁড়...

২০২৬-১০-১০ ২৩:৪১

বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

সারা দেশ

বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন সুন্দরঘোনা এলাকার বাসিন্...

২০২৬-১০-১০ ২৩:৩৭

ময়মনসিংহ জেলা ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নব নির্বাচিত কমিটির শপথ ও পরিচিতি অনুষ্ঠিত

সারা দেশ

ময়মনসিংহ জেলা ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নব নির্বাচিত কমিটির শপথ ও পরিচিতি অনুষ্ঠিত

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি, ময়মনসিংহ জেলা শাখার নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি অনুষ্ঠান...

২০২৬-১০-১০ ২৩:৩৬

পটুয়াখালীতে মহাসড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

সারা দেশ

পটুয়াখালীতে মহাসড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

পটুয়াখালী সদর উপজেলার নির্মাণাধীন রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) প্রধান ফটকের সামনে থেকে আব্বাস সিকদার (২৫) নামে...

২০২৬-১০-১০ ২৩:৩৪