বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নারায়ণগঞ্জে গোডাউনে আগুন, অল্প সময়েই নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

নারায়ণগঞ্জে গোডাউনে আগুন, অল্প সময়েই নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

নারায়ণগঞ্জ শহরের বেপারীপাড়া এলাকায় একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ মার্চ) রাত ৮টার দিকে পুরাতন কাগজ, কার্টুন ও পলিথিন সংরক্ষণের ওই গোডাউনে আগুন লাগে।

স্থানীয় সূত্রে জানা যায়, কালু ও সেকুল মিয়ার মালিকানাধীন গোডাউনটিতে হঠাৎ আগুনের সূত্রপাত হলে তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে গোডাউনের ভেতরে থাকা মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি।

তিনি আরও জানান, বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানা যাবে।

আরও

গাইবান্ধায় বাবার জানাজা- দাফনে মেয়ের আপত্তি, অবশেষ দেড় লাখ টাকায় জটিলতার নিরসন

সারা দেশ

গাইবান্ধায় বাবার জানাজা- দাফনে মেয়ের আপত্তি, অবশেষ দেড় লাখ টাকায় জটিলতার নিরসন

গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলায় ছেলের নামে জমি লিখে দেওয়াকে কেন্দ্র করে মৃত্যু বাবার জানাজা ও দাফন নিয়ে জটিলতার অবসান ঘ...

২০২৬-১০-১৪ ১৩:০৯

ঠাকুরগাঁও-১ জনগণের ভোট রক্ষায় সকলকে পাহাড়াদারের ভূমিকা পালন করতে হবে	-সেলিম উদ্দিন

সারা দেশ

ঠাকুরগাঁও-১ জনগণের ভোট রক্ষায় সকলকে পাহাড়াদারের ভূমিকা পালন করতে হবে -সেলিম উদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমীর ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্র...

২০২৬-১০-১৪ ১৩:০৫

ছাত্ররাজনীতি থেকে দলীয় নেতৃত্ব—পাংশার রাজনীতিতে চাঁদ আলী খানের দীর্ঘ পথচলা

সারা দেশ

ছাত্ররাজনীতি থেকে দলীয় নেতৃত্ব—পাংশার রাজনীতিতে চাঁদ আলী খানের দীর্ঘ পথচলা

রাজবাড়ীর পাংশা উপজেলার রাজনৈতিক অঙ্গনে পরিচিত নাম মো. চাঁদ আলী খান। ছাত্ররাজনীতি থেকে শুরু করে জনপ্রতিনিধিত্ব এবং দলীয় ন...

২০২৬-১০-১৪ ১৩:০২

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

সারা দেশ

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগ করে দেশীয় প্রজাতির মাছ নিধনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর থেকে নদীর বিভিন্ন...

২০২৬-১০-১৩ ১৯:৫৭

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯