সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ময়মনসিংহে বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

সার্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ নিশ্চিত করার লক্ষ্যে ময়মনসিংহে বর্নাঢ‍্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সুপরিকল্পিত নগরায়ণ ও সুশৃঙ্খল ভূমি ব‍্যবহারের মাধ‍্যমে বসতি স্থাপনে বিস্তর আলোকপাত করা হয়।

আজ সোমবার (৫ অক্টোবর ২০২৬) সকালে নগরীর কাচিঝুলি এলাকার প্রধান সড়কে এই র‍্যালী অনুষ্ঠিত হয়।

এতে নগরীর বিভিন্ন পর্যায়ের অংশিজনরা অংশগ্রহন করেন। পরে র‍্যালী শেষে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ ও গণপূর্ত বিভাগের যৌথ আয়োজনে গণপূর্ত কার্যালয় চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস‍্য (এমপি) আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি বলেন, সিটি করপোরেশন এবং উন্নয়ন কর্তৃপক্ষের আলোচনার মাধ‍্যমে সুন্দর, পরিকল্পিত, বসবাসযোগ্য নগরী গড়বেন, এটাই আমাদের প্রত‍্যাশা। ময়মনসিংহকে নতুন করে সাজিয়ে সুন্দর একটি নগরী নতুন প্রজন্মকে উপহার দিতে চাই। মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে চাই। সবাই ঐক্যবদ্ধ হোন, সফলতা আসবেই।

এ সময় ময়মনসিংহ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী অর্ণব বিশ্বাসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মো: গোলাম মাছুম প্রধান, তথ‍্য পরিচালক মীর আকরাম উদ্দিন আহাম্মদ, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুকু, সিনিয়র সহসভাপতি রুহুল আমিন, ব‍্যবসায়ি নেতা মনসুর আলম চন্দন প্রমূখ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার বলেন, দীর্ঘ সময়ে এই নগরকে নোংরা শহরে পরিনত করা হয়েছে। কিন্তু ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ প্রতাষ্ঠার পর থেকে আমরা চেষ্টা করছি পরিকল্পিত ও বাসযোগ‍্য নগরী গড়তে। এজন‍্য সকলের সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, ভবন নির্মাণের সকল নীতিমালা অনুসরণ করেই ভবন অনুমোদন দিতে চাই। আগামীকাল বুধবার বিসি কমিটির সভা শেষে প্রথমবারের মতো ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ভবন অনুমোদন করবে।

আরও

ফেনীতে শব্দদূষণ করায় ৪ বাসকে জরিমানা, ধ্বংস ৭ হাইড্রোলিক হর্ন

সারা দেশ

ফেনীতে শব্দদূষণ করায় ৪ বাসকে জরিমানা, ধ্বংস ৭ হাইড্রোলিক হর্ন

ফেনীর মহিপালে শব্দদূষণ বিরোধী অভিযান চালিয়ে চারটি বাসকে জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ সময় যানবাহনে ব্য...

২০২৬-১০-০৫ ১৯:১৭

খুলনার কয়রার ২০ বিদ্যালয়ে নেই মুসলিম শিক্ষক, অমুসলিমরাই পড়াচ্ছেন ইসলাম শিক্ষা

সারা দেশ

খুলনার কয়রার ২০ বিদ্যালয়ে নেই মুসলিম শিক্ষক, অমুসলিমরাই পড়াচ্ছেন ইসলাম শিক্ষা

সুন্দরবনসংলগ্ন খুলনার কয়রা উপজেলার ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে নেই কোনো মুসলিম শিক্ষক। এসব বিদ্যালয়ের অধ...

২০২৬-১০-০৫ ১৯:১৬

বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

সারা দেশ

বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

বান্দরবানের দুর্গম এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে দুই দিনব...

২০২৬-১০-০৫ ১৯:১৫

এলজিইডির টেন্ডার বর্জনের ঘোষণা খুলনার ঠিকাদার কল্যাণ সমিতির

সারা দেশ

এলজিইডির টেন্ডার বর্জনের ঘোষণা খুলনার ঠিকাদার কল্যাণ সমিতির

এলজিইডির উন্নয়নমূলক কাজের টেন্ডারে নির্ধারিত দর নিয়ে আপত্তি জানিয়ে টেন্ডার বর্জনের ঘোষণা দিয়েছে খুলনা জেলা এলজিইডি ঠিকাদ...

২০২৬-১০-০৫ ১৯:১২

বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তে ফেলে যাওয়ার অভিযোগ বিএসএফ'র বিরুদ্ধে

সারা দেশ

বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তে ফেলে যাওয়ার অভিযোগ বিএসএফ'র বিরুদ্ধে

কুড়িগ্রামের দইখাওয়া সীমান্তে বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তের বাংলাদেশ অংশে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছ...

২০২৬-১০-০৫ ১৮:৩৮