সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে ভোলা, কাটছে দীর্ঘদিনের বিচ্ছিন্নতা

মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে ভোলা, কাটছে দীর্ঘদিনের বিচ্ছিন্নতা

মেঘনা, তেঁতুলিয়া ও বঙ্গোপসাগরবেষ্টিত দ্বীপ জেলা ভোলার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন—সড়কপথে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত হওয়া। সেই স্বপ্ন বাস্তবায়নের পথে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। ভোলাকে দেশের জাতীয় সড়ক নেটওয়ার্কের আওতায় আনতে রহমতপুর–হিজলা–মেহেন্দিগঞ্জ–ভোলা রুটে মহাসড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এতে বরিশাল ও রাজধানী ঢাকার সঙ্গে ভোলার সরাসরি সড়ক যোগাযোগের নতুন দুয়ার খুলবে বলে আশা করা হচ্ছে।

গত শনিবার (২২ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় ভোলাকে জাতীয় সড়ক নেটওয়ার্কে যুক্ত করার বিষয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রস্তাবিত রুটটি বাস্তবায়িত হলে দীর্ঘদিনের নৌপথনির্ভর যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে। একই সঙ্গে কৃষিপণ্য, মাছ ও ইলিশসহ ভোলার বিভিন্ন পণ্য দেশের অন্য অঞ্চলে দ্রুত পরিবহনের সুযোগ তৈরি হবে। ব্যবসা-বাণিজ্য ও শিল্পায়নের সম্ভাবনাও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সড়ক ও জনপথ বিভাগের তথ্য অনুযায়ী, প্রস্তাবিত রুটে প্রায় সাড়ে ২১ কিলোমিটার নতুন সড়ক নির্মাণ করতে হবে। পাশাপাশি বিদ্যমান প্রায় ৩৬ কিলোমিটার সড়ক ১৮ ফুট থেকে ৩৪ ফুটে প্রশস্ত করার প্রয়োজন হবে। নদী ও খাল পারাপারের জন্য ইলিশা চ্যানেল, হিজলা ও মেহেন্দিগঞ্জ এলাকায় তিনটি ছোট সেতু নির্মাণেরও পরিকল্পনা রয়েছে।

সওজ সূত্র বলছে, প্রকল্পটি বাস্তবায়নের আগে সম্ভাব্যতা যাচাইসহ প্রয়োজনীয় কারিগরি কাজ করা হবে। এ জন্য পরামর্শক নিয়োগের মাধ্যমে দ্রুত সমীক্ষা শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। পুরো প্রক্রিয়া সম্পন্ন করে প্রকল্প বাস্তবায়নে প্রায় চার থেকে পাঁচ বছর সময় লাগতে পারে।

বর্তমানে ভোলার লাহারহাট হয়ে বরিশালের সঙ্গে সড়ক যোগাযোগ থাকলেও ফেরি ও নদীপথের কারণে সরাসরি ও নিরবচ্ছিন্ন যোগাযোগ গড়ে ওঠেনি। নতুন রুট বাস্তবায়িত হলে ভোলার সঙ্গে বরিশাল ও ঢাকার যোগাযোগ আরও সহজ হবে। সংশ্লিষ্টদের হিসাবে, ভোলা থেকে শরীয়তপুরের ঘোষেরহাট হয়ে রাজধানী ঢাকার সঙ্গে সড়ক যোগাযোগ স্থাপিত হলে বর্তমান পথের তুলনায় দূরত্ব প্রায় ৯০ কিলোমিটার পর্যন্ত কমতে পারে।

ভোলার মানুষ বলছেন, সড়ক যোগাযোগের অভাবে যুগের পর যুগ জেলার অর্থনৈতিক সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যায়নি। গ্যাসসমৃদ্ধ এই জেলায় শিল্পকারখানা ও কর্মসংস্থানের সম্ভাবনা থাকলেও পরিবহনব্যবস্থার সীমাবদ্ধতা বড় বাধা হয়ে আছে। নতুন মহাসড়ক নির্মাণ হলে গ্যাস, কৃষিপণ্য, মাছ ও ইলিশসহ স্থানীয় উৎপাদন দ্রুত দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছানো সম্ভব হবে। আবার ঢাকাসহ দেশের অন্যান্য এলাকা থেকে শিল্পের কাঁচামাল ও প্রয়োজনীয় পণ্যও সহজে ভোলায় আনা যাবে।

ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির লিটন বলেন, ভোলা হাজার বছর ধরে এক ধরনের বিচ্ছিন্নতার মধ্যে রয়েছে। প্রাকৃতিক ও গ্যাসসম্পদ থাকার পরও উন্নত যোগাযোগব্যবস্থার অভাবে জেলার মানুষ কাঙ্ক্ষিত উন্নয়নে পৌঁছাতে পারেনি। ভোলাকে জাতীয় সড়ক নেটওয়ার্কে যুক্ত করা হলে এই পরিস্থিতির পরিবর্তন ঘটবে।

সাংবাদিক ইকরামুল আলম বলেন, ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে সড়কপথে যুক্ত করা সময়ের দাবি। প্রধানমন্ত্রীর দেওয়া আশ্বাস দ্রুত বাস্তবায়ন হওয়া প্রয়োজন। সড়ক বা সেতু—যেভাবেই হোক, ভোলার মানুষ মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি যোগাযোগ চায়।

স্থানীয় সমাজকর্মী মীর মোশারফ হোসেন অমি বলেন, ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে সড়ক যোগাযোগে যুক্ত করার উদ্যোগে তারা আনন্দিত। দীর্ঘদিনের এই দাবি দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা করেন তিনি।

ছাত্রনেতা মেহেদী বলেন, ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে সড়কপথে যুক্ত করার উদ্যোগ নিঃসন্দেহে আনন্দের। দ্রুত কাজ শুরু করে ঘোষণার বাস্তবায়ন চান তারা।

ভোলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক নূর মোহাম্মদ ফয়জুল্লাহ বলেন, ভোলায় গ্যাস রয়েছে। এখানে শিল্পকারখানা গড়ে উঠলে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। কিন্তু উন্নত সড়ক যোগাযোগ ছাড়া সেই সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো কঠিন। মহাসড়ক হলে ভোলার অর্থনীতিতে বড় পরিবর্তন আসবে।

ট্রাকচালক হাসান বলেন, সড়ক যোগাযোগ উন্নত হলে ভোলায় পণ্য পরিবহন সহজ হবে। এতে সময় ও খরচ দুটোই কমবে।

আরেক ট্রাকচালক মিজান বলেন, বর্তমানে ফেরিঘাটে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। সরাসরি মহাসড়ক যোগাযোগ হলে পণ্য পরিবহনে একাধিক ট্রিপ দেওয়া সম্ভব হবে এবং ফেরিঘাটে বসে থাকতে হবে না।

বয়োজ্যেষ্ঠ ট্রাকচালক রহমান মিয়া বলেন, সড়ক যোগাযোগ উন্নত হলে ঢাকায় দ্রুত যাতায়াত করা যাবে। ভোলার গ্যাস ও অন্যান্য পণ্য ঢাকায় নেওয়ার পাশাপাশি রাজধানী থেকে প্রয়োজনীয় মালামালও সহজে আনা সম্ভব হবে।

ভোলা জেলা পরিষদের প্রশাসক আলহাজ গোলাম নবী আলমগীর বলেন, ভোলাকে জাতীয় মহাসড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার উদ্যোগ অত্যন্ত আনন্দের। তবে ভোলা-বরিশাল সেতুর দাবিও গুরুত্বপূর্ণ। সড়ক যোগাযোগ উন্নত হলে এই অঞ্চলের অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের সুযোগ বাড়বে। ভোলার কাঁচামাল দ্রুত দেশের বিভিন্ন স্থানে পাঠানো এবং শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সহজে ভোলায় আনা সম্ভব হবে।

ভোলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাইদুল ইসলাম বলেন, ভোলাকে রহমতপুর হয়ে বরিশাল ও ঢাকার সঙ্গে সড়ক যোগাযোগে যুক্ত করার বিষয়ে সড়ক বিভাগ দীর্ঘদিন ধরে কাজ করছে। এ বিষয়ে দ্রুত কাজ এগিয়ে নিতে সার্ভে ও সম্ভাব্যতা যাচাইয়ের পরিকল্পনা নেওয়া হয়েছে। নতুন এই সড়ক যোগাযোগ ভোলাকে সরাসরি বরিশাল ও ঢাকার সঙ্গে যুক্ত করবে এবং জাতীয় সড়ক নেটওয়ার্কে অন্তর্ভুক্তির সুযোগ তৈরি করবে।

দ্বীপ জেলা ভোলার মানুষের কাছে সড়ক যোগাযোগ শুধু যাতায়াতের বিষয় নয়; এর সঙ্গে জড়িয়ে আছে জেলার অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, শিল্পায়ন ও কর্মসংস্থানের ভবিষ্যৎ। তাই রহমতপুর–হিজলা–মেহেন্দিগঞ্জ–ভোলা রুটে মহাসড়ক নির্মাণের উদ্যোগকে দীর্ঘদিনের বিচ্ছিন্নতা কাটানোর গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন ভোলাবাসী। এখন তাদের প্রত্যাশা, ঘোষণার পর দ্রুত সমীক্ষা ও নির্মাণকাজ শুরু করে স্বপ্নের এই সড়ক যোগাযোগ বাস্তবে রূপ দেওয়া হবে।

আরও

নাইক্ষংছড়ি সীমা‌ন্তে স্থলমাইন বিস্ফোরনে বাংলাদেশি যুবক নিহত

সারা দেশ

নাইক্ষংছড়ি সীমা‌ন্তে স্থলমাইন বিস্ফোরনে বাংলাদেশি যুবক নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণের মো. সাইফুল (৩৫) নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছে। সোমবার (২৪ আগ...

২০২৬-০৮-২৪ ১৮:০০

রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও লিংকনকে ধর্মপ্রতিমন্ত্রী করায় গাইবান্ধায় আনন্দ মিছিল

সারা দেশ

রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও লিংকনকে ধর্মপ্রতিমন্ত্রী করায় গাইবান্ধায় আনন্দ মিছিল

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও শামীম কায়সার লিংকনকে ধর্মপ্রতিমন্ত্রী করায় গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগ...

২০২৬-০৮-২৪ ১৭:৫৬

মহাসড়কে প্রাইভেট কারকে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে গেল চলন্ত ট্রাক

সারা দেশ

মহাসড়কে প্রাইভেট কারকে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে গেল চলন্ত ট্রাক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে ঢুকে পড়া একটি প্রাইভেটকারকে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে গেছে ট্রাকটি। এতে প্রাইভ...

২০২৬-০৮-২৪ ১৭:৩৬

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৪ আসামি গ্রেপ্তার

সারা দেশ

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৪ আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে থানা পুলিশ। রোববার...

২০২৬-০৮-২৪ ১৭:২৪

মীরসরাইয়ে ১০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

সারা দেশ

মীরসরাইয়ে ১০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

মীরসরাইয় থানা পুলিশের এক বিশেষ অভিযানে ১০ লিটার চোলাই মদসহ সাইদুল ইসলাম (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।...

২০২৬-০৮-২৪ ১৭:২৩

অপহরণের পর মুক্তিপণ দাবি, রাজশাহী থেকে নবম শ্রেণির ছাত্র উদ্ধার, আটক ২

সারা দেশ

অপহরণের পর মুক্তিপণ দাবি, রাজশাহী থেকে নবম শ্রেণির ছাত্র উদ্ধার, আটক ২

চুয়াডাঙ্গার দর্শনায় নিখোজ হওয়ার পর অপহরণ পরে মুক্তিপণ দাবি করা নবম শ্রেণির এক শিক্ষার্থীকে রাজশাহী থেকে উদ্ধার করেছে পুল...

২০২৬-০৮-২৪ ১৭:২০