শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামির যাবজ্জীবন

মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামির যাবজ্জীবন

মুন্সীগঞ্জের শ্রীনগরে কুলসুম বেগম নামে এক নারীকে হত্যার দায়ে মো. সুমন হোসেন নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জ ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারক শরিফুল আলম ভূইয়া এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মো. সুমন হোসেন ওরফে সুমন শেখ (৩৫) শ্রীনগর উপজেলার হাসাড়গাঁও গ্রামের আলী হোসেনের ছেলে।

নিহত কুলসুম বেগম (৩৫) পূর্ব হাসারগাঁও গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী।

মামলার বিবরণে জানা গেছে, ২০২১ সালের ১৭ জানুয়ারি বিকেল ৫টার পর থেকে কুলসুম বেগমকে পাওয়া যাচ্ছিল না। পরে ওই বছর ৫ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৩টার দিকে শ্রীনগর উপজেলার পূর্ব হাসাড়গাঁও গ্রামের পশ্চিম চকের ওই নারীর হাড়, মাথার খুলি, স্যান্ডেল, মাথার ক্লিপ ও পড়নের কাপড়ের ছেড়া অংশ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কুলসুম বেগমের লাশ শনাক্ত করেন স্বজনরা। পরবর্তীতে ৭ ফেব্রুয়ারি নিহতের ছেলে কামরুল হাসান অয়ন বাদী হয়ে শ্রীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন তথা পিবিআই তদন্ত শুরু করে। এক পর্যায়ে সুমন শেখকে শনাক্ত পূর্বক গ্রেপ্তার করেন। তাকে আদালতে নেওয়া হলে হত্যাকাণ্ডের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এমামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, ১৩ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আসামি সুমন শেখকে দোষী সাব্যস্ত করে এই রায় ঘোষণা করেন। আদালতের রায়ে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট পোষণ করছি।

আরও

মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

সারা দেশ

মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

মাগুরার শালিখা উপজেলার 'বুনাগাতী ইউনিয়নে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান'-এর উদ্যোগে মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি বিষ...

২০২৬-১০-০১ ২০:১০

অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংকটে মাগুরার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজ

সারা দেশ

অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংকটে মাগুরার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজ

মাগুরা সদর উপজেলার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ও কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, শিক্ষার্থ...

২০২৬-১০-০১ ২০:০৮

গাইবান্ধায় বাড়িতে ৪৭ বস্তা সার মজুতের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

সারা দেশ

গাইবান্ধায় বাড়িতে ৪৭ বস্তা সার মজুতের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলায় বাড়িতে মজুত রাখা ৪৭ বস্তা সার জব্দ করা হয়েছে । এ অপরাধে সুজন মিয়া নামে এক ব্যক্তিকে ১০...

২০২৬-১০-০১ ১৯:৩৫

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী দুলু

সারা দেশ

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী দুলু

কুড়িগ্রামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল পাঁচটায় কুড়...

২০২৬-১০-০১ ১৯:৩৪

মীরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় আলিম শ্রেণির ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান

সারা দেশ

মীরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় আলিম শ্রেণির ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান

চট্টগ্রামের মীরসরাই উপজেলার ঐতিহ্যবাহী বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আলিম শ্রেণির শিক্ষার্থীদের...

২০২৬-১০-০১ ১৯:৩২