বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মুজিবনগর দিবসে সরকারী কর্মসূচী না থাকায় ক্ষোভ নাগরিক সমাজের প্রতিনিধিদের

মুজিবনগর দিবসে সরকারী কর্মসূচী না থাকায় ক্ষোভ নাগরিক সমাজের প্রতিনিধিদের

মুজিবনগর দিবসে রাষ্ট্রীয় কোন কর্মসূচী না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন নাগরিক উদ্যোগ ও নাগরিক সমাজের প্রতিনিধি দলের সদস্যরা। আজ শুক্রবার বিকেলে মুজিবনগর স্মুতিসৌধে পুষ্পার্ঘেও মাধ্যমে জাতীর শ্রেষ্ট সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা।

এ নাগরিক সমাজের প্রতিনিধি দলের সদস্য মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও লেখক আবু সাইদ খান বলেন, মুক্তিযেদ্ধার চেতনার বক্তব্য রেখে যারা ক্ষমতায় এসসেছেন তারা মুক্তিযুদ্ধকে সম্মান জানাবেননা, একাত্তরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন না এটি মেনে নেওয়া যায় না। সরকারের বোধদয় হওয়া উচিৎ এবং এ ব্যাপারে আগামীতে কার্যকর ভূমিকা রাখবেন। 

তিনি আরো বলেন, আমাদের দাবি মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষিত হোক। মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্রে যে ভাস্কর্যগুলো ধ্বংশ হয়েছে সেগুলো পুঃনরায় প্রতিস্থাপিত করা হোক। অর এই ভাস্কর্য ভাঙ্গার সাথে যারা জড়িত তাদের শাস্তীর আওতায় আনা হোক। মুক্তিযুদ্ধের স্মৃতি জড়িত সকল দিবসগুলো যথাযোগ্য মর্যাদয় পালনের দাবি জানান তিনি।

এটি অস্থায়ী সরকার না সাংবিধানিক প্রথম সরকার এমন প্রশ্নের জবাবে, এ.এল.আরডি’র নির্বাহী পরিচালক শামসুল হুদা বলেছেন, অস্থায়ী সরকার এ কথাটি আমাদের নয়। এটি তখনকার মিডিয়ায় সংবাদের। তখনকার পত্র পত্রিকায় অস্থায়ী সরকার হিসেবে বলা হয়েছে। পরে এই সরকারকে অস্থায়ী সরকার বলা হয়েছে। অস্থায়ী সরকার শুধুমাত্র মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠন করা হয়েছিলো। এটির নেতৃত্ব ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহামান। তিনি অনুপস্থিত ছিলেন। তবে এখানে মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে যে ভাস্কর্যগুলো ভাঙ্গা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানান তিনি। ঢাকায় গিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি সরকারকে জানানো হবে।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স,বাসদের সহসাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন সহ সংগঠনের সদস্যরা। 

তবে আজ শুক্রবার সকাল ৯ টার সময় মুজিবনগর উপজেলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের পক্ষ থেকে মুজিবনগর স্মৃতিসৌধে জাতীর শ্রেষ্ট সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। মুক্তিযোদ্ধা হাজী আহসান আলী খাঁন, মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আব্দুল মালেক, মুক্তিযোদ্দা সন্তান সংসদ কমান্ডের মুজিবনগর উপজেরা সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সহ অন্যান্য সদস্যরা।

 

আরও

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

সারা দেশ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

রাঙ্গামাটির কাপ্তাইয়ে হাসিনা বেগম ওরফে সুমি হত্যা মামলায় মূল অভিযুক্ত মোহাম্মদ মাহিবুর কামাল প্রকাশ মোহিবুল্লাহকে মৃত্যু...

২০২৬-১০-০৬ ১৮:৫৩

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

সারা দেশ

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে মিরচাঁন সরদার হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের লোকজন মধ্যযুগ...

২০২৬-১০-০৬ ১৮:৫২

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

সারা দেশ

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়েছে।...

২০২৬-১০-০৬ ১৮:৫১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

সারা দেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ না দিলে কাজ না করা এবং অনিয়ম-দুর্ন...

২০২৬-১০-০৬ ১৮:৩২

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

সারা দেশ

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

মাগুরা জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে পৌরসভার ১ নং ওয়ার্ডের কাশিনাথপুর গ্রামে রাত ১১.৪৫ টার সময় নারীসহ ০৩ জন মাদক ব্যব...

২০২৬-১০-০৬ ১৮:২৯