রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মুহুরী নদীর পানি বৃদ্ধি: ফুলগাজীর মনিপুরে সড়কের ওপর দিয়ে উপচে পড়ছে পানি, জনমনে আতঙ্ক

মুহুরী নদীর পানি বৃদ্ধি:  ফুলগাজীর মনিপুরে সড়কের ওপর দিয়ে  উপচে পড়ছে পানি, জনমনে আতঙ্ক

ফেনীর ফুলগাজী উপজেলার জগতপুর ব্রিজের দক্ষিণে মনিপুর এলাকায় মুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সড়কের ওপর দিয়ে পানি উপচে লোকালয়ে প্রবেশ করেছে।

সোমবার (১৩ জুলাই) দুপুর থেকে নদীর পানি ক্রমাগত বাড়তে থাকায় সড়কের কয়েকটি অংশ দিয়ে পানি আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। আকস্মিক এই পানি বৃদ্ধিতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

​স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, পানি বৃদ্ধির এই ধারা অব্যাহত থাকলে উপজেলার নিম্নাঞ্চলের বসতবাড়ি, রাস্তাঘাট এবং ফসলি জমি ব্যাপক আকারে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে গত বছরের ভয়াবহ বন্যার ক্ষত ও ক্ষয়ক্ষতির অভিজ্ঞতা এখনও তাজা থাকায়, নদীপাড়ের মানুষের মধ্যে নতুন করে বন্যা আতঙ্ক ভর করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয়রা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও ঝুঁকিপূর্ণ অংশগুলোতে দ্রুত প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। অন্যথায় জানমাল ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে তারা আশঙ্কা করছেন।

​এদিকে পরিস্থিতি মোকাবিলায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও স্থানীয় প্রশাসন সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে বলে জানা গেছে। নদীর পানি আরও বৃদ্ধি পেলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

​এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী (পুর) মো. ফাহাদ্দিস হোসাইন জানান, ফুলগাজীর মনিপুর এলাকায় একটি সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার খবর তারা পেয়েছেন। তবে প্লাবিত হওয়া অংশটি নদীর মূল বেড়িবাঁধ নয়, বরং একটি সংযোগ সড়ক বলে উল্লেখ করেন তিনি।

​সার্বিক পরিস্থিতি সম্পর্কে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) অতনু বড়ুয়া বলেন, মুহুরী নদীর পানি এখনও বিপদ সীমার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে। তবে মনিপুর গ্রামে বেড়িবাঁধ দিয়ে নয়, একটি রাস্তার ওপর দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করছে বলে খবর পেয়েছি। আমরা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছি।

 

আরও

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

সারা দেশ

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

‎কুয়াকাটায় পর্যটকদের আরও আকৃষ্ট করতে দীর্ঘ নয় বছর পর আয়োজন করা হচ্ছে বিচ কার্নিভাল বা কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। দু...

২০২৬-১০-০৪ ১৯:১২

পাটের মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

সারা দেশ

পাটের মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্ধারিত পণ্যে বাধ্যতামূলক পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে মোট ১৮ হাজার টাকা জরিমানা...

২০২৬-১০-০৪ ১৮:১৭

নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি

সারা দেশ

নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি

‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে নীলফামারীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আনসার...

২০২৬-১০-০৪ ১৮:১৬