বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মৌলভীবাজারে পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যা, ৩০ গ্রাম পানিবন্দি ও ফসলের ব্যাপক ক্ষতি

মৌলভীবাজারে পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যা, ৩০ গ্রাম পানিবন্দি ও ফসলের ব্যাপক ক্ষতি

মৌলভীবাজারে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে গোগালিছড়া ও বালিয়াছড়ার বাঁধ ভেঙে অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় ১ হাজার হেক্টর বোরো ধান ও আউশ ফসল পানিতে নিমজ্জিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে কৃষকরা।

সোমবার (২৭ এপ্রিল) রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাতে কুলাউড়া ও কমলগঞ্জ উপজেলায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের চাপে একাধিক স্থানে বাঁধ ভেঙে পানি প্রবেশ করে বিস্তীর্ণ ফসলি জমি ও বসতবাড়ি তলিয়ে যায়।

কুলাউড়া উপজেলার গোগালিছড়া বাঁধ ভেঙে সদর ও জয়চন্ডী ইউনিয়নের একাধিক গ্রাম পানিতে তলিয়ে যায়। এতে শতাধিক হেক্টর আউশ ও বোরো ধান, বীজতলা এবং পুকুরের মাছ ভেসে গেছে বলে জানা গেছে।

অন্যদিকে কমলগঞ্জ উপজেলার বালিয়াছড়া এলাকায় বাঁধ ভেঙে ও তিনটি স্থানে পানি উপচে পড়ে প্রায় ৫০০ হেক্টর বোরো ধান পানির নিচে চলে যায়। ধান কাটার আগমুহূর্তে ফসল নষ্ট হয়ে যাওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে।

স্থানীয় কৃষকরা জানান, ঋণ করে চাষাবাদ করলেও এখন সব ফসল পানিতে তলিয়ে গেছে। অনেককে বুক সমান পানিতে নেমে আধাপাকা ধান উদ্ধারের চেষ্টা করতে দেখা গেছে।

কমলগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, দীর্ঘদিন ছড়া খনন না করায় পানি নিষ্কাশন ব্যবস্থা নষ্ট হয়ে এই পরিস্থিতি তৈরি হয়েছে। নিয়মিত খনন করা হলে এ ধরনের ক্ষতি এড়ানো যেত বলে তিনি মনে করেন।

কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, শুধু দুই উপজেলাতেই প্রায় এক হাজার হেক্টর বোরো ধান পানিতে নিমজ্জিত হয়েছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে কাজ চলছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করা হয়েছে এবং তালিকা তৈরি করে পরবর্তী সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।

আরও

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২