বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মৌলভীবাজারে আগ্নেয়াস্ত্র পাইপগান ও কুখ্যাত ডাকাত রুবেল সহ গ্রেফতার ৩

মৌলভীবাজারে আগ্নেয়াস্ত্র পাইপগান ও কুখ্যাত ডাকাত রুবেল সহ গ্রেফতার ৩

মৌলভীবাজার সদর উপজেলার বাউরবাগ সাকিনে ডাকাতির প্রস্তুতির ঘটনায় আরো ০২ ডাকাতকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। এই নিয়ে  এখন পর্যন্ত একই ঘটনায়  ব্যবহৃত  দুইটি আগ্নেয়াস্ত্র পাইপগান  ও ২১ রাউন্ড গুলি ও ১ টি গুলির খোসা  উদ্ধার করেছে ও ০৩ জনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।

গত ১৩-০৪-২০২৬খ্রি  রাত অনুমান ১০.৩০ ঘটিকায় ডাকাতির প্রস্তুতিকালে মৌলভীবাজার থানার বাউরবাগ এলাকায় অস্ত্র গোলাবারুদসহ স্থানীয় জনতার সহায়তায় শামসুর রহমান আতিক প্রকাশিত আশিক ০১ টি আগ্নেয়াস্ত্র ও ২১ রাউন্ড গোলাবারুদসহ আটক

হইলে এ নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। তারই সূত্র ধরে ১৬-০৪-২০২৬ খ্রি. সিলেটের সিলাম সহ হবিগঞ্জ জেলার বিভিন্ন থানায় অভিযান পরিচালনা করে কুখ্যাত রুবেল ডাকাত ও আশরাফ ডাকাতকে গ্রেফতার করে সদর মডেল থানার বিশেষ টিম। তাদের দেওয়া তথ্য মতে ১৬-০৪-২০২৬ খ্রি  ভোরবেলা  কামালপুর মথাখাই পশ্চিম বাড়ন্তি  হাওরের কলারবাগ হতে একটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজের খোসা উদ্ধার করা হয়।

মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের এর নেতৃত্বে মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম, এসআই হীরণ কুমার বিশ্বাস, এসআই উৎপল কুমার সাহা, এসআই জয়ন্ত সরকার, এএসআই রানা মিয়া, এএসআই সাইদুর রহমান এবং কনস্টেবল পিন্টু চন্দ্র শীলসহ একটি বিশেষ টিম গঠন করে  উক্ত অভিযান পরিচালনা করা হয়। 

মৌলভীবাজার সদর মডেল থানাধীন বাউরবাগ সাকিনে গত ১৩-০৪-২০২৬ খ্রি.  দিবাগত রাত অনুমান ১০.৩০ ঘটিকায় ডাকাত  ১। সৈয়দ শামসুর রহমান আতিক(৩০),পিতা- সৈয়দ মখলিছুর রহমান,সাং-বুড়িকোনা,থানা-রাজনগর ,জেলা- মৌলভীবাজার, ২। রুবেল মিয়া (৪০), পিতা-ফটিক মিয়া, সাং-হরিধরপুর, থানা-নবীগঞ্জ, জেলা-হবিগঞ্জ, ৩। আশরাফ হোসেন আশরাফুল  আশাই (২৯), পিতা-মৃত জয়তুন উল্লাহ, সাং-কালনিরচর, ৬নং ওয়ার্ড, আশারকান্দি ইউপি, থানা-জগন্নাথপুর, জেলা-সুনামগঞ্জ সহ ৬/৭ জনের ডাকাতদল ডাকাতির উদ্দেশ্যে  এক কবরস্থানে আগ্নেয়াস্ত্র গোলাবারুদ সহ  অবস্থান নিয়ে ডাকাতির করার প্রস্ততি নিচ্ছিল । স্থানীয় জনতা তাদের দেখে ধাওয়া করলে তখন ১ রাউন্ড গুলি করে ডাকাত দল। 

এতে গুলি লেগে ডাকাত দলের সদস্য  শামসুর রহমান আতিক  আহত হয়ে পড়ে  এবং বাকিরা পালিয়ে যায়। ডাকাত শামসুর রহমান আতিককে আটক করলে তার নিকট ১ টি আগ্নেয়াস্ত্র  ও ২১ রাউন্ড তাজা গুলাবারুদ পাওয়া যায়। পলাতক ডাকাত ও তাদের ব্যবহৃত অস্ত্র উদ্ধারের লক্ষ্যে  মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ টিম তদন্ত শুরু করে সিলেটের সিলাম সহ হবিগঞ্জ জেলার  বিভিন্ন থানায় অভিযান পরিচালনা করে কুখ্যাত রুবেল ও আশরাফ ডাকাতকে গ্রেফতার করে । 

রুবেল ও আশরাফের  তথ্য মোতাবেক ১৬/০৪/২০২৬ইং তারিখ ভোর অনুমান ৪.২০ ঘটিকায় ঘটনাস্থল মৌলভীবাজার সদর মডেল থানাধীন ৩নং কামালপুর ইউপিস্থ উত্তর বাড়ন্তি হতে মথাখাই (পশ্চিম বাড়ন্তি) গামী রাস্তার উত্তরে খালপাড় হয়ে (সুইচ গেইটের অনুমান ৭০০ মিটার পূর্বে) পতিত ভূমির কলা বাগান হইতে উপস্থিত সাক্ষীদের মোকাবেলায়  একটি দেশীয় প্রযুক্তিতে তৈরী বিশেষ ধরনের পাইপগান সাদৃশ আগ্নেয়াস্ত্র এবং ব্যারেলের ভিতরে একটি খালি কার্তুজ পাইয়া পাইপগান ও কার্তুজের খালি খোসা উদ্ধার করা হয়। 

এই নিয়ে  এখন পর্যন্ত একই ঘটনায়  ব্যবহৃত  দুইটি আগ্নেয়াস্ত্র পাইপগান  ও ২১ রাউন্ড গুলি  ও ঘটনার সময়ে ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করে সদর মডেল থানার পুলিশ। অভিযান অব্যাহত রয়েছে।

আরও

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

সারা দেশ

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

ফেনীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে ফুচকা, চটপটি, বেলপুরি, হালিমসহ বিভিন্ন খাবার বি...

২০২৬-১০-০৭ ১৬:৪৫

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

সারা দেশ

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

কারও স্কুলে যাওয়া নির্ভর করত ভ্যান-রিকশা পাওয়ার ওপর, কারও পরিবারের সামর্থ্য ছিল না প্রতিদিনের যাতায়াত খরচ জোগানোর। আবার...

২০২৬-১০-০৭ ১৬:৪২

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

সারা দেশ

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরুর আগের দিন বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের সরবরাহ বেড়েছে। সাগর ও...

২০২৬-১০-০৭ ১৬:৪১

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

সারা দেশ

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট। বুধব...

২০২৬-১০-০৭ ১৬:৩৮

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

সারা দেশ

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় নির্ধা...

২০২৬-১০-০৭ ১৬:৩৬

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

সারা দেশ

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

রংপুর বিভাগের দিনাজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হারুন (৪৮) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে রংপুর...

২০২৬-১০-০৭ ১৫:৩৩