রবিবার, ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

মোদির সঙ্গে ফোনে কথা জেডি ভ্যান্সের, গভীর হচ্ছে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক

মোদির সঙ্গে ফোনে কথা জেডি ভ্যান্সের, গভীর হচ্ছে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। শনিবার রাতে হওয়া এ ফোনালাপে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘কমপ্রিহেনসিভ গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’ আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা করেন দুই নেতা।

 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে মোদি বলেন, ‘যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কাছ থেকে ফোন পেয়েছি। গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে ভারত-যুক্তরাষ্ট্রের কমপ্রিহেনসিভ গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আরও গভীর করার উপায় নিয়ে আমরা আলোচনা করেছি।’

 

ফোনালাপে ভ্যান্স ও তার স্ত্রী উষা ভ্যান্সকে তাদের পুত্রসন্তানের জন্মের জন্য অভিনন্দন জানান মোদি। একই সঙ্গে ভ্যান্সের পুরো পরিবারের জন্য শুভকামনা জানান।

 

মোদি লিখেছেন, ‘ভাইস প্রেসিডেন্ট এবং সেকেন্ড লেডিকে তাদের পুত্রসন্তানের জন্মে আন্তরিক অভিনন্দন জানিয়েছি এবং পুরো পরিবারের জন্য শুভকামনা জানিয়েছি।’

 

তবে ফোনালাপে দুই নেতার মধ্যে কী কী বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি মার্কিন প্রশাসন। এদিকে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ভ্যান্সের সঙ্গে মোদির এই ফোনালাপের খবর সামনে এলো। এর আগে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রেক্ষাপটে চুক্তিটিকে নতুন আঞ্চলিক সমীকরণের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

 

অন্যদিকে, শনিবার ভ্যান্স জানিয়েছিলেন, হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ যাতে নিরাপদে চলাচল করতে পারে, সে জন্য একটি পথ তৈরিতে কাজ করছে ওয়াশিংটন। একই সঙ্গে ইরানের ওপর চাপ অব্যাহত রাখার কথাও জানান তিনি।

 

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে ঘনিষ্ঠ যোগাযোগের মধ্যেই মোদি-ভ্যান্সের সর্বশেষ ফোনালাপটি হলো।

আরও

ইয়েমেনে সেনা সমাবেশে হুতিদের হামলা, নিহত ৫৮

আন্তর্জাতিক

ইয়েমেনে সেনা সমাবেশে হুতিদের হামলা, নিহত ৫৮

ইরান সমর্থিত হুতিগোষ্ঠীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইয়েমেনে ৫৮ সেনা সদস্য নিহত হয়েছেন। সামরিক সূত্রের তথ্য অনুযায়ী ট...

২০২৬-০৮-০৭ ২৩:১৭

সক্ষমতা পরীক্ষা করতে ন্যাটোভুক্ত দেশে হামলা চালাতে পারে রাশিয়া

আন্তর্জাতিক

সক্ষমতা পরীক্ষা করতে ন্যাটোভুক্ত দেশে হামলা চালাতে পারে রাশিয়া

ন্যাটোর প্রতিরোধ সক্ষমতা পরীক্ষা করতে রাশিয়া কয়েক সপ্তাহের মধ্যে জোটটির কোনো একটি সদস্য দেশে হামলা চালাতে পারে বলে সতর্ক...

২০২৬-০৮-০৭ ২২:৪৬

থাইল্যান্ডে কিশোরের এলোপাতাড়ি গুলিবর্ষণে নিহত ৭

আন্তর্জাতিক

থাইল্যান্ডে কিশোরের এলোপাতাড়ি গুলিবর্ষণে নিহত ৭

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠে একটি বাড়িতে ও স্কুলে ১৪ বছর বয়সি এক কিশোরের এলোপাতাড়ি গুলিবর্ষণে সাতজন নিহত এবং ২...

২০২৬-০৮-০৭ ২২:৩৯

পাকিস্তানে সংবাদমাধ্যমের ওপর কড়াকড়ি, চাপে সাংবাদিকরা

আন্তর্জাতিক

পাকিস্তানে সংবাদমাধ্যমের ওপর কড়াকড়ি, চাপে সাংবাদিকরা

দেশি ও বিদেশি গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে পাকিস্তান সরকার। একই সঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধে...

২০২৬-০৮-০৬ ২০:৪৯

হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান

আন্তর্জাতিক

হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের বিষয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট...

২০২৬-০৮-০৬ ০৮:২৫

শিশু ধর্ষণের অভিযোগে যুক্তরাজ্যে জামিনে থাকা পাকিস্তানের সাবেক মন্ত্রী আবার এমপি নির্বাচিত

আন্তর্জাতিক

শিশু ধর্ষণের অভিযোগে যুক্তরাজ্যে জামিনে থাকা পাকিস্তানের সাবেক মন্ত্রী আবার এমপি নির্বাচিত

১৯৯০-এর দশকে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের ধর্ষণ ও পাচারের অভিযোগে গ্রেপ্তার হওয়া পাকিস্তানের সাবেক এ...

২০২৬-০৮-০৫ ২৩:২৫