বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

মমতার নিযুক্ত আমলাদের অফিসে প্রবেশে নিষেধাজ্ঞা

মমতার নিযুক্ত আমলাদের অফিসে প্রবেশে নিষেধাজ্ঞা

পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার গঠনের আগে প্রশাসনিক স্তরে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজ্য সরকারের বিভিন্ন দফতরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে নিযুক্ত সকল অবসরপ্রাপ্ত আমলাকে অফিসে আসার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সংশ্লিষ্ট দফতরে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, বুধবার থেকে তারা আর অফিসে আসতে পারবেন না। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

এনডিটিভি জানিয়েছে, মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়ালা লোকভবন থেকে এই নির্দেশনা জারি করেছেন এবং প্রতিটি দফতরের সচিবদের মৌখিকভাবে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত এই নিয়ম বহাল থাকবে। বিভিন্ন দফতরে উপদেষ্টা হিসেবে কর্মরত বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা ইতোমধ্যে পদত্যাগ করেছেন এবং সরকারি বাসভবন ছেড়ে দিয়েছেন।

এদিকে মঙ্গলবার মুখ্যসচিব সব দফতরকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। গুরুত্বপূর্ণ নথিপত্র যথাযথভাবে সংরক্ষণ এবং কোনও অবস্থাতেই দফতরের বাইরে না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ প্রক্রিয়ায় আর্থিক উপদেষ্টাদেরও সক্রিয় ভূমিকা রাখতে এবং নথির তালিকা প্রস্তুতের কথা বলা হয়েছে।

উল্লেখ্য গত সোমবারের বিধানসভা নির্বাচনে ২৯৪ আসনের মধ্যে ২০৭টি আসন জিতে বিজেপি নিরঙ্কুশ জয় পেয়েছে।অন্যদিকে টানা ১৫ বছর ক্ষমতায় থাকার পর তৃণমূল কংগ্রেস মাত্র ৮০টি আসনে জয়ী হয়েছে। আগামী ৯ মে বিজেপির প্রথম সরকারের শপথ গ্রহণের প্রস্তুতি চলছে।

আরও

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

আন্তর্জাতিক

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা, নিরাপদ প্রবাসজীবন নিশ্চিত করা এবং আইনি জটিলতা এড়িয়ে চলতে বিশেষ সতর্...

২০২৬-০৯-২৮ ২০:৩৭

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

আন্তর্জাতিক

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

মুম্বাইয়ের শিবাজী পার্কে বিক্ষোভ সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলন’ বা গণগ্রেপ্তার কর্মসূচির ঘোষণা দিয়েছে ভারতের...

২০২৬-০৯-২৮ ১৭:৫১

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

আন্তর্জাতিক

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

পশ্চিমবঙ্গে নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। রোববার (২...

২০২৬-০৯-২৭ ১৮:১৫

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

আন্তর্জাতিক

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

কানাডার বৃহত্তম রাজ্য কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত হয়েছেন। গত কাল শনিবার রাজধানী মন্ট্রিল থেকে...

২০২৬-০৯-২৭ ১৩:০৮