সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মিথ্যা তথ্য মানহানি ও অপপ্রচারের প্রতিবাদে যশোরে নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন

মিথ্যা তথ্য মানহানি ও অপপ্রচারের প্রতিবাদে যশোরে নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন

ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য, অপপ্রচার ও মানহানিকর বক্তব্য প্রচার করা হয়েছে। ব্যক্তিগত ও ব্যবসায়িক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তার সম্মানহানি এবং প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।

মঙ্গলবার প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন নারী উদ্যোক্তা নাসরিন নুর জাহান। লিখিত বক্তব্যে নাসরিন নূর জাহান বলেন, দীর্ঘদিন ধরে তিনি সততা ও সুনামের সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। "টনি খান হোটেল ম্যানেজমেন্ট এন্ড স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট" নামে প্রতিষ্ঠানটি গড়েন তারা সাতজন। এর মধ্যে তিনি এবং মুসলিমা খাতুন প্রতিষ্ঠানটি পরিচালনা করেন। 

তিনি উন্নয়ন এবং সুশাসনের স্বার্থে ব্যবসায়িক হিসাব নিকাশ পর্যালোচনা জন্য জানান। এতে বিরোধ তৈরী হয় মুসলিমা খাতুন এর সাথে। এই বিরোধকে কেন্দ্র করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে, যা তার ব্যক্তিগত, পারিবারিক এবং পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে।

তিনি অভিযোগ করেন, যশোরের একটি ব্যবসা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধকে উদ্দেশ্যমূলকভাবে ভিন্ন খাতে প্রবাহিত করে তার বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হচ্ছে। এমনকি ফেসবুক লাইভ ও বিভিন্ন মাধ্যমে মানহানিকর বক্তব্য প্রচার করে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ১৫ জুন প্রতিষ্ঠানে উপস্থিত সাক্ষীদের সামনেও তাকে অপমানজনক ভাষায় হেনস্তা করা হয় এবং ক্ষতির হুমকি দেওয়া হয়। এসব ঘটনায় তিনি আইনের আশ্রয় নিয়েছেন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে বলে জানান।

এ সময় তিনি প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের কাছে মিথ্যা অপপ্রচার বন্ধ, জড়িতদের আইনের আওতায় আনা, তার ব্যক্তিগত ও পারিবারিক বিষয় নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা বন্ধ এবং একজন নারী উদ্যোক্তা হিসেবে তার নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফারজানা ইয়াসমিন বিপাশা, রেহেনা ইসলাম প্রমুখ।

আরও

নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড

সারা দেশ

নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াজেদ আলম সীমান্ত হত্যা মামলায় ৩ ছিনতাইকারীকে মৃত্যু...

২০২৬-০৮-১৭ ১৫:০২

ফেনীতে নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সভা ও পুরুষ্কার বিতরণ

সারা দেশ

ফেনীতে নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সভা ও পুরুষ্কার বিতরণ

ফেনীতে নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধমূলক আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

২০২৬-০৮-১৭ ১৪:২২

কুড়িগ্রামে ২৫ লাখ টাকার  অবৈধ ভারতীয় কাপড় জব্দ

সারা দেশ

কুড়িগ্রামে ২৫ লাখ টাকার অবৈধ ভারতীয় কাপড় জব্দ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে ২৬৮পিস অবৈধ ভারতীয় কাপড়ের থান জব্দ করেছে পুলিশ। যার আনু...

২০২৬-০৮-১৭ ১৪:২০

চার বিভাগে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, পাহাড়ে ভূমিধসের সতর্কতা

সারা দেশ

চার বিভাগে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, পাহাড়ে ভূমিধসের সতর্কতা

বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের প্রভাবে দেশের ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে অতিবৃষ্টির ক...

২০২৬-০৮-১৭ ১১:৪৩