মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মহেশপুরে নেশাগ্রস্ত অবস্থায় জনশান্তি বিনষ্ট, যুবকের ৬ মাসের কারাদণ্ড

মহেশপুরে নেশাগ্রস্ত অবস্থায় জনশান্তি বিনষ্ট, যুবকের ৬ মাসের কারাদণ্ড

ঝিনাইদহের মহেশপুরে মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে মো. জহির উদ্দিন (৩০) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৪ সেপ্টেম্বর) মহেশপুর উপজেলার কাজীর বেড় ইউনিয়নের সামন্তা (ষাটনল পাড়া) গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে মহেশপুর থানা পুলিশ।

দণ্ডপ্রাপ্ত মো. জহির উদ্দিন মহেশপুর থানার কাজীর বেড় ইউনিয়নের সামন্তা (ষাটনল পাড়া) গ্রামের মো. রাশেদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে জহির উদ্দিনকে নেশাগ্রস্ত অবস্থায় আটক করে। পরে তাকে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে জহির উদ্দিন মাদকদ্রব্য সেবন করে উন্মত্ত ও নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধ স্বীকার করেন। পরে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় তাকে দোষী সাব্যস্ত করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ ঘটনায় মোবাইল কোর্ট মামলা নম্বর মহেশ মিস ৮৫/২৬, তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৬।

আইনি প্রক্রিয়া শেষে সাজা পরোয়ানামূলে দণ্ডপ্রাপ্ত জহির উদ্দিনকে ঝিনাইদহ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মহেশপুর থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও

ঝিনাইদহে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে সীরাত সেমিনার অনুষ্ঠিত

সারা দেশ

ঝিনাইদহে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে সীরাত সেমিনার অনুষ্ঠিত

ঝিনাইদহে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে মুহাম্মদ (সা.) শীর্ষক সীরাত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা...

২০২৬-০৯-১৫ ১৫:১৬

বিপুল পরিমাণ মাদক, নয় লক্ষ টাকা ও গুলিসহ পিতা পুত্র আটক

সারা দেশ

বিপুল পরিমাণ মাদক, নয় লক্ষ টাকা ও গুলিসহ পিতা পুত্র আটক

মেহেরপুর শহরের তাঁতিপাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, নগদ অর্থ, গুলি, মুঠোফোন ও দেশীয় অস্ত্র সহ বাবা ফি...

২০২৬-০৯-১৫ ১৫:১৫

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মীরসরাই থানার অফিসার ইনচার্জ ফরিদা ইয়াসমিন

সারা দেশ

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মীরসরাই থানার অফিসার ইনচার্জ ফরিদা ইয়াসমিন

দায়িত্বশীলতা, পেশাদারিত্ব, আইনশৃঙ্খলা রক্ষা, জনবান্ধব পুলিশিং কার্যক্রম এবং অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় চট্টগ্রাম...

২০২৬-০৯-১৫ ১৫:১৪

ফেনীর সোনাগাজীতে ১১০ স্কুলের ১২৯৫৮ জন শিক্ষার্থী পাচ্ছে খাবার, উপস্থিতির হার বৃদ্ধি

সারা দেশ

প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার্যক্রম ফেনীর সোনাগাজীতে ১১০ স্কুলের ১২৯৫৮ জন শিক্ষার্থী পাচ্ছে খাবার, উপস্থিতির হার বৃদ্ধি

ফেনী সোনাগাজীর দক্ষিণ পূর্ব চরচান্দিয়া গ্রামের নদী ভাঙ্গন কবলিত এলাকার দিনমজুর নিজাম উদ্দিন। তার চার ছেলে-মেয়ের মধ্যে...

২০২৬-০৯-১৫ ১৫:১৩

কমলগঞ্জে প্রবাসীর ৬ লাখ ৯০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ, ব্র্যাক মাঠকর্মীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

সারা দেশ

কমলগঞ্জে প্রবাসীর ৬ লাখ ৯০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ, ব্র্যাক মাঠকর্মীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

মৌলভীবাজারের কমলগঞ্জে এক প্রবাসীর স্ত্রী ও বেসরকারি সংস্থা ব্র্যাকের এক মাঠকর্মীর বিরুদ্ধে ৬ লাখ ৯০ হাজার টাকা আত্মসাত,...

২০২৬-০৯-১৫ ১৫:১০

স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত নয়: ইসি

সারা দেশ

স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত নয়: ইসি

স্থানীয় সরকার নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। তিনি জানান,...

২০২৬-০৯-১৫ ১২:৫৯