সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি

মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে এক অজ্ঞাতনামা ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইন করার চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে মহেশপুর উপজেলার খোসালপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা যায়, রোববার সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে সীমান্ত পিলার ৬০/৯৮-আর সংলগ্ন গেট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১৯৪ ব্যাটালিয়নের রামনগর ক্যাম্পের সদস্যরা এক পুরুষকে বাংলাদেশে পুশ-ইন করার চেষ্টা করেন। বিষয়টি খোসালপুর বিওপির টহলদলের নজরে আসে।

টহলদলের সদস্যরা তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশে বাধা দেন। পরে তিনি ভারতের অভ্যন্তরে কাঁটাতারের কাছাকাছি অবস্থান করছেন বলে জানা যায়। বিজিবির তৎপরতায় ওই ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইন করার চেষ্টা ব্যর্থ হয়।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, “বিজিবির টহলদলের তৎপরতায় বিএসএফের পুশ-ইন করার চেষ্টা প্রতিহত করা হয়েছে। বিষয়টি ইতোমধ্যে ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নকে অবহিত করা হয়েছে।”

তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষা, পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে।

আরও

মেঘনায় ট্রলার ডুবি; হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে শেষ হলো চার দিনের অভিযান

সারা দেশ

মেঘনায় ট্রলার ডুবি; হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে শেষ হলো চার দিনের অভিযান

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ একই পরিবারের চার সদস্যেরই মরদেহ উদ্ধার করা হয়েছে। সর্বশেষ স...

২০২৬-০৯-২৮ ১৭:৩২

দেশের প্রথম প্লাাস্টিক দূষণমুক্ত শহর হবে সিলেট: সিসিকের পাশে লাফার্জহোলসিম

সারা দেশ

দেশের প্রথম প্লাাস্টিক দূষণমুক্ত শহর হবে সিলেট: সিসিকের পাশে লাফার্জহোলসিম

‘জিওসাইকেল সপ্তাহ ২০২৬’ উদযাপন উপলক্ষে লাফার্জহোলসিম বাংলাদেশ এবং সিলেট সিটি করপোরেশন (সিসিক) এর যৌথ উদ্যোগে সিলেটের রোজ...

২০২৬-০৯-২৮ ১৭:৩২

পিরোজপুরে জলবায়ু পরিবর্তন পরিবেশগত ক্ষতি বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সারা দেশ

পিরোজপুরে জলবায়ু পরিবর্তন পরিবেশগত ক্ষতি বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে পরিবেশ ও মানবাধিকার লঙ্ঘন বিষয়ক সাংবাদিকদের নিয়ে দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২০২৬-০৯-২৮ ১৭:৩১

ডিজিটাল মিটার পুন:স্থাপনের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সারা দেশ

ডিজিটাল মিটার পুন:স্থাপনের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিদ্যুৎ বিভাগের অনিয়ম-দুর্নীতি এবং প্রি-প্রেইড মিটার বাতিল, গ্রাহক হয়রানী বন্ধ, ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া বন্ধসহ বিদ্যু...

২০২৬-০৯-২৮ ১৭:৩০

ফেনীতে অতিরিক্ত দামে এলপিজি ও নকল চিনি বিক্রি, জরিমানা ৫৫ হাজার

সারা দেশ

ফেনীতে অতিরিক্ত দামে এলপিজি ও নকল চিনি বিক্রি, জরিমানা ৫৫ হাজার

ফেনীতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি এবং নকল লাল চিনি বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার...

২০২৬-০৯-২৮ ১৭:২৯