মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মেহেরপুরের গাংনীতে স্বাস্থ্য বিভাগের অভিযানে প্রাইভেট হাসপাতাল বন্ধ ঘোষণা

মেহেরপুরের গাংনীতে স্বাস্থ্য বিভাগের অভিযানে প্রাইভেট হাসপাতাল বন্ধ ঘোষণা

মেহেরপুরের বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে অভিযান চালিয়েছে মেহেরপুর স্বাস্থ্য বিভাগ। অভিযানে অনিয়ম ও সনদ না থাকায় গাংনী শহেরের হাসিনা প্রাইভেট হাসপাতালের সকল কার্যক্রম ও মোল্লা ডায়াগনস্টিক সেন্টারের এক্স-রে কার্যক্রম সাময়িক বন্ধ রাখা হয়েছে। আজ বুধবার দুপুরে মেহেরপুর সিভিল সার্জনের নের্তৃত্বে স্বাস্থ্য বিভাগের একটি টীম এ অভিযান চালায়।

অভিযানিক সুত্রে জানা গেছে, হাসিনা প্রাইভেট হাসপাতাল অ্যান্ড সনো ডায়াগনস্টিক সেন্টার ২০১৯ সাল থেকে তাদের প্রতিষ্ঠানের সনদ নাবায়ন না করেই কার্যক্রম চালিয়ে আসছিল। তাছাড়া ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। স্বাস্থ্য বিভাগের অভিযানের খবর পেয়ে ওই প্রতিষ্ঠানে কর্মরতরা প্রতিষ্ঠানটি বন্ধ করে পালিয়ে যায়। এ কারণে স্বাস্থ্য বিভাগ প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করেন।

পরে মোল্লা ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের অভিযোগে এক্স-রে বিভাগটি সাময়িক বন্ধ রাখার নির্দেশ দেন। তবে সাধারণ সেবা চালু থাকবে বলে জানানো হয়।

মেহেরপুর সিভিল সার্জন ডা. এ কেএম আবু সাঈদ জানান, সরকারী সিদ্ধান্ত অনুযায়ি অনুযায়ি বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে অভিযান চালানো হচ্ছে। কোন অনিয়ম আছে কিনা তা দেখে আইনানুগ ব্যবস্থার অংশ হিসেবে ইতোমধ্যে গাংনীর হাসিনা প্রাইভেট হাসপাতাল অ্যান্ড সনো ডায়াগনস্টিক সেন্টার ও মোল্লা ডায়াগনস্টিক সেন্টারের এক্স-রে বিভাগটি সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।

অভিযানে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও  পরিকল্পনা অফিসার ডা. একরামুল হক, জেলা সেনেটারী ইন্সপেক্টর নিজাম উদ্দীন ও গাংনী উপজেলা সেনেটারী ইন্সপেক্টর মশিউর রহমান উপস্থিত ছিলেন।

আরও

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

সারা দেশ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

রাঙ্গামাটির কাপ্তাইয়ে হাসিনা বেগম ওরফে সুমি হত্যা মামলায় মূল অভিযুক্ত মোহাম্মদ মাহিবুর কামাল প্রকাশ মোহিবুল্লাহকে মৃত্যু...

২০২৬-১০-০৬ ১৮:৫৩

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

সারা দেশ

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে মিরচাঁন সরদার হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের লোকজন মধ্যযুগ...

২০২৬-১০-০৬ ১৮:৫২

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

সারা দেশ

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়েছে।...

২০২৬-১০-০৬ ১৮:৫১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

সারা দেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ না দিলে কাজ না করা এবং অনিয়ম-দুর্ন...

২০২৬-১০-০৬ ১৮:৩২

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

সারা দেশ

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

মাগুরা জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে পৌরসভার ১ নং ওয়ার্ডের কাশিনাথপুর গ্রামে রাত ১১.৪৫ টার সময় নারীসহ ০৩ জন মাদক ব্যব...

২০২৬-১০-০৬ ১৮:২৯