বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মেহেরপুরের ধলা সীমান্তে পাঁচ জনের পুশ ইন রুখে দিল বিজিবি

মেহেরপুরের ধলা সীমান্তে পাঁচ জনের পুশ ইন রুখে দিল বিজিবি

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঁচজনকে পুশ ইন করানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তৎপরতায় তাদের বাংলাদেশে প্রবেশ ঠেকিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে ওই পাঁচজন ভারতীয় ভূখণ্ডে কাঁটাতারের ওপারে অবস্থান করছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (৭ আগস্ট) ভোরে গাংনী উপজেলার ধলা সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১৩৫/৪-এস এর কাছ দিয়ে ভারতের দিক থেকে পাঁচজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। এ সময় ধলা বিজিবি বিওপির টহলরত সদস্যরা বিষয়টি লক্ষ্য করেন। পরে তারা বাংলাদেশে প্রবেশের মুখে ওই ব্যক্তিদের বাধা দেন এবং তাদের ভারতীয় ভূখণ্ডে ফিরে যাওয়ার নির্দেশ দেন।
পুশ ইন করার চেষ্টার শিকার পাঁচজনের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী রয়েছেন। বিজিবির বাধার মুখে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেননি। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তারা সীমান্তের কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে অবস্থান করছিলেন।

৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক রাশেদ কামাল রনি জানান, ভোরে বিএসএফ পাঁচজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। বিষয়টি তাৎক্ষণিকভাবে বিজিবির নজরে এলে তাদের বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানো হয়। পরবর্তীতে বিএসএফ তাদের নিজেদের হেফাজতে ফিরিয়ে নেয়।

তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ পুশ ইন মেনে নেবে না বিজিবি। এ ধরনের ঘটনা প্রতিহত করতে সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
উল্লেখ্য, ধলা সীমান্তের বাংলাদেশ অংশে ধলা বিজিবি বিওপি এবং ভারতের অংশে বারোইপোতা বিএসএফ ক্যাম্প রয়েছে। সাম্প্রতিক সময়ে এ সীমান্ত দিয়ে পুশ ইন চেষ্টার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি টহল ও নজরদারি জোরদার করেছে।

আরও

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

সারা দেশ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

রাঙ্গামাটির কাপ্তাইয়ে হাসিনা বেগম ওরফে সুমি হত্যা মামলায় মূল অভিযুক্ত মোহাম্মদ মাহিবুর কামাল প্রকাশ মোহিবুল্লাহকে মৃত্যু...

২০২৬-১০-০৬ ১৮:৫৩

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

সারা দেশ

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে মিরচাঁন সরদার হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের লোকজন মধ্যযুগ...

২০২৬-১০-০৬ ১৮:৫২

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

সারা দেশ

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়েছে।...

২০২৬-১০-০৬ ১৮:৫১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

সারা দেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ না দিলে কাজ না করা এবং অনিয়ম-দুর্ন...

২০২৬-১০-০৬ ১৮:৩২

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

সারা দেশ

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

মাগুরা জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে পৌরসভার ১ নং ওয়ার্ডের কাশিনাথপুর গ্রামে রাত ১১.৪৫ টার সময় নারীসহ ০৩ জন মাদক ব্যব...

২০২৬-১০-০৬ ১৮:২৯