বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মেহেরপুরের বামুন্দী বাজারে চোর সন্দেহে গণপিটুনি; অজ্ঞাত এক যুবক নিহত

মেহেরপুরের বামুন্দী বাজারে চোর সন্দেহে গণপিটুনি; অজ্ঞাত এক যুবক নিহত

মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী বাজারে চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোরে সঙ্গীয় কয়েকজন পালিয়ে গেলেও ধরা পড়ে এক যুবক। মৃত্যুর আগে তার বাড়ি পাবনা বলে জানালেও এখনও পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।

স্থানীয় সুত্রে জানা গেছে, বামুন্দী বাজারের তুষার টাওয়ার হাউজে অজ্ঞাত ৫/৬ জন হানা দেয়। ঘর থেকে টায়ার বের করে সড়কে থাকা পিকআপে তুলছিল। দোকান মালিক টের পেয়ে চিৎকার দিলে আশেপাশের লোকজন হাজির হয়। এসময় কয়েকজন পালিয়ে গেলেও ধরা পড়ে অজ্ঞাত ওই যুবক। তাকে রসি দিয়ে বেঁধে বেধড়ক মারপিঠ করা হয়। গুরুতর আহত অবস্থায় দোকানের পাশে ফেলে রাখা হয়। এক পর্যায়ে তার মৃত্যু হয়। 

ওই যুবক মৃত্যুর আগে সারা শরীর রসি দিয়ে বাঁধা ছিল। গুরুতর আহত অবস্থায় তার কথা বের হচ্ছিল না। একটি ভিডিওতে দেখা গেছে- বেঁধে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করছেন উৎসুক মানুষ। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে তারা ৫/৬ জন পাবনা সদর থেকে পিকআপযোগে চুরি করতে বামুন্দি এসেছিল। 

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তদন্তের পাশাপাশি নিহতের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে বলেও জানান তিনি। 

আরও

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

সারা দেশ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

রাঙ্গামাটির কাপ্তাইয়ে হাসিনা বেগম ওরফে সুমি হত্যা মামলায় মূল অভিযুক্ত মোহাম্মদ মাহিবুর কামাল প্রকাশ মোহিবুল্লাহকে মৃত্যু...

২০২৬-১০-০৬ ১৮:৫৩

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

সারা দেশ

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে মিরচাঁন সরদার হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের লোকজন মধ্যযুগ...

২০২৬-১০-০৬ ১৮:৫২

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

সারা দেশ

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়েছে।...

২০২৬-১০-০৬ ১৮:৫১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

সারা দেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ না দিলে কাজ না করা এবং অনিয়ম-দুর্ন...

২০২৬-১০-০৬ ১৮:৩২

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

সারা দেশ

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

মাগুরা জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে পৌরসভার ১ নং ওয়ার্ডের কাশিনাথপুর গ্রামে রাত ১১.৪৫ টার সময় নারীসহ ০৩ জন মাদক ব্যব...

২০২৬-১০-০৬ ১৮:২৯