মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মেহেরপুরে শ্বাশুড়ী হত্যাকাণ্ডে জামাইয়ের আমৃত্যু কারাদণ্ড

মেহেরপুরে শ্বাশুড়ী হত্যাকাণ্ডে জামাইয়ের আমৃত্যু কারাদণ্ড

শ্বাশুড়ীকে হত্যার অপরাধ হিসেবে জামাই হাউস আলীকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন টাইব্যুনালের বিজ্ঞ বিচারক জেলা ও দায়রা জজ আলী মাসুদ শেখ এই রায় প্রদান করেন।

দণ্ডিত হাউস (৫২) আলী গাংনী উপজেলার ষোলটাকা গ্রামের মহাম্মদ আলীর ছেলে। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট মোস্তাফিজুর রহমান তুহিন।

জানা গেছে, স্ত্রী আম্বিয়া খাতুন তাকে তালাক দেয়। এতে ক্ষিপ্ত হয়ে পড়েন হাউস আলী। ২০১৬ সালের ৮ মে শ্বশুরবাড়িতে গিয়ে শ্বাশুড়ী ফুলসুরাতনের (৬৫) গায়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন লাগিয়ে দেয়। গুরুতর অবস্থায় তাকে নেওয়া হয় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। শরীরের ৭০ ভাগ পুড়ে যাওয়ায় পাঠানো হয় মেহেরপুর জেনারেল হাসপাতালে। পরের দিন চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু হয়।

এ ঘটনায় বৃদ্ধার মেয়ে আম্বিয়া খাতুন তার স্বামী হাউস আলীর নামে গাংনী থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে আদালতে চুড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ।

পুলিশের চুড়ান্ত প্রতিবেদন, ময়নাতদন্ত প্রতিবেদন এবং সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে হাউস আলীর বিরুদ্ধে সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত হয়। বিজ্ঞ আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৪ (১) ধারায় দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ড এবং ৫০ হাজার জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

আদালতের নির্দেশে দণ্ডিত হাউস আলীকে মেহেরপুর জেলা কারগারে প্রেরণ করেছে পুলিশ।

আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. শহিদুল ইসলাম এবং বাদী পক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান তুহিন।

 

আরও

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

সারা দেশ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

রাঙ্গামাটির কাপ্তাইয়ে হাসিনা বেগম ওরফে সুমি হত্যা মামলায় মূল অভিযুক্ত মোহাম্মদ মাহিবুর কামাল প্রকাশ মোহিবুল্লাহকে মৃত্যু...

২০২৬-১০-০৬ ১৮:৫৩

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

সারা দেশ

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে মিরচাঁন সরদার হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের লোকজন মধ্যযুগ...

২০২৬-১০-০৬ ১৮:৫২

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

সারা দেশ

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়েছে।...

২০২৬-১০-০৬ ১৮:৫১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

সারা দেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ না দিলে কাজ না করা এবং অনিয়ম-দুর্ন...

২০২৬-১০-০৬ ১৮:৩২

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

সারা দেশ

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

মাগুরা জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে পৌরসভার ১ নং ওয়ার্ডের কাশিনাথপুর গ্রামে রাত ১১.৪৫ টার সময় নারীসহ ০৩ জন মাদক ব্যব...

২০২৬-১০-০৬ ১৮:২৯