বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মেহেরপুরে সড়কে ঝরলো দুই বন্ধুর প্রাণ

মেহেরপুরে সড়কে ঝরলো দুই বন্ধুর প্রাণ

মেহেরপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। আজ রাত সাড়ে ৮ টার দিকে মেহেরপুর-মুজিবনগর সড়কের পিটিআই এর সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মোটর সাইকেল চালক নয়ন হোসেন (২২) ও তার বন্ধু জীবন হোসেন (২১)।

নিহত নয়ন সদর ‍উপজেলার খন্দকারপাড়ার হাপুর ছেলে ও জীবন একই উপজেলার বন্দর গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

ফায়ার সার্ভিস বিভাগের স্টেশন অফিসার শামীম রেজা জানান, নয়ন একটি মোটরসাইকেল যোগে বন্দর থেকে বন্ধু জীবনকে তুলে নিয়ে মুজিবনগরের উদ্দেশ্যে রওনা হয়। মোটরসাইকেলটি পিটিআই এর সামনে পৌঁছালে পিছন থেকে একটি ট্রাক তাদের অতিক্রম করছিলো। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় নয়ন। গুরুতর আহত অবস্থায় জীবনকে নেওয়া হয় মেহেরপুর জেনারেল হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক জীবনকেও মৃত ঘোষণা করেন।

মেহেরপুর জেনারলে হসাপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ সালেহিন কবীর জানান, দু’জনেরই মাথায় গুরুতর জখম হয়। প্রচুর রক্তক্ষরনেই দু’জনের মৃত্যু হয়েছে।

মেহেরপুর সদর থানার ওসি (অপারেশন) সেলিম রেজা জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়ায় লাশ দু’টি পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে।

আরও

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

সারা দেশ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

রাঙ্গামাটির কাপ্তাইয়ে হাসিনা বেগম ওরফে সুমি হত্যা মামলায় মূল অভিযুক্ত মোহাম্মদ মাহিবুর কামাল প্রকাশ মোহিবুল্লাহকে মৃত্যু...

২০২৬-১০-০৬ ১৮:৫৩

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

সারা দেশ

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে মিরচাঁন সরদার হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের লোকজন মধ্যযুগ...

২০২৬-১০-০৬ ১৮:৫২

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

সারা দেশ

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়েছে।...

২০২৬-১০-০৬ ১৮:৫১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

সারা দেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ না দিলে কাজ না করা এবং অনিয়ম-দুর্ন...

২০২৬-১০-০৬ ১৮:৩২

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

সারা দেশ

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

মাগুরা জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে পৌরসভার ১ নং ওয়ার্ডের কাশিনাথপুর গ্রামে রাত ১১.৪৫ টার সময় নারীসহ ০৩ জন মাদক ব্যব...

২০২৬-১০-০৬ ১৮:২৯