মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মেহেরপুরে স্কুল ফিডিং গাড়ির ধাক্কায় শিশু শিক্ষার্থীর মৃত্যু

মেহেরপুরে স্কুল ফিডিং গাড়ির ধাক্কায় শিশু শিক্ষার্থীর মৃত্যু

মেহেরপুরের স্কুল ফিডিং গাড়ির ধাক্কায় আমির হামজা নামের এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। আজ রবিবার বেলা সাড়ে ১১ টার গাংনী উপজেলার রামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। নিহত আমির হামজা রামনগর গ্রামের হাকিম আলীর ছেলে ও বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে গাড়িটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে পুলিশ।

স্থানীয়রা জানান, গাংনী উপজেলার রামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীদের জন্য সরকারী ভাবে দেওয়া রুটি-কলা ও ডিম নিয়ে গাড়িটি পিছন দিয়ে বিদ্যালয়ে প্রবেশ করার সময় স্কুল মাঠে থাকা শিশু আমিরা হামজা গাড়িটির পিছনে ধাক্কা খেয়ে চাকার নিচে চলে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেওয়ার পথে বেলা সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, গাংনীর রামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং গাড়ির ধাক্কায় এক শিশু শিক্ষার্থী আহত হয়। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

সারা দেশ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

রাঙ্গামাটির কাপ্তাইয়ে হাসিনা বেগম ওরফে সুমি হত্যা মামলায় মূল অভিযুক্ত মোহাম্মদ মাহিবুর কামাল প্রকাশ মোহিবুল্লাহকে মৃত্যু...

২০২৬-১০-০৬ ১৮:৫৩

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

সারা দেশ

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে মিরচাঁন সরদার হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের লোকজন মধ্যযুগ...

২০২৬-১০-০৬ ১৮:৫২

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

সারা দেশ

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়েছে।...

২০২৬-১০-০৬ ১৮:৫১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

সারা দেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ না দিলে কাজ না করা এবং অনিয়ম-দুর্ন...

২০২৬-১০-০৬ ১৮:৩২

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

সারা দেশ

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

মাগুরা জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে পৌরসভার ১ নং ওয়ার্ডের কাশিনাথপুর গ্রামে রাত ১১.৪৫ টার সময় নারীসহ ০৩ জন মাদক ব্যব...

২০২৬-১০-০৬ ১৮:২৯