সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অপরাধ

মেহেরপুরে শিশু বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

মেহেরপুরে শিশু বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

মেহেরপুরের মুজিবনগরে একটি মাদরাসার আরবি শিক্ষকের বিরুদ্ধে বোর্ডিংয়ে থাকা এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক নুর উদ্দিনকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার এক বাসিন্দা তার ১১ বছর বয়সী ছেলেকে মুজিবনগর আইডিয়াল মাদরাসা ও দাখিল হিফজখানার বোর্ডিংয়ে রেখে পড়াশোনা করাচ্ছিলেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে তার ছেলের এক সহপাঠীর অভিভাবকের মাধ্যমে তিনি জানতে পারেন, মাদরাসার আরবি শিক্ষক নুর উদ্দিন বিভিন্ন সময়ে গভীর রাতে তার ছেলেকে কক্ষে নিয়ে গিয়ে বলাৎকার করেছেন।

খবর পেয়ে ভুক্তভোগীর বাবা দ্রুত মাদরাসায় এসে স্থানীয়দের মধ্যে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা দেখতে পান। পরে ছেলের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হন। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মধ্যে আরও কয়েকজনের শিশুর সঙ্গে একই ধরনের ঘটনার অভিযোগের কথাও শোনা যাচ্ছে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ক্ষুব্ধ জনতা মাদরাসা ঘেরাও করে। পরে খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত শিক্ষককে আটক করে। পরবর্তীতে তাকে গ্রেপ্তার দেখানো হয়। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় একটি মামলা দায়ের করেছে।

মুজিবনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে শিশুটির বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে এ ঘটনায় এলাকায় উদ্বেগ বিরাজ করছে। 

শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আরও

বাংলাদেশ ব্যাংকে বসেই নিষিদ্ধ জুয়া ও ক্রিপ্টো লেনদেন করছিলেন কর্মকর্তা, বরখাস্ত

অপরাধ

বাংলাদেশ ব্যাংকে বসেই নিষিদ্ধ জুয়া ও ক্রিপ্টো লেনদেন করছিলেন কর্মকর্তা, বরখাস্ত

অনলাইন জুয়া, ক্রিপ্টোকারেন্সির অবৈধ লেনদেন এবং বিভিন্ন অনিয়মে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক মো. রক...

২০২৬-০৭-২২ ০৯:১৩

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪০১, মামলা ৫০

অপরাধ

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪০১, মামলা ৫০

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানা...

২০২৬-০৭-১৭ ১১:৫২

গাইবান্ধার পৌরশহরে দেশীয়মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার

অপরাধ

গাইবান্ধার পৌরশহরে দেশীয়মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার

গাইবান্ধা শহরে অভিযান চালিয়ে দেশীয় মাদসহ বাবলু কুমার বর্মন (৪৮) ও আকাশ চন্দ্র বর্মন (২৪) নামের দুই মাদক কারবারিকে গ্রে...

২০২৬-০৭-০১ ২২:১১

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশি খুন, গুরুতর আহত ১

অপরাধ

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশি খুন, গুরুতর আহত ১

ইতালির রাজধানী রোমে দুষ্কৃতিকারীর ছুরিকাঘাতে খুন হয়েছেন এক বাংলাদেশি পরিবারের ৩ সদস্য এবং গুরুতর আহত হয়েছেন আরও একজন। গত...

২০২৬-০৬-২৭ ১১:৪৮

প্রতারণায় ব্যবহার করা হচ্ছে হাজার হাজার ভুয়া বিকাশ-নগদ অ্যাকাউন্ট

অপরাধ

নিরাপত্তা ঘাটতিতে সর্বস্ব হারাচ্ছেন অনেকে প্রতারণায় ব্যবহার করা হচ্ছে হাজার হাজার ভুয়া বিকাশ-নগদ অ্যাকাউন্ট

জাতীয় নিরাপত্তা ঘাটতিতে সর্বস্ব হারাচ্ছেন অনেকে প্রতারণায় ব্যবহার করা হচ্ছে হাজার হাজার ভুয়া বিকাশ-নগদ অ্যাকাউন্ট মি...

২০২৬-০৫-২৯ ০৮:০০

বনানীতে সিসা বারে ডিএনসির অভিযান, মদসহ আটক ৮

অপরাধ

বনানীতে সিসা বারে ডিএনসির অভিযান, মদসহ আটক ৮

রাজধানীর অভিজাত এলাকা বনানীর একাধিক অবৈধ সিসা বার ও মদের আসরে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভ...

২০২৬-০৫-২০ ২১:০৩