রবিবার, ২ আগস্ট ২০২৬ ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অপরাধ

খিলগাঁওয়ে মারধর করে রেললাইনে ফেলে যাওয়ার তিনদিন পর পানি ব্যবসায়ীর মৃত্যু

খিলগাঁওয়ে মারধর করে রেললাইনে ফেলে যাওয়ার তিনদিন পর পানি ব্যবসায়ীর মৃত্যু

রাজধানী খিলগাঁও থানার রেলগেট এলাকায় পূর্ব বিরোধের জেরে কামরুজ্জামান খান দিপু (৪০) নামে এক পানি ব্যবসায়িকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার করার অভিযোগ উঠেছে। শনিবার (১ আগস্ট) দুপুরের দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়।

রাতে বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম।

তিনি বলেন, “খিলগাঁও রেলগেট ছাপড়া মসজিদ এলাকায় গত ২৯ জুলাই বাসার সামনে থেকে দিপুকে তুলে নিয়ে যায় কয়েকজন। পরে মারধর করে রেল লাইনে ফেলে যায়। এরপর পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয় দিপুকে। পরবর্তীতে গতকাল শুক্রবার রাতে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপর পরিবার তার মরদেহ গোপনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলো। সেই সময়ে হাসপাতালের দায়িত্বরত পুলিশ থানায় খবর দেয়। আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের  মর্গে পাঠিয়েছি।”

মারধরের বিষয় জানতে চাইলে ওসি আরও বলেন, “গত ঈদে আসামীদের সঙ্গে দিপুর দ্বন্দ্ব হয়েছিলো। যদিও ভুক্তভোগীর স্বজনদের দাবি সেই দ্বন্দ্ব মিট হয়েছিলো। কিন্তু একই কারণে দিপুকে তুলে নিয়ে নির্যাতন করে ফেলে যায়। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতদের আসামি করে মামলা করেছে।”

নিহতের বাবা সামসুউদ্দিন জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিক দিপু বাসা থেকে বের হন। যাওয়ার সময় ছেলে আমাকে বলে, “‘আব্বা ২০ টাকা দাও পান কয়টা আনবো’ ওর পকেটে হাজার হাজার টাকা থাকলেও ও বাইরে যাওয়ার সময় আমার কাছ থেকে ২০-৫০ টাকা তার নিতেই হতো। আমার ছেলে যে চলে গেল আর বাসায় ফিরে আসলো না।”

তিনি আরও জানান, খিলগাঁও রেলগেইট এলাকায় অজ্ঞাত ১০ থেকে ১২জন দুর্বৃত্ত তাকে তুলে নিয়ে  মারধর করে। পরে গুরুতর আহত  অবস্থায় খিলগাঁও রেলগেট এলাকায় ফেলে চলে যায়। পরে আমরা খবর পেয়ে রাত সাড়ে ৯ টার দিকে দিপুকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেলে  নিয়ে যাই। সেখানে আইসিইউ খালি না থাকায় একটি বেসরকারী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই সে মারা যায়। আমাদের নিজ বাসা খিলগাঁওয়ের ব্লক-সি  ৭২১/১//এ আমার দুই ছেলে ও ছিল ছোট  দীপু পানির ব্যবসা করত।

আরও

প্রতারণায় ব্যবহার করা হচ্ছে হাজার হাজার ভুয়া বিকাশ-নগদ অ্যাকাউন্ট

অপরাধ

নিরাপত্তা ঘাটতিতে সর্বস্ব হারাচ্ছেন অনেকে প্রতারণায় ব্যবহার করা হচ্ছে হাজার হাজার ভুয়া বিকাশ-নগদ অ্যাকাউন্ট

জাতীয় নিরাপত্তা ঘাটতিতে সর্বস্ব হারাচ্ছেন অনেকে প্রতারণায় ব্যবহার করা হচ্ছে হাজার হাজার ভুয়া বিকাশ-নগদ অ্যাকাউন্ট মি...

২০২৬-০৫-২৯ ০৮:০০

বনানীতে সিসা বারে ডিএনসির অভিযান, মদসহ আটক ৮

অপরাধ

বনানীতে সিসা বারে ডিএনসির অভিযান, মদসহ আটক ৮

রাজধানীর অভিজাত এলাকা বনানীর একাধিক অবৈধ সিসা বার ও মদের আসরে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভ...

২০২৬-০৫-২০ ২১:০৩

রাজধানীর চাঁদাবাজি নিয়ন্ত্রণে ১৪৮ সন্ত্রাসী, নিয়ন্ত্রণে কারা

অপরাধ

রাজধানীর চাঁদাবাজি নিয়ন্ত্রণে ১৪৮ সন্ত্রাসী, নিয়ন্ত্রণে কারা

রাজধানীর চাঁদাবাজি এখন শুধু ফুটপাত বা পরিবহন স্ট্যান্ডকেন্দ্রিক ছোটখাটো দখলবাজির মধ্যে সীমাবদ্ধ নেই। এর পেছনে সক্রিয় রয়ে...

২০২৬-০৫-০৮ ১২:৫৭

করুণ অসহায়ত্বে পতিত রিকশা চালক শামীমের পরিবার

অপরাধ

করুণ অসহায়ত্বে পতিত রিকশা চালক শামীমের পরিবার

অটোরিকশা চালক শামীমের (৪০) স্বল্প আয়ে চলতো পাঁচ সদস্যের সংসার। ছিল অভাব-অনটন। সেই সঙ্গে ছিল স্বপ্নও। তিন সন্তান পড়াশোনা...

২০২৬-০৫-০৪ ২০:৫৯

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৭৪

অপরাধ

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৭৪

রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৭৪ জনকে গ্রেপ্ত...

২০২৬-০৫-০৪ ১৯:৫৫