শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মেহেরপুরে সীমান্ত এলাকায় ৫৩৭৫ লিটার তেল জব্দ

মেহেরপুরে সীমান্ত এলাকায় ৫৩৭৫ লিটার তেল জব্দ

মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করেছে জেলা পুলিশ। এ সময় অবৈধভাবে তেল মজুদ রাখার অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টা থেকে রাত দেড়টা পর্যন্ত সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেয় মেহেরপুর সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি যৌথ দল।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ শালিকা গ্রামের আবু সুফিয়ানের মালিকানাধীন ‘ফারাবী ট্রেডার্স’ নামের একটি গুদামে অভিযান চালানো হয়। এ সময় গুদাম থেকে ২৬টি ব্যারেলে সংরক্ষিত মোট ৫ হাজার ৩৭৫ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। গুদামটি ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের প্রায় এক কিলোমিটারের মধ্যে অবস্থিত।

সীমান্তবর্তী এলাকায় এত বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তেলগুলো অবৈধভাবে মজুদ করা হয়েছিল এবং এগুলো সীমান্ত এলাকায় অনিয়মিত বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে।

অভিযান শেষে লাইসেন্স ছাড়া জ্বালানি তেল মজুদের অভিযোগে গুদাম মালিক আবু সুফিয়ানকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ট্রাইব্যুনাল আইনের অধীনে মামলা দায়ের করা হয়েছে।

মেহেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, সীমান্ত এলাকায় অবৈধভাবে তেল মজুদের তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। জব্দ করা তেল আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সীমান্ত এলাকায় অবৈধ পণ্য মজুদ ও চোরাচালান রোধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।

আরও

দূর্গম ও পশ্চাদপদ এলাকার উন্নয়ন‌কে অগ্রা‌ধিকার দি‌তে হ‌বে : এড. দীপেন দেওয়ান এমপি জেলা পর্যা‌য়ের কর্মকর্তা‌দের সা‌থে মত বি‌নিময়

সারা দেশ

দূর্গম ও পশ্চাদপদ এলাকার উন্নয়ন‌কে অগ্রা‌ধিকার দি‌তে হ‌বে : এড. দীপেন দেওয়ান এমপি জেলা পর্যা‌য়ের কর্মকর্তা‌দের সা‌থে মত বি‌নিময়

পার্বত‌্য চট্টগ্রাম বিষয়ক সাবেক মন্ত্রী দী‌পেন দেওয়ান এম‌পি ব‌লে‌ছেন, শহর এলাকার পাশাপা‌শি দূর্গম ও পশ্চাদপদ এলাকার উন্ন...

২০২৬-০৭-০২ ২২:০১

নওগাঁয় স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবন ছাড়ার নোটিশ প্রত্যাহারের দাবিতে ডিসিকে স্মারকলিপি

সারা দেশ

নওগাঁয় স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবন ছাড়ার নোটিশ প্রত্যাহারের দাবিতে ডিসিকে স্মারকলিপি

নওগাঁ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের আবাসিক ভবন থেকে হরিজন (সুইপার) সম্প্রদায়ের বাসিন্দাদে...

২০২৬-০৭-০২ ২১:৫৭

কুড়িগ্রামে গৃহবধুর রহস্যজনক মৃত্যু: স্বামী-শাশুড়িসহ পরিবারের সদস্যরা পলাতক

সারা দেশ

কুড়িগ্রামে গৃহবধুর রহস্যজনক মৃত্যু: স্বামী-শাশুড়িসহ পরিবারের সদস্যরা পলাতক

কুড়িগ্রামে মাহমুদা আক্তার (২৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত গৃহবধূ কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা...

২০২৬-০৭-০২ ২১:৫৩

লালমনিরহাটে ঝড়ে বিকল ট্রান্সফরমার, চার দিন ধরে বিদ্যুৎবিহীন ২২ হাজার গ্রাহক

সারা দেশ

লালমনিরহাটে ঝড়ে বিকল ট্রান্সফরমার, চার দিন ধরে বিদ্যুৎবিহীন ২২ হাজার গ্রাহক

লালমনিরহাটের দুই উপজেলার ৬ ইউনিয়নের প্রায় ২২ হাজার গ্রাহক চার দিন ধরে সম্পূর্ণ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন।

২০২৬-০৭-০২ ২১:৫১

চিলমারীতে আবারও ধ্বস ব্রহ্মপুত্রের  ডানতীর রক্ষা বাঁধে, বাড়ছে আতঙ্ক

সারা দেশ

চিলমারীতে আবারও ধ্বস ব্রহ্মপুত্রের ডানতীর রক্ষা বাঁধে, বাড়ছে আতঙ্ক

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা বাঁধের কাঁচকোল সড়কটারী এলাকায় তিনটি স্থানে ধ্বস ও একাধিক স্থানে ফাটল...

২০২৬-০৭-০২ ২১:৫০