বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মেহেরপুরে অবৈধ ডিজেল মজুদের অভিযোগে আটক ১, জব্দ ৮০০ লিটার

মেহেরপুরে অবৈধ ডিজেল মজুদের অভিযোগে আটক ১, জব্দ ৮০০ লিটার

মেহেরপুর সদর উপজেলার ফতেপুর গ্রামে অবৈধভাবে ডিজেল মজুদের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে প্রশাসন। এ সময় তার বাড়ি থেকে প্রায় ৮০০ লিটার ডিজেল জব্দ করা হয়।

মঙ্গলবার (৩১ মার্চ) রাতে অভিযান চালিয়ে সদর উপজেলার ফতেপুর গ্রামের বাসিন্দা মোয়াজ্জেম হোসেনকে আটক করা হয়। তিনি মৃত চাঁদ আলীর ছেলে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) এন্তামুল হকের নেতৃত্বে ওই বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাড়ির ভেতর থেকে চারটি ব্যারেলে সংরক্ষিত মোট ৮০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অবৈধভাবে মজুদ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে এসব ডিজেল সংরক্ষণ করা হয়েছিল।

অভিযান শেষে উদ্ধারকৃত ডিজেল ও আটক ব্যক্তিকে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, জব্দকৃত ডিজেল থানার হেফাজতে রাখা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে অবৈধভাবে জ্বালানি মজুদের অভিযোগে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেলের অবৈধ মজুদ ও কালোবাজারি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও

ঠাকুরগাঁও-১ জনগণের ভোট রক্ষায় সকলকে পাহাড়াদারের ভূমিকা পালন করতে হবে	-সেলিম উদ্দিন

সারা দেশ

ঠাকুরগাঁও-১ জনগণের ভোট রক্ষায় সকলকে পাহাড়াদারের ভূমিকা পালন করতে হবে -সেলিম উদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমীর ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্র...

২০২৬-১০-১৪ ১৩:০৫

ছাত্ররাজনীতি থেকে দলীয় নেতৃত্ব—পাংশার রাজনীতিতে চাঁদ আলী খানের দীর্ঘ পথচলা

সারা দেশ

ছাত্ররাজনীতি থেকে দলীয় নেতৃত্ব—পাংশার রাজনীতিতে চাঁদ আলী খানের দীর্ঘ পথচলা

রাজবাড়ীর পাংশা উপজেলার রাজনৈতিক অঙ্গনে পরিচিত নাম মো. চাঁদ আলী খান। ছাত্ররাজনীতি থেকে শুরু করে জনপ্রতিনিধিত্ব এবং দলীয় ন...

২০২৬-১০-১৪ ১৩:০২

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

সারা দেশ

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগ করে দেশীয় প্রজাতির মাছ নিধনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর থেকে নদীর বিভিন্ন...

২০২৬-১০-১৩ ১৯:৫৭

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯