বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মেহেরপুরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মেহেরপুরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মেহেরপুরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মেহেরপুর জেলা শাখা। শিক্ষার্থীদের কৃতিত্বের স্বীকৃতি ও তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে উৎসাহ জোগাতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ বুধবার (০৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকেরা অংশ নেন।
 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জবি জিএস ও জকসু সভাপতি আবদুল আলীম আরিফ, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জকসুর কার্যনির্বাহী সদস্য মো. আকিব হাসান এবং জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও পৌর জামায়াতে ইসলামীর আমির মো. সোহেল রানা ডলার।
 

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মেহেরপুর জেলা শাখার সভাপতি আব্দুস সালাম।
বক্তারা জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ভালো ফলাফল শুধু শিক্ষার্থীদের ব্যক্তিগত অর্জন নয়, এটি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের জন্যও গর্বের বিষয়।

 শিক্ষাজীবনে অর্জিত মেধা ও জ্ঞানকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগানোর জন্য তারা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও মনোযোগী হয়ে নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
 

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উৎসাহ দিতে ইসলামী সংগীত ও নাটিকা পরিবেশন করা হয়। পরে জিপিএ-৫ প্রাপ্ত ৪০০ জন শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।
 

এ সময় সংবর্ধিত শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আরও

কুড়িগ্রামে শিক্ষার্থীদের মাঝে পর্যায়ক্রমে ১০ হাজার কাঁঠাল চারা বিতরণ

সারা দেশ

কুড়িগ্রামে শিক্ষার্থীদের মাঝে পর্যায়ক্রমে ১০ হাজার কাঁঠাল চারা বিতরণ

কুড়িগ্রামে শিক্ষার্থীদের মাঝে পর্যায়ক্রমে ১০ হাজার কাঁঠালের চারা বিতরণ করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্র...

২০২৬-০৯-০৯ ১৫:০৬

সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ

সারা দেশ

সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ১ কোটি ৩১লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বুধবার...

২০২৬-০৯-০৯ ১৫:০৩

পাটগ্রামে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে বিএনপির ৪ নেতাসহ আটক ৬

সারা দেশ

পাটগ্রামে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে বিএনপির ৪ নেতাসহ আটক ৬

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মেসেরঘাট সীমান্ত এলাকায় অবৈধ বালু ও পাথর উত্তোলনের অভিযোগে বিএনপির চার নেতাসহ ছয়জনকে আটক ক...

২০২৬-০৯-০৯ ১৫:০২

হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

সারা দেশ

হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় দুইজন সেনাসদস্য নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন একজন কর্মকর্তা।

২০২৬-০৯-০৯ ১৪:৪৮

রাজশাহীতে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

সারা দেশ

রাজশাহীতে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে ইমরুল কায়েস হৃদয় (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। একই সময়ে গত ২৪ ঘণ্টায়...

২০২৬-০৯-০৯ ১৩:০৫

সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা

সারা দেশ

সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা

লালমনিরহাটে সমবায় সমিতির আড়ালে অবৈধ ঋণদান, চড়া সুদে কিস্তি আদায়, দাদন ব্যবসা এবং নিম্নমানের পণ্য বিক্রি সংক্রান্ত অনুসন্...

২০২৬-০৯-০৮ ২৩:০৫