মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মেহেরপুর সীমান্তে কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, বিপরীতে দুই ভারতীয় আটক: পতাকা বৈঠকে উভয় পক্ষ হস্তান্তর

মেহেরপুর সীমান্তে কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, বিপরীতে দুই ভারতীয় আটক: পতাকা বৈঠকে উভয় পক্ষ হস্তান্তর

মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্তে জিরো লাইনে কাজ করার সময় আব্দুল মান্নান (৬৫) নামের এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর জবাবে দুই ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেন স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে আজ মঙ্গলবার বেলা দুইটায় সীমান্তে অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে উভয় পক্ষকে আনুষ্ঠানিকভাবে নিজ নিজ দেশের কাছে হস্তান্তর করা হয়েছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে আটটার দিকে আব্দুল মান্নান ইছাখালী সীমান্তে ১২৪/৪-এস নম্বর পিলারের কাছে নিজ মরিচখেতে কীটনাশক দিতে যান। এ সময় বিএসএফ সদস্যরা তাঁকে ধরে নিয়ে যান। আটক আব্দুল মান্নান ইছাখালী মসজিদপাড়ার মৃত নূর বক্সের ছেলে।

​কৃষক মান্নানকে ধরে নিয়ে যাওয়ার খবর দ্রুত ছড়িয়ে পড়লে সকালের দিকে ১২৩/৩-এস নম্বর সীমান্ত পিলারের কাছ থেকে ভারতের নদিয়া জেলার লালবাজার গ্রামের দুই নাগরিককে আটক করেন বাংলাদেশের সীমান্ত এলাকার বাসিন্দারা। পরে তাঁদের ইছাখালী বিজিবি ক্যাম্পে সোপর্দ করা হয়।

​ঘটনাটির পর সীমান্ত এলাকায় সাময়িক উত্তেজনার সৃষ্টি হলেও পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আজ বেলা দুইটায় ইছাখালী সীমান্তের শূন্যরেখায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সফল আলোচনা শেষে আটক বাংলাদেশি কৃষক আব্দুল মান্নানকে বিজিবির কাছে এবং আটক দুই ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

​চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, জিরো লাইনের কাছে উদ্ভূত পরিস্থিতি নিরসনে দ্রুত পতাকা বৈঠকের আয়োজন করা হয়। ফলপ্রসূ আলোচনার মাধ্যমে অপরাহ্নে উভয় পক্ষকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে স্ব-স্ব বাহিনীর নিকট হস্তান্তর করা হয়েছে এবং বর্তমানে সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

ভারতের নবচন্দ্রপুর বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার রাজিব কুমার। ইছাখালি বিজিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আবু হানিফ পতাকা বৈঠকের নেতৃত্ব দেন।

আরও

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

সারা দেশ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

রাঙ্গামাটির কাপ্তাইয়ে হাসিনা বেগম ওরফে সুমি হত্যা মামলায় মূল অভিযুক্ত মোহাম্মদ মাহিবুর কামাল প্রকাশ মোহিবুল্লাহকে মৃত্যু...

২০২৬-১০-০৬ ১৮:৫৩

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

সারা দেশ

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে মিরচাঁন সরদার হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের লোকজন মধ্যযুগ...

২০২৬-১০-০৬ ১৮:৫২

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

সারা দেশ

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়েছে।...

২০২৬-১০-০৬ ১৮:৫১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

সারা দেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ না দিলে কাজ না করা এবং অনিয়ম-দুর্ন...

২০২৬-১০-০৬ ১৮:৩২

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

সারা দেশ

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

মাগুরা জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে পৌরসভার ১ নং ওয়ার্ডের কাশিনাথপুর গ্রামে রাত ১১.৪৫ টার সময় নারীসহ ০৩ জন মাদক ব্যব...

২০২৬-১০-০৬ ১৮:২৯