সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মীরসরাইয়ে ১০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

মীরসরাইয়ে ১০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

মীরসরাইয় থানা পুলিশের এক বিশেষ অভিযানে ১০ লিটার চোলাই মদসহ সাইদুল ইসলাম (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার (২৩ আগস্ট) মীরসরাই থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার মিঠাছড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন হিসেবে সাইদুল ইসলামকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০ লিটার অবৈধ দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করেন পুলিশ সদস্যরা।

​স্থানীয় এলাকাবাসী জানান, গ্রেপ্তারকৃত সাইদুল দীর্ঘদিন ধরে মিঠাছড়া ও এর আশপাশের এলাকায় গোপনে মদ ও বিভিন্ন মাদকের কারবার চালিয়ে আসছিল। তার কারণে স্থানীয় যুবসমাজ বিপথগামী হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। পুলিশের এই সফল অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন এলাকার সচেতন নাগরিকেরা।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরসরাই থানার অফিসার ইনচার্জ ফরিদা ইয়াসমিন জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে পুলিশ। উপজেলার কোথাও কোনো মাদক বিক্রি বা সেবনের সুযোগ দেওয়া হবে না। আটক সাইদুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান নিয়মিত বজায় থাকবে।

আরও

মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে ভোলা, কাটছে দীর্ঘদিনের বিচ্ছিন্নতা

সারা দেশ

মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে ভোলা, কাটছে দীর্ঘদিনের বিচ্ছিন্নতা

মেঘনা, তেঁতুলিয়া ও বঙ্গোপসাগরবেষ্টিত দ্বীপ জেলা ভোলার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন—সড়কপথে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি য...

২০২৬-০৮-২৪ ১৮:১০

নাইক্ষংছড়ি সীমা‌ন্তে স্থলমাইন বিস্ফোরনে বাংলাদেশি যুবক নিহত

সারা দেশ

নাইক্ষংছড়ি সীমা‌ন্তে স্থলমাইন বিস্ফোরনে বাংলাদেশি যুবক নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণের মো. সাইফুল (৩৫) নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছে। সোমবার (২৪ আগ...

২০২৬-০৮-২৪ ১৮:০০

রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও লিংকনকে ধর্মপ্রতিমন্ত্রী করায় গাইবান্ধায় আনন্দ মিছিল

সারা দেশ

রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও লিংকনকে ধর্মপ্রতিমন্ত্রী করায় গাইবান্ধায় আনন্দ মিছিল

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও শামীম কায়সার লিংকনকে ধর্মপ্রতিমন্ত্রী করায় গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগ...

২০২৬-০৮-২৪ ১৭:৫৬

মহাসড়কে প্রাইভেট কারকে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে গেল চলন্ত ট্রাক

সারা দেশ

মহাসড়কে প্রাইভেট কারকে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে গেল চলন্ত ট্রাক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে ঢুকে পড়া একটি প্রাইভেটকারকে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে গেছে ট্রাকটি। এতে প্রাইভ...

২০২৬-০৮-২৪ ১৭:৩৬

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৪ আসামি গ্রেপ্তার

সারা দেশ

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৪ আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে থানা পুলিশ। রোববার...

২০২৬-০৮-২৪ ১৭:২৪

অপহরণের পর মুক্তিপণ দাবি, রাজশাহী থেকে নবম শ্রেণির ছাত্র উদ্ধার, আটক ২

সারা দেশ

অপহরণের পর মুক্তিপণ দাবি, রাজশাহী থেকে নবম শ্রেণির ছাত্র উদ্ধার, আটক ২

চুয়াডাঙ্গার দর্শনায় নিখোজ হওয়ার পর অপহরণ পরে মুক্তিপণ দাবি করা নবম শ্রেণির এক শিক্ষার্থীকে রাজশাহী থেকে উদ্ধার করেছে পুল...

২০২৬-০৮-২৪ ১৭:২০