সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বরগুনা জেলা কল্যাণ ফোরামের নতুন কমিটি

বরগুনা জেলা কল্যাণ ফোরামের নতুন কমিটি

বরগুনা জেলার মানুষের কল্যাণে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বরগুনা জেলা কল্যাণ ফোরাম এর ১১ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। রাজধানীর আদাবর এলাকার টোকিও স্কয়ার কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এক প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল ইসলামকে সভাপতি এবং ব্যবসায়ী মো. আল মামুন শিপলুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কমিটির অন্যান্য পদে জি এম জাফর আহমেদ সহসভাপতি, আজীম রিপন যুগ্ম সাধারণ সম্পাদক এবং আসাদুজ্জামান জুয়েল কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন শহিদুল ইসলাম নয়ন, মো. বাবুল, ইব্রাহিম খন্দকার, শাহ আলম হাওলাদার, বাহাদুর গাজী ও মোখলেছুর রহমান মুকুল।

সভায় মোট ২৭ জন সদস্য উপস্থিত ছিলেন। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাবিবুর রহমান পান্না। সভা সঞ্চালনা করেন নবনির্বাচিত সভাপতি মো. জাহিদুল ইসলাম। এতে ফোরামের লক্ষ্য, উদ্দেশ্য, সাংগঠনিক কাঠামো ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে সদস্যরা মতামত দেন।

সভায় বরগুনার বিভিন্ন সমস্যা, জেলার সম্ভাবনা এবং মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে ফোরামের কার্যক্রমকে সুশৃঙ্খল ও গতিশীল করতে সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়। ফোরামের কার্যক্রম পর্যালোচনা, পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের জন্য নিয়মিত কার্যনির্বাহী সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

ফোরাম সূত্রে জানা গেছে, বরগুনা জেলা কল্যাণ ফোরাম কোনো ব্যক্তি বা বিশেষ গোষ্ঠীকেন্দ্রিক সংগঠন নয়। বরগুনার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং দেশের বিভিন্ন স্থানে বসবাসরত বরগুনার মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোই সংগঠনটির অন্যতম লক্ষ্য।

ফোরামের পরিকল্পিত কার্যক্রমের মধ্যে রয়েছে অসহায় ও দরিদ্র মানুষের জরুরি চিকিৎসায় সহায়তা, অসচ্ছল পরিবারের বিবাহে সহযোগিতা, মৃত ব্যক্তির দাফন-কাফনে সহায়তা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা এবং কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া।

এ ছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প আয়োজন, শীতবস্ত্র বিতরণ, ঈদে অসহায় পরিবারের মধ্যে পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ এবং বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

ফোরামের নেতৃবৃন্দ বলেন, দল-মত, পেশা ও ব্যক্তিগত পরিচয়ের ঊর্ধ্বে উঠে বরগুনার মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ানোই তাদের লক্ষ্য। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে অসহায় মানুষের চিকিৎসা, শিক্ষার্থীদের পড়াশোনা এবং দুর্দিনে থাকা পরিবারের পাশে দাঁড়াতে চান তারা।

তাদের প্রত্যাশা, বরগুনার সর্বস্তরের মানুষ, প্রবাসী এবং দেশের বিভিন্ন স্থানে বসবাসরত জেলার বাসিন্দাদের সহযোগিতা ও অংশগ্রহণে ফোরামটি একটি কার্যকর মানবিক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে।

আরও

লালমনিরহাটে সৎ মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

সারা দেশ

লালমনিরহাটে সৎ মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে অষ্টম শ্রেণির এক কিশোরীকে ধর্ষণের মামলায় তার সৎ বাবা আরিফুল ইসলাম লেলিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে...

২০২৬-০৮-২৪ ১৯:১৮

রোহিঙ্গা ক্যাম্পে জেনারেটরে ওড়না পেঁচিয়ে নারী প্রকৌশলীর মৃত্যু

সারা দেশ

রোহিঙ্গা ক্যাম্পে জেনারেটরে ওড়না পেঁচিয়ে নারী প্রকৌশলীর মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প-৩-এর একটি হাসপাতালে কাজ পরিদর্শনের সময় জেনারেটরের সঙ্গে ওড়না ও চুল পেঁচিয়ে ফারহানা হ...

২০২৬-০৮-২৪ ১৮:২৬

খাল থেকে ব্রীজ তুলে নিলেন সেচ্ছাসেবকদল নেতা

সারা দেশ

খাল থেকে ব্রীজ তুলে নিলেন সেচ্ছাসেবকদল নেতা

ঝালকাঠির রাজাপুরে দাপ্তরিক কোনো অনুমতি ছাড়াই জনগুরুত্বপূর্ণ একটি আয়রন ব্রীজ ভেঙে লোহার মালামাল তুলে নেয়ার অভিযোগ উঠেছে এ...

২০২৬-০৮-২৪ ১৮:২৪

মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে ভোলা, কাটছে দীর্ঘদিনের বিচ্ছিন্নতা

সারা দেশ

মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে ভোলা, কাটছে দীর্ঘদিনের বিচ্ছিন্নতা

মেঘনা, তেঁতুলিয়া ও বঙ্গোপসাগরবেষ্টিত দ্বীপ জেলা ভোলার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন—সড়কপথে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি য...

২০২৬-০৮-২৪ ১৮:১০

নাইক্ষংছড়ি সীমা‌ন্তে স্থলমাইন বিস্ফোরনে বাংলাদেশি যুবক নিহত

সারা দেশ

নাইক্ষংছড়ি সীমা‌ন্তে স্থলমাইন বিস্ফোরনে বাংলাদেশি যুবক নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণের মো. সাইফুল (৩৫) নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছে। সোমবার (২৪ আগ...

২০২৬-০৮-২৪ ১৮:০০