বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মীরসরাই জেনারেল হাসপাতাল এন্ড বেবি কেয়ার এর শুভ উদ্বোধন হয়েছে

মীরসরাই জেনারেল হাসপাতাল এন্ড বেবি কেয়ার এর শুভ উদ্বোধন হয়েছে

উত্তর চট্টগ্রামের প্রাণকেন্দ্র মীরসরাই পৌরসদরে বহুল প্রতীক্ষিত মীরসরাই জেনারেল হাসপাতাল বেবি কেয়ার এন্ড ডায়গনস্টিক সেন্টার এর শুভ উদ্বোধন হয়েছে।সোমবার ২০ জুলাই সকাল ১১ টায় হাসপাতাল কমপ্লেক্সে হাসপাতালের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান ও ফিতা ও কেক কেটে শুভ উদ্বোধন করেন মীরসরাই এর সাংসদ নুরুল আমিন এমপি,

এতে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে নুরুল আমিন এমপি বলেন মীরসরাইয়ে বহুল প্রতীক্ষত মীরসরাই জেনারেল হাসপাতাল বেসরকারি ভাবে যাত্রাশুরু করে, এটি ব্যবসার জন্য নয় মাসুষের সেবার জন্য তৈরি করা হয়েছে আশা করবো আমাদের প্রত্যন্ত অঞ্চলের রোগীরা এই হাসপাতালে সেবা নেওয়ার জন্য আসবে। 
 
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি আশরাফ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন, চৌধুরী প্রমুখ।

২০ শয্যার এই হাসপাতালে উন্নতমানের বেবি কেয়ার, কেবিন, পুরুষ ওয়ার্ড, মহিলা ওয়ার্ড, শিশু ওয়ার্ড, লেবার রুম, ওটি, অত্যাধুনিক ফিজিওথেরাপি, বিশেষজ্ঞ চেম্বারসহ রয়েছে নিজস্ব এম্বুলেন্স, কেন্টিন ও ফার্মেসি সুবিধা।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ হোসেন বলেন- ‘মানবতার সেবা একটি অন্যতম পবিত্র কাজ। চিকিৎসাসেবার মাধ্যমে মানুষকে প্রত্যক্ষভাবে সেবা দেয়ার সুযোগ রয়েছে। আমরা মানুষ হিসেবে মানুষের অন্যতম মৌলিক অধিকারের সুরক্ষা ও একই সাথে কম দামে উন্নতমানের সেবা প্রদানের লক্ষ্যে এই হাসপাতালের যাত্রা শুরু করেছি।’

উল্লেখ্য, প্রায় ২ বছর আগে শেয়ার হোল্ডার, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট সবার অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে এটি এখন মীরসরাই উপজেলার অধিবাসীদেরও বৃহৎ পরিসরে সেবা দেয়ার জন্য প্রস্তুত। উদ্বোধন উপলক্ষে সকল টেস্টে ৩০% বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও

মীরসরাইয়ে রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ

সারা দেশ

মীরসরাইয়ে রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ

চট্টগ্রামের মীরসরাই উপজেলার মায়ানীতে রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার ১৩ নং মায়ানী ইউনিয়নের...

২০২৬-০৯-১০ ১৮:৪৬

২৪ঘন্টায়ও উদ্ধার হয়নি ভোলায় মেঘনার পাড় ধসে নিখোঁজ ২যুবক

সারা দেশ

২৪ঘন্টায়ও উদ্ধার হয়নি ভোলায় মেঘনার পাড় ধসে নিখোঁজ ২যুবক

ভোলার মেঘনা নদীর পাড়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে পাড় ধসে নদীতে পড়ে নিখোঁজ হন বিজিবি সদস্য মো. আমজাদ ও তার খালাতো ভাই...

২০২৬-০৯-১০ ১৭:৪৩

সোনারগাঁয়ে সওজের জায়গায় সাঁড়াশি অভিযান, উচ্ছেদ প্রায় হাজার অবৈধ স্থাপনা

সারা দেশ

সোনারগাঁয়ে সওজের জায়গায় সাঁড়াশি অভিযান, উচ্ছেদ প্রায় হাজার অবৈধ স্থাপনা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে গড়ে ওঠা ফলের দোকানসহ প্রায় এক...

২০২৬-০৯-১০ ১৭:৪২

কুড়িগ্রামে চরাঞ্চলের নারী ও কিশোরীরা পেল ডিগনিটি কিট

সারা দেশ

কুড়িগ্রামে চরাঞ্চলের নারী ও কিশোরীরা পেল ডিগনিটি কিট

কুড়িগ্রামে চরাঞ্চলের ২২৫জন গর্ভবতী নারী ও কিশোরীদের মাঝে ডিগনিটি কিট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে...

২০২৬-০৯-১০ ১৬:২৭

গাইবান্ধায় চাঁদাবাজির মামলায় ইউপি সদস্য গ্রেফতার

সারা দেশ

গাইবান্ধায় চাঁদাবাজির মামলায় ইউপি সদস্য গ্রেফতার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় চাঁদাবাজি ও নির্মাণ কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় ইউপি সদস্য আব্দুল লতিফক...

২০২৬-০৯-১০ ১৬:২১